কয়েকটি আদম বিপর্যয়ের ঘটনায় অকর্ম্মা নোট
০৪ ঠা জুন, ২০১০ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পহেলা জুন বেগুনবাড়ি ট্রাজেডি এবং গতকালকের পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহতজন- স্বজন হারিয়েছেন যারা- এবং ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের জন্য স্রেফ শোক জানানো একটা মশকরা। সরকার এজন্য আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে- এই শোক ঘোষণায় ক্ষতিগ্রস্থরা হয়তো একটা মেকি সহমর্মিতার প্রলেপ পাবে- কিন্তু সরকারের জরুরী কাজ হল নগর পরিকল্পনা অফিসের শয়তানগুলোকে চিহ্ণিত করা এবং একই সাথে নগরের এইসব অসুস্থ স্থাপনাগুলো চিহ্ণিত করে পরিকল্পিতভাবে ভেঙে দেয়া- এবং দ্বিতীয়ত পুরান ঢাকার এই ধরণের বিরাট দুর্যোগের কারণ চিহ্ণিত করে দেশব্যাপি যাতে এইরকম দুর্ঘটনা আর ঘটতে না পারে- তার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা। একইসাথে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূর্ণমাত্রায় পুনর্বাসনের ব্যাবস্থা করা এই মুহূর্তের সবচেয়ে বেশী জরুরী কাজ- লোক দেখানো সহযোগিতা আর শোক নয়। প্রয়োজনে যেইসব অকর্ম্মের নাম-বদলের কর্মসূচির জন্য জনগণের হাজার কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে- সেইসব ফাজলামোর কর্মসূচি বাতিল করে এইখাতে বাজেট বরাদ্দ করা হোক। একজন মৃত ব্যক্তির নামে হিস্টিরিয়াজনিত যে প্রভূত টাকা অপচয় করা হচ্ছে- তার থেকে জীবিত মানুষের জয়গান করি আসুন। যে বেঁচে আছে- এবং মরনউন্মুখ- তাকে বাঁচাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১০ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন