কেনও তুমি স্বাধীনতার ঘোষণা দিতে গিয়েছিলে
কি হত তুমিও যদি অস্ত্র নামিয়ে রেখে পাকিস্তানের কারাগারে চলে যেতে
পরে এসে গপ্প ঝাড়তে পারতে তোমার সেলের পাশেই কবর খোড়া হয়েছিল,
অথচ কারাগারে তোমাকে ঠিকই এরিন মোর তামাক জুটিয়ে গেছে, সেই জান্তা,
আর বলত পৃথিবীর কোথাও কি সেলের পাশেই কবর খোঁড়ে কেউ,
বিনা যুদ্ধে চলে গেলেও ফিরে এসে 'পিতা' বনে যেতে পারতে!
দেখ না তেমনই হয়েছে! তাদেরই এখন বড় বড় গলা, উচ্চনাদ,
ওরা আসলে ইতিহাসের ভারবাহী বলদের নাদা।
কি দরকার ছিল তোমার একদলের নামাবলী গায়ে ওই অন্ধকার কৃষ্ণ(কিংবা রামলীলার) গহবর থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রের মুক্ত ফোরামে নিয়ে আসার!
কি দরকার ছিল জিয়া, বলত '৭৪এর দুর্ভিক্ষে তলাবিহীন দেশকে উন্নয়নের
সিঁড়িতে ঠেলে দেয়ার!
সার্কের বীজ মন্ত্রে উজ্জীবন ঘটানোর বৃহৎ দাদার ভুড়ির চাপে ব্যাকুল দেশগুলোর মাঝে
তোমার গণতন্ত্রের পথ ধরে এখন
তাইতো রাষভ কন্ঠ বেজে উঠে বারবার,
তোমাকে গালাগালি দিলেই দাদার পদক মেলে
বুদ্ধিজীবির তকমা ওঠে কপালে
আর শৃংখলাহীন সমর বাহিনীতে শৃংখলার বীজ বুনে দেয়ারই কি দরকার ছিল,
এখন তারাই নল উচিয়ে এগিয়ে আসছে
খাচায় আটক তারেক, খালেদা জিয়া, দেশ ও জনতা!
*
পুন: দেখুন এই লিংক
Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


