বিভিন্ন বাংলা ফন্টে তৈরি হওয়া ফাইলগুলোকে ইউনিকোডে রূপান্তরের জন্য একটি কনভার্টার (রূপান্তর করার বিশেষ প্রোগ্রাম) প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে প্রকাশিত হয়েছে নিকস সিরিজের ইউনিকোডভিত্তিক পাঁচটি নতুন বাংলা ফন্ট। গত মঙ্গলবার ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় এই কনভার্টার ও ফন্টগুলো প্রকাশিত হয়েছে।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, ভাষা বিশেষজ্ঞ মনসুর মুসা প্রমুখ। কর্মশালায় প্রকাশিত কনভার্টার ও ফন্টের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়। জানা গেছে, এই কনভার্টারটি বাজারে প্রচলিত কনভার্টারগুলোর তুলনায় অত্যন্ত দ্রুতগতির এবং ওয়ার্ড ডকুমেন্ট ছাড়াও এটি স্পেডশিট ও উপস্থাপনার ফাইলেও রূপান্তরের কাজ করতে সক্ষম।ফলে যে কেউ ইচ্ছে করলে নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট থেকে এগুলো বিনামূল্যে সংগ্রহ করতে পারবে। - এ খবরটি গত বৃহস্পতিবার দৈনিক প্রথম আলোর কমপিউটার বিভাগে ছাপা হওয়ার পর নিকসের ওয়েব সাইটে ঢু মেরে কিছুই পাইনি। উনাদের একটি ই-মেইল করি এবং এ সংক্রান্ত একটি পোস্ট দেই। আজ দেখলাম ফন্ট দেয়া হয়েছে নিকসের ওযেব সাইটে। তবে কথিত বাজারে প্রচলিত কনভার্টারগুলোর তুলনায় অত্যন্ত দ্রুতগতির কনভার্টার এখনো দেয়া হয়নি। বলা হয়েছে দেয়া হবে কিছুদিন পর। এরপর সবাই হাততালি দিয়ে পড়ুন আর কটা দিন সবুর কর রসুন বুনেছি।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।