দৃক- আলোকচিত্র লাইব্রেরীএর প্রতিষ্ঠাতা, দৃকনিউজের প্রধান সম্পাদক, আলোকচিত্রী ড.শহীদুল আলম মানে আমাদের শহীদ ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে একটি খবর দেখতে পেলাম বিডি নিউজ ২৪য়ে। ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে আলম ভাইয়ের বিরুদ্ধে। বিডিআর বাদি হয়ে কুড়িগ্রামের রৌমারী থানায় এ মামলা করেছে আন্তর্জাতিক ভাবে খ্যাতিমান এই আলোকচিত্রী। শহীদুল আলম 'ন্যাশনাল জিওগ্রাফিক' এর হয়ে ব্রক্ষপুত্র নদের উপর একটি প্রামাণ্যচিত্র নিমার্ণের জন্য সেখানে ছবি তুলছিলেন। শহীদ ভাই বৃটেন থেকে ডক্টরেট করার পর আলোকচিত্রের প্রেমে পড়ে যান এবং নিজেকে আলোকচিত্রী হিসেবে পরিচয় দিতে শুরু করেন গর্বভরে। বাংলাদেশের আলোকচিত্রীদের গ্ল্যামার দান করার পেছনে শহীদ ভাইয়ের অতুলনীয় অবদান রয়েছে। ঢাকার নবাব বাড়ি, ‘ড্যাডি’, মোস্তফা মনোয়ার এবং বেগ স্যার বাংলাদেশে আলোকচিত্রে আন্দোলন সূচনা করেছেন। তাকে ছড়িয়ে দিয়েছেন। তাকে দুর্দিনে বাঁচিয়ে রেখেছেন। তাকে গ্ল্যামার দান করেছেন একক ভাবে ড. শহীদুল আলম। ৯০এর দশকে যারা অধূনাপ্রায়মৃত বাংলাদেশ ফটোগ্রফিক সোসাইটির সাথে জড়িত ছিলেন তারা চাক্ষুস করেছন,শহীদ ভাইয়ের সে পর্বত-ভাঙ্গা খাটুনি। আর সে খাটুনি ছিলো একদিকে বাংলাদেশের আলোকচিত্রীদের বিশ্বের দিগন্তে তুলে ধরা অন্যদিকে তৃতীয় বিশ্বকে তৃতীয় বিশ্বের লেন্সের মধ্য দিয়ে দেখা। দৃকের মাধ্যমে তৃতীয় বিশ্বের আলোকচিত্রীদের কাজকে বিশ্বের কাছে তুলে ধরার এ আন্দোলনের আজকের গতি প্রমাণ করছে শহীদ ভাইয়ের নেতৃত্বাধীন আলোকচিত্রীদের যে ঘাম বৃথা যায় নি।
শহীদ ভাইকে অনাবশ্যক নাজেহাল করা থেকে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষ বিরত থাকবে এটাই আমাদের স্বাভাবিক প্রত্যাশা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


