somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিডিআর বিদ্রোহের সরকারী তদন্ত রিপোর্ট: ফেসবুক বন্ধের আরো গুরুত্বপূর্ণ কারণ হতে পারে

৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের 'সেকুলার' এবং 'ডিজিটাল' সরকার কর্তৃক ফেসবুক বন্ধের একটা 'এসলামী' কারণ জেনে কিছু মানুষ উত্তেজিত। মৌলবাদীদের প্রতি তাদের ক্ষোভের অন্ত নেই- এমনকি এই ঘোর পাকিস্তান-বিদ্বেষী-বিরোধী সরকার মৌলবাদীদের চক্রান্তে বাংলাদেশকে বৈশ্বিক দরবারে পাকিস্তানের সমান মৌলবাদী রাষ্ট্ররূপে প্রতিষ্ঠা করল- তাদের এই দুঃখ শেষ হবার নয়। বিশ্বব্যাপি গণমাধ্যমের সংবাদ শিরোনামে এসেছে রাসুলের ব্যাঙ্গচিত্রের কারণে ফেসবুক ব্যান করা হয়েছে বাংলাদেশে। কিন্তু এই বিষয়টা আরো গভীরভাবে ভাবলে এই শ্রেণীর মানুষ কিছুটা স্বস্থি এবং বেশীমাত্রায় খুশিই হবে যে, এইখানে আওয়ামীলীগ রাসুলের কার্টুন নিয়ে কিছুমাত্র চিন্তিত না- বরং এই মুক্ত গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে যে কোন কণ্ঠের টুটি টিপে ধরতে সুচতুরভাবে মৌলবাদরে ব্যবহার ঘটেছে এবং অন্যান্য দেশীয় প্লাটফরম ও এর ব্যবহারকারীদের প্রতিও এটি সতর্ক-সংকেত বিশেষ। এই বাস্তবতা বুঝে উঠার পর এই শ্রেণীর খুশি হবার কারণ হল স্বাধীনতা, গণতন্ত্র- এইসবের চেয়ে মৌলবাদ তাদের কাছে জগদ্দল আতঙ্ক। কথিত মৌলবাদ যখন ফেসবুক বন্ধের দাবী জানায় তারা এমনকি ফেসবুক কী জিনিশ তাই জানে না- কিন্তু আওয়ামীলীগ যখন ফেসবুক ব্যান করে তখন বুঝে শুনেই এই ফ্যাসিবাদী উদ্যোগ নেয়। এখানে এই তথ্যটা দরকারী যে, আওয়ামী সরকারের সবসময়কার চরিত্রে যে কোন গণমাধ্যমের প্রতি প্রকৃতিগত অসহিষ্ণুতা আছে। শেখ মুজিবুর রহমানের কালে একদলীয় বাকশাল গঠনের সময় সব গণমাধ্যমের উপর এই চরম 'ব্যান' আরোপ করা হয়েছিল। বর্তমান আওয়ামীলীগের শাসনামলের প্রথম দিকে য়ুটিউবের উপর ব্যান জারি করা হয়েছিল- বিডিআর বিদ্রোহের বিষয়ে বিভিন্ন তথ্য-প্রমাণমূলক ভিডিও আপলোড করার দায়ে। নীরবে, চরম দ্রুততায় চ্যানেল ওয়ানকে বন্ধ করে দেওয়া হল। সব গণমাধ্যমের উপর অলিখিত সেন্সর চলছে এখনো- জরুরী সরকারের চেয়েও কঠিন ভাবে। এমনকি মিডিয়ায় সেইসব খবর আসতেই পারছে না। তার উপর ফেসবুক হলো মুক্ত গণমাধ্যম- যেখানে আওয়ামীলীগের তথ্যমন্ত্রণালয়ের সেন্সরশীপ সম্পাদকী নীতিমালা অচল। পত্রিকায় প্রকাশিত তথ্যানুযায়ী, রাসুল নয়- ফেসবুকে হাসিনা-জয়ের কার্টুন আঁকার অপরাধে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং তার কিছুক্ষণ পরপরই ফেসবুক বন্ধের সরকারী আদেশ পাওয়া যায়। কিন্তু এর সাথে আরো একটি তথ্য যোগ করতে চাই। গত কয়েকদিন ধরে ফেসবুকের রেফারেন্স দিয়ে আমার দেশ পত্রিকায় সরকারী তদন্ত কমিশন কর্তৃক তৈরী করা বিডিআর বিদ্রোহের অপ্রকাশিত তদন্ত রিপোর্ট ছাপাচ্ছিল- যা ফেসবুকে কেউ প্রকাশ করে দিয়েছে। বর্তমান মাসের ২৫ তারিখ এই রিপোর্টের প্রথম কিস্তি ছাপানো হয়- যেখানে বিদ্রোহীদের সাথে ক্ষমতাসীন অনেকের প্রশ্নবিদ্ধ সম্পর্ক এবং বিদ্রোহ চলাকালীন তাদের তৎপরতা উন্মোচিত হওয়ার উপক্রম দেখা দেয়। পরপর ২৬, ২৭ এবং ২৮ তারিখ এই রিপোর্টের কিস্তি প্রকাশিত হয় আমার দেশে। যার সম্পর্কে কোন প্রতিবাদ বা কিছুই সরকারের পক্ষ থেকে পাঠানো হয় নাই কোথাও। আমার দেশ অনলাইন সংস্করণে আজ খুঁজে দেখলাম- এই রিপোর্টের কিস্তিটি আজও ভিতরের সম্পাদকীয় পাতায় ছাপানো হয়েছে। তাহলে হাসিনা-জয়ের কার্টুনএর সাথে ফেসবুকএর অপরাধতালিকায় আর একটা বিষয় যোগ হল- বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন। যা সরকারকে নিরন্তর ভয়ের মধ্যে রেখেছে।

ফেসবুক বন্ধ সংক্রান্ত আমার আগের দুটি পোষ্ট:

ফেসবুক বন্ধের প্রতিবাদ জানাই: ফাজলামোর একটা সীমা থাকা দরকার

ফেসবুক বন্ধের একটা 'এসলামী' কারণ এবং হাসিনা-জয়ের কার্টুন: ফাজলামোর সীমা থাকা দরকার
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ রাত ৯:৫৯
৩৮টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×