নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
আটক মাহমুদুল হাসান ফায়েজী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শী জানান, বেলা ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে সার্জেন্ট জহুরুল হক হলের কয়েকজন ছাত্রলীগ কর্মী ফায়েজীকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যায়।
পরে প্রক্টর অফিসের পক্ষ থেকে তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়েজী হিযবুত তাহরীরের ছাত্র সংগঠন ছাত্রমুক্তির সঙ্গে তার পূর্ব সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে কোনো মামলা দায়ের করা হয়নি।
মাহমুদুল হাসান ফায়েজী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ২০০৬ সালে �াতোকোত্তর পাস করেন।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




