আগামিকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকেল ৫টায় ভাষণের সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে কালো পতাকা প্রদর্শনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে ৪টি বাস যোগে কাল সকালে নিউইয়র্ক যাচ্ছি। দেশে ক্রমবর্ধমান বিচার বহির্ভুত হত্যাকান্ড, বিরোধী দলের উপর নির্যাতন, ধর্মীয় রাজনীতি বন্ধের অপচেষ্টা, বিচারের নামে রিমান্ডে অকথ্য নির্যাতন, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ এবং বাকশালী শাসনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সহ সরকারী দলের বিভিন্ন অপকর্মের প্রতিবাদে এই কর্মসূচী আয়োজন করা হয়েছে। আর এতে ইউএস বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্ট অগানাইজেশন সহ বিভিন্ন আর্ন্তজাতিক ছাত্র সংগঠন সংহতি জানিয়েছে। আমরা যাচ্ছি মুলত বাংলাদেশ ছাত্রদের পক্ষ থেকে সংহতি জানিয়ে। এবারে এত বেশি ছাত্র এই প্রতিবাদে অংশগ্রহন করতে আগ্রহ দেখিয়েছে যে আমাদেরকে ৪ টা বাসের ব্যবস্থা করতে হয়েছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে আরো ৬ টি বাস এবং অন্যান্যদের ৩ টি বাস মিলিয়ে মোট যাচ্ছে ১৩ বাস। আয়োজকরা আশা করছে পুরো আমেরিকা থেকে প্রায় ১৫০ শতাধিক বাসযোগে প্রতিবাদকারী জড়ো হবেন আগামীকাল জাতিসংঘ সদর দপ্তরের সামনে লগি বৈঠার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো পতাকা দেখাতে। একটু আগে খবর পেলাম আওয়ামীলীগের পক্ষ থেকে এ সমাবেশ ঠেকাতে প্রাসাশনিক এবং দলীয় ক্যাডার নিয়োগ করা হচ্ছে। আমরাও চ্যালেন্জ দিয়ে বলছি এটা বাংলাদেশ নয়, এখানে আওয়ামী পুলিশ নেই। মাঠ নিরপেক্ষ। কোন প্রকার বাড়াবাড়ি করলে আমরা ছেড়ে কথা বলবোনা।
পরিশেষে সবার কাছে দোয়া চাচ্ছি আগামীকালের প্রতিবাদ সমাবেশ এবং কালোপতাকা প্রদর্শন কর্মসূচী যেন সুন্দর এবং সুষ্ঠু হয়।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


