somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

কলেজের সেই দিদি

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হই। বেশ কয়দিন একা একা ছিলাম। পুরাতন বন্ধুরা অনেকে ঢাকা চলে যাবে এই উদ্দেশ্য নিয়ে ঢাকা চলে যায়। কিন্তু তারা সবাই চলে আসে। আমি ছিলাম মানবিকের ছাত্র। তবে আমার সব বন্ধুরা কমার্সের ছিলো। ছিলো সাইন্স বিভাগের। স্কুল থেকেই তারা আমার খুব কাছের ছিলো। এর মাঝে কমার্সের অনেক মেয়ের সাথে খুব উঠা বসা হত। তাদের সবার চাইতে কথা বলতো ঝগড়াটে টাইপের যে মেয়েটা । সে আমার বন্ধুর সাথে প্রেম হল। আসলে ঘটনাটা অনেক ঘটনাবহুল। ও আমার নাম ই বলা হল না। আমি অনিক। লোকে আমাকে অনেক নামে ডাকে। যাই হোক বন্ধুরা খুব একটা পচায় না। ওই কলেজে প্রথম দেখা থেকেই আমার সাথে আমার বন্ধুর প্রেমিকার এক অন্যপ্রকার সম্পর্ক গড়ে উঠে। আসলে আমি ছিলাম সবার চাইতে এক রুখা টাইপের। সে বললো তুই আমাকে দিদি ডাকবি। তাই আমিও তুই ডাকতাম আবার দিদিও। পুজার সময় বাড়িতে যাওয়া হত। না গেলেও বিভিন্ন সময় রান্না করে এনে খাওয়াতো।। তার একটা গুণ ছিলো মানুষকে খুব কাছের মনে করা। আর আরো ভালো গুণ ছিলো ইচ্ছা মতো ঝগড়া করা।এতো দ্রুত কথা বলতো মনে হয় তর্ক প্রতিযোগিতা হচ্ছে। একদিন পূজার ঘটনা গিয়ে দেখি অনেক কিছুই রান্না করেছে। আন্টি আমাকে দেখে আর সালাম, করিম ও ছিল। ও বলা হয়নি। সালাম হল আমাদের ক্লাসের সবচাইতে মোটা ছেলেটি। তার খাবার তালিকা দেখে হোটেলের ওয়েটার মামাও অবাক হয়ে যায়। যাই হোক। আমাদের দেখে খুব খুশি হলেন। কথা হল যে কোন অনুষ্টানে আমাদের তিনি ডেকে নিয়ে যাওয়াটা নিজের প্রধান কাজই মনে করতেন। আগেই বলে দিতেন। ফোন করে তোমরা আসবে কিন্তু। যাই হোক ওইদিন ছিল অন্যরকম এক আনন্দের। আমরা
মানুষের ভালোবাসা উপভোগ করতে জানি। আমরা জানি কি করে মানুষের কাছে ভালোবাসা পাওয়া যায়। আর সেটা পেলে সব কিছু ভুলে যাই । আমার কোন বোন ছিলোনা। এটা সবাই জানতো। তাই সে আমাকে ভাই বানিয়েছিলো।তার মাঝে অনেক গুণ ছিলো, হয়তো সবাইকে আপন করতে পারতো। রাগী মানুষ এই কাজটা পারে। তাদের রাগটা অনেক দিন রেখে দেয়। আবার মন থেকে মানুষকে আপন করে নেয়। একই সাথে আপনাকে বকবে। আবার আপনাকে বকার পর দুঃখ প্রকাশ করবে। আপনাকে কাঁদাবে, তার চাইতে বেশি নিজে দুঃখ পাবে। এটা সবাই পারেনা। সবার পক্ষে এটা সম্ভব নয়। সবাই মানুষকে মন থেকে আপন করতে পারেনা। আর অনেকে ভাবতে পারেন আরে ভাই মেয়েরা ভাই বানায় তাদের কলেজের কাজ গুলো, এসাইনম্যান্ট এসব করিয়ে নেয়ার জন্য। আমি তাদের বলবো এরকম নয়।আমাকে কোনদিন কোন একটা ফোটোকপিও করে দিতে হয়নি। আরে ভাই যে মেয়ে এতো স্বাধীন নিজের কাজ নিজেই করতে পারে তার কোন সাহায্যকারী দরকার নাই। বুঝলেন বিষয়টা। কাউকে বোকা বানিয়ে কাজ করিয়ে নেয়ার দরকার তো কোনদিন ই নাই। তাই সম্পর্ক টা যতোদিন ছিলো ভালোই ছিল। যাই হোক রাগি মানুষ তাই কলেজের এমন কোন লোক নাই যার সাথে ১৯ থেক্ব ২০ যাকে বলে পান থেকে চুন খসা বিষয় নিয়ে তার ঝগড়া না হয়েছে। আমার সাথেও হয়েছে। শেষ মাস যখন আসবো কলেজ থেকে কিছুই বুঝলাম না এসে বলতেছে, তুই আমাকে মিথ্যা বললি কেন?আমি কি বললাম? যা তুই আমার সাথে কোনদিন কথা বলবি না।।।
আমি আরে কি হইছে? দিদি বলে কিছুনা। তুই যা। সামনে আসবিনা আমার।।। তারপর আর জানা হয়নি যাওয়া হয়নি তার বাসায়। শুনেছি বন্ধুর সাথে ব্রেক আপ হয়। সে জানতে পেরেছিল কার সাথে প্রেম আছে। সে ভেবেছে আমিও জানতাম। তাকে বলিনি। কেন বলিনি এটাই আমার অপরাধ।



শুভ দশমি। ভালো থেকো দিদি। যেখানে থাকো ভালো থেকো।।।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×