দেখুন সাহসের সামনে খেকশিয়ালিপনারা হেরে যাচ্ছে,
আপোসের পাপোস হয়ে যারা মোহ বিলাসে তরংগ তুলেছে
তারা একে একে নিজেরদের কালো ছায়ার গ্রাস হয়ে যাচ্ছে
সময়ের ঘড়িকে একদলের ভুতে সওয়ার করে যারা
অতীতের দুর্ভিক্ষের দিনগুলো, ৭৪এর 'ভাত চাই না ফ্যান দাও',
বা বাসন্তীর জালে মোড়া দিনগুলোতে ঠেলে দিতে চেয়েছেন
তাদের সন্তান-নাতি-নাতনী সবই বাংলা ছেড়েছে,
কেউ কেউ স্থায়ী ভাবে
কেউ কেউ কেবল দু দিনের সফরে বাংলাদেশে আসেন,
যেমন জমিদাররা তাদের তালুক ঘুরতে যায়,
খাজনা তুলে,
তারপর উৎসবে মেতে উঠে অন্য কোথাও
প্রজাদের দৃষ্টির অনেক আড়ালে।
অথচ আপনি সস্তার পথ মাড়ালেন না,
কঠিন সংগ্রামের জোয়াল কাঁধে তুলে নিলেন
শর্তের মুক্তি নয় রক্তের দামে কেনা মুক্তির কথায় উজ্জীবন হয়ে উঠলেন
এই হল ইতিহাস
এই বাংলাদেশ
আর এখন খালেদা জিয়া প্রতিটি সুর্যোদয়ের মধ্য দিয়ে আপনার নাম ধ্বনির টেউ তুলছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


