somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অযোধ্যা মামলার রায় নিয়ে রোমিলা থাপারের প্রতিক্রিয়া ও একটি ভিন্ন পাঠ

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিনিউজে প্রকাশিত, বিস্তারিত পড়ার জন্য ক্লিক করুন। লেখাটির সংক্ষিপ্ত ভার্ষন সামহোয়ারে পূর্বপ্রকাশিত।

বিশ্বপরিমণ্ডলে ইণ্ডিয়া নিজেকে ধর্মনিরপেক্ষ ও মহত গণতান্ত্রিক রাষ্ট্র হিশেবে উপস্থাপন করতে পছন্দ করে, যদিও সাম্প্রতিক ইতিহাসের সবচে বড়ো এবং নৃশংস সাম্প্রদায়িক দাঙ্গাসমূহ এই রাষ্ট্রেই বিভিন্ন সময়ে সংঘটিত হয়েছে- রাষ্ট্রটির নেতৃত্বের প্ররোচনায় ও পৃষ্ঠপোষকতায়, আবার দেশটি এমনই গণতান্ত্রিক যে, এর সাতকন্যা রাজ্য ও কাশ্মির জুড়ে চলছে সামরিক ফরমান- উনিশশ আটান্ন সালের দুই সেপ্টেম্বর ইণ্ডিয়ার কেন্দ্রীয় পার্লামেন্ট এর পাশকৃত আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার (অসম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল ও নাগাল্যান্ড) অ্যাক্ট এর মাধ্যমে, রীতিমত আইনীভাবেই।

তাই, এহেন ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক একটি রাষ্ট্রের রাজনীতিতে অযোধ্যা মামলার রায় গুরুত্বপূর্ণ হবে সন্দেহ নেই, বিশেষত যখন রায়ের আগে এবং পরে সাম্প্রদায়িক নৈরাজ্যের ভয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকার কর্তৃক সারা দেশজুড়ে পূর্বসতর্কতামূলকভাবে রীতিমত এক জরুরী অবস্থা জারির ঘটনা ঘটে- বুঝা যায় ইণ্ডিয়ার নেতৃত্বও এটিকে গুরুত্বের সাথে নিয়েছে। সারা দেশ জুড়ে এই এলার্ট জারি একই সাথে একটি ভয়ার্ত, ভঙ্গুর ও পর্যুদস্ত ইণ্ডিয়াকেও হাজির করে। নির্দেশ করে ভাঙনের সেই গভীর খাদ, যে খাদে এই রাষ্ট্র ও তার জনগণ পতিত হয়েছে বেশ আগে, দেশটির নেতৃত্বের প্ররোচনায়- সাম্প্রদায়িকতা, ধর্মীয় ও রাজনৈতিকভাবে বিষাক্ত হয়ে যাওয়ার পর।

অবশেষে মামলার রায়ের মাধ্যমে বোঝা যায় দেশটির নেতৃত্ব এর জনগণকে এমন একটি না ফেরার জায়গায় নিয়ে গেছে- যেখানে ধর্মীয় ও সাম্প্রদায়িক অসহিষ্ণুতা এবং সংখ্যাগরিষ্ঠের পেশিশক্তিই আইন-আদালত এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী জায়গায় ভূমিকা রাখে, ফলত জনগণের বিবেচনার মাপকাঠি এইসবই হতে হবে- অন্যকোন ন্যায়-আচার নয়। এটি এমন, যে, এর গভীর ক্ষত আরোগ্যের ক্ষমতা শুধু একটি বাবরি মসজিদ বা রাম মন্দির নয়, এমনকি আরও একশটি মন্দির কিম্বা মসজিদ এর নাই। সাম্প্রদায়িকভাবে সংখ্যাগুরুর পেশীশক্তি এবং রাষ্ট্রিয়ভাবে তার পরাগায়ন, আর স্বাধীনতাকামী রাজ্যগুলোতে রাষ্ট্রিয় সন্ত্রাস এর চাষাবাদ- এইসবই এর কারণ। ফলত, পর্যবেক্ষকরা বলছেন যে, স্রেফ একটি মন্দির কিম্বা মসজিদ হয়তো আর বাঁচাতে পারবে না ইণ্ডিয়াকে- যদিনা ইণ্ডিয়া নিজের এই গভীর অসুখের সুশ্রুষা না করে।

এরই প্রেক্ষিতে অযোধ্যা মামলা সম্পর্কে ভারতের প্রভাবশালী দি হিন্দু পত্রিকায় প্রকাশিত রোমিলা থাপারের লেখাটা পড়তে উদ্বুদ্ধ হয়েছিলাম। প্রাচীন ভারত-বিশেষজ্ঞ রোমিলা থাপার তো, কী জ্ঞানী কথা বলেন তাই নিয়ে উৎসাহ। রোমিলা থাপার সাধারণ কেউ নন, দি হিন্দু তাঁর লেখার উপশিরোনামে দিয়েছে: অযোধ্যা মামলার রায়: একজন ইতিহাসবিদের দৃষ্টিতে (The verdict on Ayodhya: a historian’s perspective ) । ইরফান হাবিব বা অরুন্ধতী রায়ের মতই তিনি রায়টিকে “রাজনৈতিক বিবেচনাপ্রসূত” ইত্যকার মন্তব্য করেছেন- কিন্তু তার বাইরেও কয়টি আগ্রহউদ্দীপক কথা বলেছেন। প্রথমত, প্রশ্নের ভাবটা এমন যে, ধর্মীয় ও অন্যান্য মিথ কীভাবে আইনের বিষয় হতে পারে? আদৌ পারে কি?...
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:১৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×