আমার প্রিয় পোস্ট

গেরিলা কথাবার্তা

অনন্ত কই যাস?

৩১ শে মে, ২০০৯ রাত ১১:৪২

শেয়ারঃ
0 0 0

রাস্তায় যেতে যেতে এক আজনবি আমারে দেখে চিল্লায়া কয়, অনন্ত কই যাস?
বহুদিন অনন্তরে দেখি না। তার বোন অনিন্দিতাও বহুদিন আমার লগে প্রেম ও নিয়তির আলাপ পাড়ে না। থামিয়ে প্রশ্ন ছুঁড়ে না, কই যাস অনন্ত?

 

প্রকাশ করা হয়েছে: বিভাগের নাম  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুন, ২০০৯ রাত ১২:০৩
আবদুল ওয়াহিদ বলেছেন:
রাস্তায় যেতে যেতে এক আজনবি আমারে দেখে চিল্লায়া কয়, অনন্ত কই যাস?
বহুদিন অনন্তরে দেখি না। তার বোন অনিন্দিতাও বহুদিন আমার লগে প্রেম ও নিয়তির আলাপ পাড়ে না। থামিয়ে প্রশ্ন ছুঁড়ে না, কই যাস অনন্ত?

অনন্ত কি কোথাও যেতে পারে?
সে চলে গেলে সম্ভাবনার সকল আলো নিভে যায়!
যে চলে যায়, সে কি অনন্ত হতে পারে!

০১ লা জুন, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: অনন্ত কি কোথাও যেতে পারে? অনন্তরে পাইলেই জিগামু।

০১ লা জুন, ২০০৯ রাত ৮:১৮

লেখক বলেছেন: না বুঝলে সমস্যা নেই।

০২ রা জুন, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: নিশ্চিত না।

৪. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:১৮
মাসুদ জাকারিয়া বলেছেন:
এটা নিজেরে জাহির করার চূড়ান্ত নমুনা। বাইচ্চা থাকলে আরো দেখবেন ভাই।
০২ রা জুন, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: ভাইয়া আপনি বড়ো বুঝদার মানুষ। বাইচ্চা থাকলে আরো দেখবেন।

৫. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:২৯
জাতেমাতাল বলেছেন: অনাদি কাল ধরেই চলছে, অনন্তদের এমন নিরুদ্দেশ যাত্রা...

এটাই অনন্তদের নিয়তি, প্রেমহীন অনিন্দিতা।
০২ রা জুন, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: এটাই অনন্তদের নিয়তি? সত্যি বলছেন?

৬. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:৪০
একরামুল হক শামীম বলেছেন: অনন্ত আর অনিন্দিতাদের গল্প....
০২ রা জুন, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: অনন্ত আর অনিন্দিতাদের গল্প নয়, তাদের হারিয়ে যাওয়ার গল্প..

৭. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:৫৫
সিদ্ধার্থ আনন্দ বলেছেন: এটা নিজেরে জাহির করার চূড়ান্ত নমুনা। বাইচ্চা থাকলে আরো দেখবেন ভাই।

ছি! ছি! ভাই এটা কি কইলেন?
০২ রা জুন, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: হায় হায় আপনি কপি পেস্ট করলেন?

০৫ ই জুন, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: জানি না।

৯. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:০৫
ননাই বলেছেন:
ভালই তো, ছোট্ট করে লিখিলে কি- ভালই তো বোঝা গেল। প্রেম আর নিয়তি- রেল লাইন বহে সমান্তরাল!
০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ধর্ম ও রাষ্ট্র- রেল লাইন বহে সমান্তরাল!

১০. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:৪৮
ওস্তাসাঁই বলেছেন:
ফাউণ্টেন পেন বলেছেন: ইটি কি কবিতা?

আসলেই এটা কি কবিতা? যদি তাই হয় রিফাত ভাই কি অনুরোধের আসর বসাইলেন? মানে কারো অনুরোধে কবিতা লেখা?
০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: রিফাত ভাই কি অনুরোধের আসর বসাইলেন? আমারো জিজ্ঞাসা।

১১. ০৩ রা জুন, ২০০৯ রাত ১১:২৭
লাকুল হক বলেছেন: মামু মাঝে মাঝে এতো ফালতু লেখা আপনার কিবোর্ড থেকে যে কেমনে বাইর হয়...... মামী কিন্তু রাগ করবে কইলাম।
০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: দেখি নতুন একটা কিবোর্ড কিনতে হবে, তারার কিবোর্ড, কই বেচে জানো?

১২. ০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০২
ফারুক ওয়াসিফ বলেছেন: আমি-ই যেখানে অনন্ত, সেখানে অনিন্দিতা তাকে পাবে কোথায়? কিংবা পাবে-না-ই বা কেন? কিংবা সে কেন বলে না, ‌'অনিন্দিতা, আমিই অনন্ত!'
০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: অর্ধেক উত্তর আপনি নিচে দিয়ে দিয়েছেন, বাকি অর্ধেক এর উত্তর হলো, আমি একদা অনন্ত ছিলাম, কিন্তু বহুদিন অনন্তরে দেখি না।..

১৩. ০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
ফারুক ওয়াসিফ বলেছেন: অনন্দিতাকে সম্ভবত তা বলা হবে না, কারণ সে তো আজ আজনবী। হয় কী নিয়তি!!!
০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: হয় কী নিয়তি!!!

১৪. ০৫ ই জুন, ২০০৯ ভোর ৪:০৩
মার্ক জুবাবের বলেছেন: অনন্ত যাইস না, বাছা, ফিরে আয়......

ফিরে আয়,তোর নিয়তির আদি কালের কাছে।
০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: হাহা, আপনার বাছারে আরো জোর দিয়ে ডাকতে হবে।..

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: শুনে তৃপ্তি পেলাম, আমিতো ভাবতে ভাবতে..

১৬. ০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫১
তন্ময় হাসান বলেছেন: লাকুল হক বলেছেন: মামু মাঝে মাঝে এতো ফালতু লেখা আপনার কিবোর্ড থেকে যে কেমনে বাইর হয়...... মামী কিন্তু রাগ করবে কইলাম।
০৬ ই জুন, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: ভাগ্নেরে বলেছি, দেখি নতুন একটা কিবোর্ড কিনতে হবে, তারার কি-বোর্ড, কই বেচে জানো?

১৭. ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:০৭
তন্ময় হাসান বলেছেন: আজিজ সুপার মার্কেটে খোঁজ নিতারেন। ঐখানে নাকি সব পাওয়া যায়। না পাইলে এলিফ্যান্ট রোড। :P
০৬ ই জুন, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: ঠিক ঠিক তারার কি-বোর্ড তো, নাকি আবার লিখলে এইরকম আলতু ফালতু কাব্য বেরুবে?

১৮. ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২২
মুক্তি মণ্ডল বলেছেন: ভাল লাগলো আপনার কবিতা। নতুন কবিতা আসুক আরো..
০৮ ই জুন, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: এটিরে অনেকেই কবিতা বলতে চান না, সেই দলের মধ্যে আমিও পড়ি।

নতুন কবিতা.. সে বড়ো বিস্তর ব্যাপার। তার জন্য একজনের লড়াই যথেষ্ট নয়। বিস্তর সময়ের দরকার। আমরা এখনো ভাষাতেই লড়াই শেষ করতে পারি নি। আর ভাষাতেই বুঁদ হয়ে আছি।

১৬ ই জুন, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: আল্লাহমালুম!

২০. ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২২
নম্রতা বলেছেন:
~থামিয়ে প্রশ্ন ছুঁড়ে না, কই যাস অনন্ত? ~

দুহাতে নদী
কপালে ঘাসফুল
চিবুকে আলতোছায়া

অনিন্দিতার কান্না পাচ্ছে
অনিন্দিতার শুধু কান্না পাচ্ছে !
-------------

রিফাত ভাই, অনেক ভাল লাগা কবিতা আপনার !
তাই আপনার কবিতার জন্যে একটি কবিতা।



৩০ শে জুন, ২০০৯ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: অনিন্দিতার কান্না পাচ্ছে
অনিন্দিতার শুধু কান্না পাচ্ছে !..

 

মোট সময় লেগেছে ০.৯৪০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমরা কী দারুণ গল্পসভা কথা সাম্রাজ্যে ছিলাম
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ