আমার প্রিয় পোস্ট

গেরিলা কথাবার্তা

একটি অন্ধ মেয়ে

৩০ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৭

শেয়ারঃ
0 0 0

একটি অন্ধ মেয়ে আমাকে ভালবাসে
তার চোখে এমন কী অসুখ
তার চোখের নিবুঝ রঙগুলো মুছে দিতে গেলে
কালো মানুষের রূপের মত রাত নামে শহরে

শহরে বৃষ্টি পড়ছে
শহরে কুয়াশা নামছে
শহরে কত রোদ
নন্দন ধর্ম রাজনীতি
কত কিছু আমাদের শহরে

মেয়েটির চোখের মত নন্দন যেন শহরে নেই
সে যে ভালবাসে
তার ভালবাসা ছাড়া
মানুষের চিন্তারা সংজ্ঞা নিয়ে দোলে

অন্ধ মেয়েটি হাসতে হাসতে বলে
আমি নাকি নিরঙ নিশরীর
সে আমাকে স্পর্শও করে না
স্পর্শেরও সংজ্ঞা দেয় মানুষ

তার চোখের দুঃসহ আলো বা অন্ধকার
ঘুচাতে গিয়ে যদি তারে ভালবেসে ফেলি
যদি আমি তার মত অন্ধ হতে যাই

কোন সংজ্ঞার্থ নির্মাণ করতে পারবো না তখন
আমাদের শহরে এরকম নন্দন হলে
সভ্যতার ক্ষতি হতে পারে

আমি তাই তার মত নিবুঝ অন্ধ হতে পারি না


আবার একটি পুরনো লেখা..

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পুরনো লেখা ;
প্রকাশ করা হয়েছে: বিভাগের নাম  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩০ শে জুলাই, ২০০৮ সকাল ১১:২৪

লেখক বলেছেন: হাহ। ভাল হৈছে? ধন্যবাদ।

২. ৩০ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৩০
আন্দালীব বলেছেন: প্রাথমিক পাঠেই অসাধারন লাগলো রিফাত ভাই। আরো অনেকবার পড়া হবে। প্রিয়-তে রেখে দেয়া হলো।

আপাতত মোহাবিষ্ট...
৩০ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভাল লাগল। আমি নিশ্চিত ছিলাম না এই লেখাটি কেমন হলো। ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৪
মাহবুব মোর্শেদ বলেছেন: খুব ভাল। নিবুঝের জায়গা অবুঝ পইড়া ফেলছিলাম ভুলে।
৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: অবুঝ নিবুঝ তারপর অবুঝ সবশেষে নিবুঝই রাখলাম। হাহ।

৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২৬

লেখক বলেছেন: নিবুঝ'টা কি লাগছে? মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৮
কোলাহল বলেছেন: দারুন। + দেয়া হইল।

(নিবুঝ আর অবুঝের মধ্যে কোন পার্থক্য আছে?)
৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২৭

লেখক বলেছেন: নো পার্থক্য। ধন্যবাদ।

৬. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ৮:৫৪
অশোক দেব বলেছেন: কোনো কিছুকে প্রিয় ঘোষণা করতে আমি খুঁতখুঁতে স্বভাবের। কিন্তু এইবেলা খুঁতখুঁত যাক জাহান্নামে। অসাধারণ লাগলো।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: হাঃ, শুধু ধন্যবাদ বলি।

৭. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:১৬
স্বপ্নদুয়ার বলেছেন: দারুন কবিতা! +++। :)


------"আমি তাই তার মত নিবুঝ অন্ধ হতে পারি না"


এখানে কি নিবুঝের স্হানে 'অবুঝ' হবে না?

৩০ শে জুলাই, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: সমার্থক। ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ৩১ শে জুলাই, ২০০৮ রাত ৩:১৮
ফারহান দাউদ বলেছেন: খুব বেশি ভাল,ঈর্ষান্বিত করার মত ভাল।
৩১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান।

১০. ৩১ শে জুলাই, ২০০৮ রাত ৩:১৯
ফারহান দাউদ বলেছেন: মেয়েটির চোখের মত নন্দন যেন শহরে নেই
সে যে ভালবাসে
তার ভালবাসা ছাড়া
মানুষের চিন্তারা সংজ্ঞা নিয়ে দুলে
৩১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১০

লেখক বলেছেন: আবারো।

১১. ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১২:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো লাগলো।
শুভেচ্ছা আপনাকে।
০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: থ্যাংকস।

০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: হাঃ মুগ্ধতা। খুশি!!!

১৪. ০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৫
ফারজানা মাহবুবা বলেছেন: মাঝে মাঝে মর্মান্তিক আফসোস হয়- আমি কেনো কবিতা বুঝিনা :( :(
০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: আমারো। :(

০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: এই মন্তব্যটাও থাক। ভাল্লাগতেছে!..

০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮. ০৫ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১২
শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার লেখা। দেরীতে চোখে পড়লো।
ভালো থাকুন।
০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯. ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৬
ফয়সল নোই বলেছেন: দারুণ কবিতা।খুব ভালো লাগলো পড়ে।মনে বিঁধে আছে।অনেক ধন্যবাদ সুন্দর কবিতাটা পড়ার সুযোগ দেয়ায়।


অপ্রাসঙ্গিক:

মেয়েটির চোখের মত নন্দন যেন শহরে নেই
সে যে ভালবাসে
তার ভালবাসা ছাড়া
মানুষের চিন্তারা সংজ্ঞা নিয়ে দুলে


এখানে 'দুলে' শব্দটা অর্থ তৈরীতে সমস্যা করছে।অনুমতি দিলে 'দোলে' পড়তে চাই।

কবিতাটার জন্য অনেক ধন্যবাদ।ভাল থাকবেন।শুভেচ্ছা।ভাল থাকবেন।
৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: ঠিক বলেছেন। দোলে হওয়াটা সম্ভব। তথাস্তু। ধন্যবাদ।

২০. ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৮
মুক্তি মণ্ডল বলেছেন: কবিতাখান আসলেই খুব সুন্দর।
৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

২১. ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৪
সুরভিছায়া বলেছেন: 'আমি তাই তার মত নিবুঝ অন্ধ হতে পারিনা 'স্মৃতিকাতর করে দেয়া কথা।ভাল থাকুন।
৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: porar jonno dhonnobad

২৩. ০২ রা মে, ২০০৯ রাত ১২:১৭
সুদীপ চৌধুরী বলেছেন:
তার চোখের নিবুঝ রঙগুলো মুছে দিতে গেলে
কালো মানুষের রূপের মত রাত নামে শহরে
-----

ভালো লাগা জানাচ্ছি পুরো কবিতায়
০৬ ই মে, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৩৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমরা কী দারুণ গল্পসভা কথা সাম্রাজ্যে ছিলাম
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ