ঈদ আসছে ভয় বাড়ছে
যে ব্লগার দল বেঁধে উপচে পড়া ভিড়ের লঞ্চে বা গাড়িতে
চেপে বাড়িতে যাবে সে নিরাপদে বাড়িতে যেতে পারবে তো?
বেতনের হাতে গোনা টাকা আর অর্ধেক বোনাস পকেটে পুরে
যে চাকুরিজীবি সস্তা দোকানের খোঁজে হাটছে সে তা পাবেতো?
ঈদ আসছে ভয় বাড়ছে প্রতিদিন
বাবা কি নিয়ে আসে দেখার জন্য ছেলেটা মায়ের চোখকে ফাঁকি দিয় প্রতিদিন রাস্তার মোড়ে এসে দাড়ায়, তার বাবা কিছু নিয়ে ফিরবে তো?
সন্তান ঈদে ফিরবে সে আশায় যে মা দাওয়ায় বসে থাকে
তার সন্তান ফিরবে তো?
স্বামী ফিরবে আশায় সদ্য বিবাহিতা যে গ্রাম্যবধু রাতে দোয়া করে
তার দোয়া কবুল হবে তো?
সত্যি ঈদ আসছে আর ভয় বাড়ছে প্রতিদিন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

