রিমন পণ্ডিতের পাঠশালা ( পইড়া মাইন্ড খাইয়েন না, + আর - জায়েজ আছে)
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক দিয়ে কথা হয়
খ দিয়ে খাম,
আমার বুকে লেখা আছে
শুধু তোমার নাম।
গ দিয়ে গাধা হয়
ঘ দিয়ে ঘৃত,
শুনতে তোমার কথাগুলি
লাগে অমৃত!
ঙ দিয়ে ব্যাঙ হয়
চ দিয়ে চাটি,
প্রথম যখন দেখি তোমায়
লেগেছিল দাঁত কপাটি।
ছ দিয়ে ছাতা হয়
জ দিয়ে জামা,
প্রতিদিনতো একলা আসো
আজ (সাথে) কেন মামা?
ঝ দিয়ে ঝড় হয়
ট দিয়ে টাকা,
ডেটিং আজ সাঙ্গ হল
মনটা লাগছে ফাকা।
ঠ দিয়ে ঠেলা হয়
ড দিয়ে ডাক,
তোমার জন্য কত কষ্ট
আমারই ব্যাড লাক।
ঢ দিয়ে ঢং হয়
ণ তে গুণ,
তোমার পাশে অন্য কেউ!
করব আমি খুন।
ত দিয়ে তালা হয়
থ দিয়ে থালা,
কবে তোমায় করব আপন
দিয়ে ফুলের মালা।
দ দিয়ে দাবি হয়
ধ দিয়ে ধরা,
মনটা শুধু তোমার তরে
ভালবাসায় ভরা।
ন দিয়ে নোনতা হয়
প দিয়ে পাতা
চোখের জলে বান ডেকেছি
ভিজছে বই-খাতা।
ফ দিয়ে ফটকা হয়
ব দিয়ে বলদ,
কোনটা আমি? বল আমায়-
কোথায় ছিল গলদ।
ভ দিয়ে ভেজাল
আর ম দিয়ে মন,
মূলো আর ঝুলাবে কত
কাঁদব কতক্ষণ।
য দিয়ে যন্ত্রণা
আর র দিয়ে রঙ্গীন,
চশমা ভালই পড়িয়েছ
অবস্হা আমার সঙ্গীন।
ল দিয়ে ললাট হয়
শ দিয়ে শপথ,
এ গলি ও গলি ঘুরলাম আমি
ঘুরলাম কত রাজপথ।
ষ দিয়ে ষণ্ডা
আর স দিয়ে সাফ,
এখন তুমি অন্য কারো
নাগাল পাওয়া টাফ।
হ দিয়ে হজমি হয়
ক্ষ দিয়ে ক্ষয়,
আমি এখন একলা থাকি
একদম নিভ'য়।
ড় দিয়ে বাড় হয়
ঢ় দিয়ে রাঢ়,
কত মেয়ে ঘুরছে পিছে
তুমিতো কোন ছার/ছাড়।
রিমন পণ্ডিতের পাঠশালায়
শিখবে মজার পড়া,
পড়া হবে ছন্দময়
কবিতা কিংবা ছড়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন