আমার প্রিয় পোস্ট

এখন বড় জানতে ইচ্ছা করে যে:

১৪ ই মার্চ, ২০০৯ রাত ৮:১৬

শেয়ারঃ
0 0 0

এখন বড় জানতে ইচ্ছা করে যে:

আজ আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকত এবং সংসদের প্রথম অধিবেশনে যোগ দিত তখন সুশীল সমাজ কি বলত? কি বলত আলো আধারির মিডিয়াকুল?

বিগত কোনো এক সরকারের আমলে বিডিআর বিদ্রোহের মত ঘটনা ঘটলে তখন বর্তমান ক্ষমতাসীন দল-বল এবং সুশীল সমাজ কি বলতেন?

প্রধানমন্ত্রীর সাথে সেনা কর্মকর্তাদের বাণীবদ্ধ কথা-বার্তা কোনও সাইটে আপলোড করা হলে এবং সে সাইট বন্ধ করে দেয়া হলে কি বলতেন তারা?

সেনা কর্মকর্তাদের আলাপের সময় নাম এসেছে তিনি যদি আওয়ামী লীগের না হয়ে বিরোধী শিবিরের রাজনীতিবিদ হতেন তা হলে কি বলত তারা?

বিডিআর বিদ্রোহের পরিণামে বিডিআরই থাকবে না – এমন ঘোষণা করা হলে তারা কি বলতেন?
এ একই ঘটনার জের ধরে যদি বন্ধ করে দেয়া হত, স্বাধীনতা দিবসের প্যারেড, তখন তারা কি তা মানতেন না কিছু বলতেন?

বসুন্ধরার মতো অগ্নিকান্ড ঘটলে তারা কি বলতেন?

বিডিআর বিদ্রোহের দীর্ঘ পরে যদি স্বরাষ্ট্র মন্ত্রী ছুটি কাটিয়ে দেশে ফিরতেন তা কি তারা ক্ষমা সুন্দর চোখে দেখতেন?
কিংবা নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের ক্ষতি পূরণের প্রশংসনীয় পদক্ষেপের পাশাপাশি নিহত বালক এবং রিক্সা চালকের প্রতি যে অবজ্ঞা দেখানো হয়েছে তার কি ব্যাখা দিতেন আওয়ামী লীগ এবং সুশীল সমাজ?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৮:২০
'লেনিন' বলেছেন: কী হতো না ভেবে এসবের অবসান চাই। দাবার খেলোয়াড় বদলায় ঘুটিগুলো বাক্সে থাকে আবার বোর্ডে আসে খেলোয়াড় ঘুটি নাড়ায় আমরা সেই দর্শক আর ঘুটি।
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৮:৩৫

লেখক বলেছেন: কেমন আছেন? বহুদিন পরে দেখলাম আপনাকে। আর হ্যা কিছু প্রশ্নের জবাব না পেলে কিন্তু ভাই বারবার সেই দর্শক আর ঘুটি হতেই হবে।

২. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৮:২৫
ত্রিভুজ বলেছেন: মিডিয়া কি বস্তু এটা আওয়ামীলিগ বহু আগেই দেখিয়ে দিয়েছে। তাও জোট সরকার বিগত পাঁচ বছরে মিডিয়া তৈরি করতে পারেনি... এটা তো তাদের দুর্বলতা!
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৮:৩৭

লেখক বলেছেন: আচ্ছা আপনি কি মিডিয়া বলতে বিরুপ এবং যুক্তিহীন উগ্র প্রচারণাকে বুঝিয়েছেন। আর পরের বক্তব্যের সাথে কমপক্ষে একশ ভাগ সহমত পোষণ করছি। তবে একই সাথে যোগ করতে চাই ওনারা কি এখন বুঝেন মিডিয়ার প্ররোজনীয়তা?

৩. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৮:৩২
বেতাল বলেছেন: বাংলাদেশে কাঁদা ছোড়াছুড়ি রাজনীতি বেশ চলে।
জোট সরকার বনাম আম্লীগের দুদিকেরই চাপে সাধারণ মানুষ একদম ছিলে গেছে।

তবে, এবারের সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় সরকার বেশ পরিণত সিদ্ধান্ত ও সেইরকম কাজ করেছেন। ভালো কাজের জন্য তাদের ধন্যবাদ অবশ্যই প্রাপ্ত।

আশা করি, বিরোধী দলও সেই রকম পরিণত আচরণ করবে।
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: সরকারের পরিণত সিদ্ধান্তগুলো কি? যেমন ওয়েব সাইট বন্ধ করে দেয়া, সমানে বিরোধী দলের বিরুদ্ধে বক্তব্য দেয়া এগুলো কি?

৪. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৮:৪৬
অারমান বলেছেন:

সুন্দর প্রশ্ন করেছেন,ধন্যবাদ

Click This Link
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: সুন্দর লেখেছেন আগেই নজরে পড়েছে।

৬. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:২৪
যাযাবর পাখি বলেছেন: ব্লগ ছাগুমুক্ত হউক.......জয় গুরু কল্কিবাবা
১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: আমিও তাই চাই। তাই আশা করি আপনার মতো ছাগুদের আর দেখতে পাবো না।

৭. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৬
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: একমত..................

আজকালের প্রথম আলোর ফটো দখেন............জোকস
১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: দেখব!

৮. ১৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৭
সোনার বাংলা বলেছেন:

ছিঃ ছিঃ ছি এসব কি বলতেছেন....


সুচীল বুদ্ধিজীবিরা ধৈর্য্যের পরিচয় দিতেছেন। টাকার বিনিময়ে।

আর তাজের কাম তাজের আব্বায় কইরা গেছে তাই হের এ রকম
গ্রীনকাডী সফরের কথা বলার জন্য তীব্রপতিবাদ জানাই।
১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: ছি বড়ই ভুল হয়েছে। গ্রীনকাডী সফরের কথা ঝানতাম না ভাইরে। ভবিষ্যতে আর কিছু কমু না!

৯. ১৫ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৫৮
স্কাউট বলেছেন: সু "শীল" মশাইয়েরা এখন তাদের আদি পেশায় ব্যস্ত-তাই মিডিয়ায় আসতে পারছেননা!

 

মোট সময় লেগেছে ১.০০৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই