নেতার নীতিমালা (!!!)





ভোট হবে শান্তিপূর্ণ
ভোট হবেনা চুরি,
এবার সবাই ভোট দিবে
যুবা-বৃদ্ধ-বুড়ি।
ভোটে জিতলে করব রাস্তা
সাহায্য আসবে বস্তা বস্তা,
দুঃখের সময় পাবেন পাশে
বৈশাখ-জ্যৈষ্ঠ- চৈত্র মাসে।
আছে যত অনাচার
হব আমি যম তার,
আছে যত ছিঁচকে চোর
লুকাবে গর্তের ভেতর।
নাই আমার কোন বাড়ি
রিকশায় চড়ি, নাই যে গাড়ি;
আছে মোটে ২ টি জামা
১টি প্যান্ট আর পায়জামা।
সকালে বের হই, রাতে আসি
সবার মুখে চাই যে হাসি,
ভোট এবার আমায় দিবেন
সুখ পাখি কিনে নিবেন।
ভোটের পরে নেতার ডায়ালগ
ওরে তোরা কোথায়রে সব?
শুরু কর জয়োৎসব,
বইয়ে দে শরাবের নদী
পোক্ত এখন আমার গদি।
এমন সময় এক সাগরেদ আসল এবং বলল- স্যার গেটে অনেক বস্তিবাসি ভীড় করেছে তাদের না কি অনেক আর্জি আছে, তখন নেতার বাণী-
ওরা গরিব, ওরা চাষা
তোরাতো সব আমার পোষা,
তাড়াতাড়ি ওদের খ্যাদা
গুলি করে কর ছ্যাঁদা।
এরপর নেতার মাতলামিতে বেরিয়ে আসে আসল ঘটনা
রিকশা ছেড়ে ধরছি গাড়ি
গুলশানেতে দামি বাড়ি,
বাড়ির সামনে লনটা ফাঁকা
ঐখানেতে করছি পাকা।
মাসে মাসে বিদেশ ভ্রমণ
বৈশাখ-জ্যৈষ্ঠ-আষাঢ়-শ্রাবণ,
অতি ব্যস্ত, সময় যে নাই
মাঝে মাঝে পার্টিতে যাই।
এলাকায় না কি বাড়ছে চুরি!
খুন-ধর্ষন হবে কুড়ি,
জনগনে দিছে চিঠি
ধুর্! আমার আছে সিকিউরিটি।
আমি এখন বনের রাজা
প্রজাদের দিব সাজা,
ভোটের আগে মূলো ঝুলায়
৫ বছরের মগজ ধোলায়।
আমি এখন বিরাট ধনী
সুইস ব্যাংকে রাখছি টাকা,
বছরে মাত্র ১০ বার ট্যুর
ঢাকা টু প্যারিস, প্যারিস টু ঢাকা।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।