রাষ্ট্রবিজ্ঞানের কোন একাডেমিক বা ফতোয়াগত আলোচনা নয়। বরাত আমার এক বন্ধু। সম্প্রতি ভারতের আহমেদাবাদে সিরিজ বোমা হামলায় অন্তত অর্ধশত লোক নিহত হয়েছেন। ভারতে এই ধরণের নাশকতা নতুন নয় এবং এর শেষ হচ্ছে না কোন ভাবেই। তাহলে, বন্ধুটির প্রশ্ন, ভারত কি একটি failed state এ রূপান্তরিত হচ্ছে ক্রমশ, যার ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এটি।
বাংলাদেশে যখনই ছোটখাট বোমা হামলা ঘটে, তখনই ইণ্ডিয়ার মিডিয়াগুলো এবং সেই সাথে দেশীয় কিছু মিডিয়া যেমন প্রথম আলো ডেইলি স্টার চ্যানেল আই ইত্যাদি আমাদেরকে failed state থিওরি শেখায়। এবং ইণ্ডিয়ার মিডয়ারা আমাদের বাংলাদেশের অভ্যন্তরে সামরিক অভিযানের মাধ্যমে সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরুর কথা বলে।
আমরা অইগুলারে সাপোর্ট করতে চাই, তার আগে ইণ্ডিয়াকে failed state ঘোষণা করা হউক। এবং অনতিবিলম্বে অইখানে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে ইণ্ডিয়ারে জাতিসংঘের অধিনস্থ করা হউক। এবং বাংলাদেশের পক্ষ থেকে সেনা বাহিনীর একটা বড় অংশ অইখানে পাঠানো হউক, ইণ্ডিয়া, একই সাথে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনারা কী বলেন।
failed state এর উপর নোয়াম চমস্কির একটি বুক রিভিউ, সার্চ দিয়ে পাইলাম, কাজে লাগতে পারে। Click This Link
আর ভারতের দি হিন্দু পত্রিকার বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্র হওয়া বিষয়ক গবেষণাগুলি সার্চ করুন: http://www.hinduonnet.com/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

