আনু মুহাম্মদকে পুলিশে পিটিয়েছে।
কড়া পিটুনি দিয়েছে।
পশ্চাৎদেশের পুলিশের বুট চেপে বসে আছে। ছবি দেখেছি।
এ খবরে আমার কোনো প্রতিক্রিয়া নেই। থাকার কথাও নয়।
যেমন শামীম ওসমান ফিরে আসার খবরে কোনো প্রতিক্রিয়া দেখাই নি।
পিলখানায় আর্মি কর্তাদের হত্যার ব্যাপারে মাথা ঘামায় নি।
হাজারির মুক্তির বার্তায় কিছু বলি নি।
তারও আগে আদালতের নানা তোঘলগী কাম-কাজ নিয়ে কথা বলে নি।
বিচারকদের বহিস্কার এবং পুন চাকুরি প্রদান নিয়ে উচ্চ্যবাচ্য করে নি।
স্বরাষ্ট্রের আধামন্ত্রীর নিরব বিদায়ের কারণ খুজতে যাই নি।
বাফার রাষ্ট্রে অর্থ জানে না যে মনি তিনি পররাষ্ট্রের কর্ণধার হলেন কেনো প্রশ্ন তুলিনি।
দিল্লী ঘুরে কি করে টিপাইমুখ দেখা হলো জানতে চাইনি।
বাজার নিয়ে কথা বলতে মুখে ফেনা তুলে ফেলা আবাল মন্ত্রী ও বাজার দর নিয়ে রা কাড়িনি।
তাই দেখি নির্বাচনে কারচুপি পার্মানেন্টে করার জন্য এখন
তত্ত্ববধায়ক সরকার নাকচ করার কাচি শানাচ্ছে।
কচি কাঁচার আসর মন্ত্রী সভা তাই সায় দিচ্ছে।
কারণ আমি জানি, আপনিও জানেন এ সবই ডিজিটাল অনুষঙ্গ।
ডাইল ফ্রি ভাত মাগনা।
এগুলো ফ্রি ও মাগনা পাওয়া যাবে ডিজিটাল রাজ্যে।
আসছে যতো আসবে ততো অদূর ভবিষ্যতে।
বিশ্বাস না হলে আবার গোড়া থেকে পড়েন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



