বেদনা এখন আগুনের তাপ ছড়াচ্ছে,
এই সেই আগস্ট মাস,
একদলের রাক্ষসের হাত থেকে সংবিধানের মুক্তির মহান উৎসবে
এ মাসের শামগানে উদ্দীপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ
তোমার কষ্টের প্রহর,
শিরদাড়ায় গভীর নির্যাতনের বেদনা
আমাদের চোখকে ক্রমেই অনলবর্ষী করে তুলছে
হাত হাতিয়ার হয়ে উঠছে
আর কারাগারের যাতনায় নিমজ্জিত
খালেদা জিয়া
সমগ্র বাংলাদেশ আপনার মত ভুগছে
সন্তানের মুক্তির বিনিময় দানবের চুক্তির কাছে
নত না হয়ে আপনি এভারেস্টের চুড়াকে অতিত্রুম করে গেলেন।
গোলামির চুক্তিতে মুক্তি না কিনে
সন্তানকে গর্বিত করে দিলেন,
এই প্রচন্ড বেদনায় যা তারেকের কাছে শক্তি হয়ে উঠবে
শক্তি হয়ে উঠবে দূর বাংলায় বসে থাকা
ক্ষুধা কাতর মায়ের জন্য যিনি অসভ্য প্রলোভনকে ঘৃণা করতে
শিখেছেন বলে আজ সন্তানরা ক্ষুধায় কাদছে।
তারেক জিয়া আমরা মুক্তির বারিধারায় আবার স্নাত হব,
কিন্তু গোলামির সরোবরের সুশীতল পানিতে অবগাহন করব না।
তোমার বেদনার মধ্য দিয়ে
শয়তান শক্তির মরণের বাতাস বইতে শুরু করছে
এই সেই আগস্ট যেন ওরা ভুলে না যায়!
(এ ছাড়া নিচের লিংক দুইটাও যে কেউ দেখতে পারেন।
Click This Link
Click This Link )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

