সংসদ বাংলা অভিধান 'বানান' শব্দটির অর্থ লিখছে, 'শব্দ মধ্যস্থ বর্ণসমূহের বিশ্লেষন বা ক্রমিক বর্ণন।' এবং একই সাথে 'প্রস্তুত করা, গঠন করা, উদ্ভাবন বা কল্পনা করা(বানিয়ে বলা) প্রভৃতি অর্থ হয় বলে জানিয়েছে। তা হলে বাংলা শব্দের 'বানান' মানে 'গঠন করা বা কল্পনা হতে পারে।' ধরুণ রবীন্দ্রনাথ ঠাকুর 'ইউরোপ' কে 'য়ুরোপ' বানিয়েছিলেন। তার জন্য কোনও প্রতিবাদ হয় নি। অন্যদিকে 'সড়ক'কে কবি ফররুখ আহমেদ 'শড়ক' বানিয়েছন। কাজেই আমি যদি 'পূর্ব' কে 'পুর্ব' বানাই তা হলে কেন তা ভুল হবে? 'তাহার পরে এত নজর কেনও?' আগে 'বাড়ী' বানাতে দীর্ঘ ই লাগত। হয়ত বাড়ি বানানর খরচ বেড়ে যাওয়ায়, কম খরচে বাড়ি বানানর মতলবে এখন 'বাড়ি' হ্রস ই দিয়ে বানান যায়। এমনকি বেশির ভাগক্ষেত্রে দীর্ঘ ই কার দিয়ে আর আজকাল শব্দ বানান হয় না। 'পাখী' 'পাখি', 'পাজী' 'পাজি' হয়েছে এরকম আরও আছে। কিন্তু 'নদী' ও 'নারী' এখনও দীর্ঘ ইকার দিয়ে লিখতে হচ্ছে। এ কি যন্ত্রণা! কারণ কে না জানে বাংলাদেশের 'নদী' প্রাকৃতিক ও পড়শী দেশ ঘটিত নানা কারণে ক্রমে শীর্ণকায়া হয়ে যাচ্ছে, নাবত্য ক্রমেই নামছে, চর চড়ছে। অন্য দিকে আজকালের নারীরা সব স্লিম থাকতে চাইছেন। চাইছেন মেদ বাহুল্য মুক্ত থাকতে। সে ক্ষেত্রে কেনও 'নদি' এবং 'নারি' লিখতে পারব না। কেনও এখানে দীর্ঘ ইর বাহুল্য থাকবে, কেনও আজও 'নদী' ও 'নারী' লিখতে হবে, কেউ বুঝিয়ে দেবেন কি!!!......
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।