এটা নিয়ে পূর্বে পোষ্ট করেছিলাম কিন্তু এইবার ডাক্তার এর রিপোর্টে অবস্থা ভয়াবহ !
লিমিট ক্রস
Click This Link এই পোষ্ট সেটা তবে সেটাতে কিছুটা বোঝার ভুল ছিল ।
আসলে আমি প্রচুর প্রোটেইন ও এ্যাসিডিক খাবার বা পানীয় গ্রহন করেছি আর তা ফ্যাটসেল গুলি জমা করে রেখেছে তা ইউরিক এসিড হিসেবে । ওজন বাড়লে তো ফ্যাটের সংখ্যাও বাড়বে তাদের স্টোরও বৃদ্ধি পাবে
আমার ওজন এখন ৬০ এ স্ট্যাবল হয়েছে ভাল কথা ।
সুতরাং আজ থেকে পানি ছাড়া অন্য কোন কোমল পানীয় কে না করব । সেটা কোলা জিরো হোক না কেন ।
প্রস্রাব হলুদাভ না হয়ে অনেকটা সাদা হলে বুঝা যাবে ভাল হবার পথে ।
প্রচুর পানি পান করতে হবে ।
তবে একজন কলিগ একটা মতামত দিল তার বন্ধুরও অনেক বছর আগে মিলিটারী ভর্তি পরীক্ষায় এইরকম হাই ইউরিক এসিড ধরা পড়েছে । পড়ে একজন ননঅফিসার একটা টিপস দেয়, যেটা ২ সপ্তাহেই কাজ করে !
সেটা হল আপেল ভিনেগার এর সাথে বেশী পরিমান পানি মিশিয়ে রাতের বেলা ঘুমানের আগে পান করা বা খাবার এর আগে পান করা ।
এখন প্রশ্ন হল ঘটনা সত্য তবে এটা প্লাসিবো কিনা বুঝতে পারছি না , ব্লগে কোন ডাক্তার থাকলে আওয়াজ দিয়েন, আমার নিজের ডাক্তার সাথে বোঝা পড়া করতে হবে এই নিয়ে ।
---
আপডেট... পোষ্টটি গতকাল এ ড্রাফ্ট করে রেখেছিলাম । আজ সকালে প্রাকৃতিক মধুমিশ্রিত আপেল ভিনেগার নিয়ে আসলাম। দেখা যাক সপ্তাহ পড়ে কি অবস্থা হয় ...
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


