আমার প্রিয় পোস্ট
- বর্ষসেরা লেখা সমাচার: মানস চৌধুরীর পোষ্ট ''দেখে'' আমার প্রতিক্রিয়া - রিফাত হাসান
- খালেদা জিয়া: দগ্ধ থেকে বিদগ্ধতা - রিফাত হাসান
- শার্লক হোমস রাজনীতিবিদগণ ও কয়েকটি বিলম্বিত নোট - রিফাত হাসান
- ল্যামপোস্টের আলোয়: আরো কিছু জরুরী কথা-বার্তা - রিফাত হাসান
- ‘জিহাদি বই’ সিন্ড্রোম, ‘শিবির’ সন্দেহে গ্রেফতার এবং অন্যান্য আলাপ - রিফাত হাসান
- রবীন্দ্রবন্দনা: রবীন্দ্রনাথের বিরুদ্ধে - রিফাত হাসান
- সামহোয়ারইনের মডারেশন নীতিমালা: একটি ভিন্ন পর্যবেক্ষণ - রিফাত হাসান
- ইতিহাস তর্কের কাইজ্যা, আদালত অবমাননা ও কুটনৈতিক শিষ্টাচার - রিফাত হাসান
- বিস্তর পরের নোট: ব্লগে আমার দুই বছর পূর্তিতে আড়মোড়া ও কিছু পুরনো আলাপ - রিফাত হাসান
- এক-এগার দ্বিতীয় পর্ব, প্রাণ প্রকৃতি ও ভূখণ্ডের উপর আমাদের নায্য হকের লড়াই এবং একটি পুলিশি রাষ্ট্রের ছায়া - রিফাত হাসান
- সরকারের প্রেসনোট, জননিরাপত্তার প্রেতাত্মা ও হিজবুত তাহরীর - রিফাত হাসান
- রাষ্ট্রের ধর্মবাসনা, দলের ভণ্ডামি, জামাত নেতৃত্বের গ্রেফতার ও অন্যান্য প্রশ্ন - রিফাত হাসান
- বাংলাদেশের 'উত্তর-ঔপনিবেশিক' বিচারকবৃন্দ: ব্লাক স্কিন, হোয়াইট মাস্কস - রিফাত হাসান
- সংবিধান মুদ্রণ ও পুনর্মুদ্রণ ব্যবসায়ীরা - রিফাত হাসান
- কনষ্টিটিউশন পর্যালোচনাঃ সুরঞ্জিতের বক্তব্য অনুযায়ী বাকশাল চতুর্থ সংশোধনীও অবৈধ (পর্ব-৩) - পি মুন্সী
- আমরা নতুন কোনভাবে বিডিআরের ইতিহাস পড়ব - রিফাত হাসান
- খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা - রিফাত হাসান
- নোটন নোটন পায়রাগুলি ও কয়েক চিরকুট নোট - রিফাত হাসান
- ভাস্কর্য বিতর্ক: কয়েকটি প্রশ্ন ও কিছু ফুটনোট - রিফাত হাসান
- বিশ্বাসীদের অন্তর্ভূক্ত হবার আমন্ত্রণ: আমি কেন গ্রহণ করতে পারছি না প্রিয় সামহোয়ারইন - রিফাত হাসান
- আ টরচার্ড ইমেজ: রেহনুমা আহমেদের ফ্যাসিবাদীতা, ভণ্ডামী ও একটি মিশ্র অনুভূতির থিওরি, তারেক রহমান ও তার মায়ের অপরাধ ও শাস্তি এবং আমাদের নারী ভাবনা - রিফাত হাসান
- একটি প্রাথমিক আলোচনার খসড়া: জামাত, জামাত বিরোধী রাজনীতির বিষয় আশয় ও যুদ্ধাপরাধ রাজনীতি - রিফাত হাসান
- ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ - রিফাত হাসান
আড্ডা: আবার পুরনো কাব্য
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৪
মেট্রোপলিটন চা: দুই
আড্ডার পিরিচে চা ঢালতে ঢালতে
একজন উপমিত করলো পৃথিবীর তাবত বিষয়
কিন্তু তোমার চোখ বিতর্কিত।
মেট্রোপলিটন চায়ে চুমুক দিতেই তোমার উষ্ণতায়
কেন যেন ডুব দিতে থাকল তবু সারাটা শহর।
সেদিন খুব বিতর্কিত ভাষায় কথা বলেছে তোমার চোখ।
সন্ধ্যা গড়িয়ে সূর্যাস্তের সাথে দুলতে দূলতে যখন প্রতিদিন
বেজে ওঠে পিরিচে পিরিচে ঘণ্টা, একটি বিতর্কের প্রয়োজনে
চায়েরা ক্লান্ত হয়ে পড়ে তখন বাষ্প ছুড়েই, আর ভেঙে পড়ে
বিকেলের আসর সময়ের ত্রস্ততায়।
তুমি এসে একদিন বিতর্কটা ভেঙে দাওনা কেন!
তুমি জানোই না
তোমার উৎকণ্ঠার মিউজিয়ামে ঢুকে সবকিছু অন্ধ হয়ে যায়
কী আশ্চর্য মোমের মতো আলো হৃদয়ে তোমার
লেপে পুছে জমিয়ে রাখছো খেলনাগুলো যেন বা জীবন
অন্যতর কিছু নয়, ভালবাসা ছাড়া
তোমার স্পর্শে ছড়িয়ে পড়ে তার মিষ্টি মৌ
তুমি সংবাদপত্র পড়লে
লাইনগুলোতে তোমার চোখ কী আদর দিয়ে যায়
তুমি জানোই না আমি তখন সংবাদপত্র হয়ে যাই।
আমার ডানাটি
শহরে মানুষের বাসাগুলো করুণ ও বোকা
কোন জানালা থাকে না, থাকলেও একটি শাদা পর্দায় ঢেকে দেয় ওটা
সম্ভবত শহরের মানুষেরা উড়তে ভালবাসে না
তাদের প্রতিবেশি হয়ে থেকে থেকে
আমার পাখিটিও তাই এখন অন্ধ হয়ে যাচ্ছে
আমার ডানাটি ভেঙে যাচ্ছে আস্তে আস্তে
রূপা
জানালা দিয়ে দেখা মেয়েটির চোখগুলো অপরূপ, আমি ভুলতে পারি না
প্রতিদিন বিকেলে হাঁটতে বেরুলে তার সাথে দেখা হয়ে যায় অলক্ষ্যে
যেন শহরের এক খণ্ড চাঁদ, বোকা রাস্তাটিরে নিরন্তর জোছনায় ডুবিয়ে রাখে
রিকসায় রাত করে বাড়ি ফিরলে সেও উঠে পড়ে আমার সাথে, গল্প জমায়।
গল্প শুনে শুনে আমি মলিন হলে বড়ো আদরে হেসে ওঠে রূপা।
দু:খ আমার পাশের বাড়ির ছোট বোন। আমি তারে রূপা বলে ডাকি।
প্রকাশ করা হয়েছে: বিভাগের নাম বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বেশ দ্বিধার সাথে পোস্ট দিচ্ছিলাম, আপনার ভালো লাগলো জেনে আপাতত আশ্বস্ত হলাম। ![]()
হাসান মাহবুব বলেছেন:
বেশ ভালো লাগলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
আয়াত বলেছেন:
লেখাগুলো আলাদা আলাদাভাবে একরকম মজা, আবহ ও বিষাদ তৈরি করে, কিন্তু একসাথে দেওয়ার কোনো যোগসুত্র পেলাম না। এদের মধ্যে সাযুজ্য বা সম্পর্কটি কোথায়?লেখক বলেছেন: নাহ, একসাথেই পেয়ে গেলাম, একটু ঘসা-মাজা করে দিয়ে দিলাম। বেশ। আর কিছু নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভেবে ভেবে বলি।
কালিদাস কবিয়াল বলেছেন:
''সেদিন খুব বিতর্কিত ভাষায় কথা বলেছে তোমার চোখ।''
''তুমি সংবাদপত্র পড়লে
লাইনগুলোতে তোমার চোখ কী আদর দিয়ে যায়
তুমি জানোই না আমি তখন সংবাদপত্র হয়ে যাই।''
''শহরে মানুষের বাসাগুলো করুণ ও বোকা
কোন জানালা থাকে না, থাকলেও একটি শাদা পর্দায় ঢেকে দেয় ওটা
সম্ভবত শহরের মানুষেরা উড়তে ভালবাসে না''
আমাদের যাপিত জীবনের অতি সাধারণ টুকরো কথাগুলোও মাঝে মাঝে কবিতা হয়ে উঠে, তারই উদাহরণ আপনার কবিতা।
মিঠে পাঠ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কালিদাস কবিয়াল।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: খুব খুশি হলাম।
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। পাদটীকা: কবি নয়, একটু মানুষ যদি হতে পাত্তেম। তাহলে আল্লার অনেক শুকরিয়া। কবি সবাই হতে পারে না।
মরিয়ম বলেছেন:
আপনার কবিতা তো অসাধারণ।
গল্প বলার স্বভাব আপনার, কবিতাতেও..
ভাল লাগলো-
শহরে মানুষের বাসাগুলো করুণ ও বোকা
শেষটা সত্যই রূপালী....
জোছনার জন্য আঁধারেও বেরিয়ে পড়ি
লেখক বলেছেন: জোছনার জন্য আঁধারেও বেরিয়ে পড়ি..
বাহ, বেশতো! অনেকদিন পর আপনারে দেখলাম, কেমন আছেন? কবিতা দেখিনা কেন?
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অনেক সুন্দর
লেখক বলেছেন: হাই নির্ঝর, অনেএএকদিন পর। কেমন আছেন?
আমআঁটিরভেঁপু বলেছেন:
তুমি সংবাদপত্র পড়লে
লাইনগুলোতে তোমার চোখ কী আদর দিয়ে যায়
তুমি জানোই না আমি তখন সংবাদপত্র হয়ে যাই।
লেখক বলেছেন: একদম সত্যি! ![]()
নম্রতা বলেছেন:
আমি প্রায় বসি আপনার এসব চায়ের আড্ডায়, যেখানে কবিতা গল্পের চোখে ঘুম হয়ে নামে !রিফাত ভাই .....নেভার লেট ইট গো !
লেখক বলেছেন: যেখানে কবিতা গল্পের চোখে ঘুম হয়ে নামে !- বাহ, এইভাবে ভাবিনি তো!
চিটি (হামিদা রহমান) বলেছেন:
প্রতিটা কবিতা আলাদা আলাদা খুব সুন্দর। আমাকে আমার ডানাটি খুব টানলো। কবিতা চাই!!
শুভেচ্ছা কবি
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
সাদা কালো এবং ধূসর বলেছেন:
দারুন!
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক।
লেখক বলেছেন: ওহ, আপনাকেও শুভেচ্ছা। ভাল চলছে তো সব?
লেখক বলেছেন: আরে, নম্রতা, কেমন আছেন?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















দৃশ্যকল্পগুলো ভালো লাগলো। বেশ ভালো।