কয়েকদিন আগের কথা, মিরপুর থেকে ফার্মগেট আসার পথে তাড়াতাড়ি বাসে উঠে পিছনের দিকে বসলাম। একটু পর আর একজন মোটামুটি স্মার্ট ২৬-২৭ বছরের একটি যুবক উঠল। বামদিক থেকে পেছনের দুছিট পরে কলেজে পড়ুয়া দুটি মেয়ে বসে ছিল। পিছন থেকে তাদের সুন্দরীই মনে হচ্ছিল। বাসে মোটামুটি ভীড়। তো যুবকটি সেই দুটি মেয়ের ডান পাশের জনের দিকে কিছুক্ষণ পরপর এক দুষ্টিতে তাকাচ্ছিল। এভাবে এক দৃষ্টিতে তাকানো যে ভয়ংকর অরুচিকর তা তাকে দেখে মনে হচ্ছিল না। নিজের গায়ে কারও সরাসরি দৃষ্টি এমনিতেই অস্বস্তিকর সে পুরুষ হোক বা মেয়ে। আর আজকাল কিছু যুবক বা বয়স্ক পুরুষরা বাসে বা পথে মেয়েদের দিকে এমন ভাবে তাকায় দেখে মনে হয় এরকম তারা আর জীবনে দেখেনি। এমনকি দেখা যায়, একটি মেয়ে তার কোন আত্মীয় বা ছেলে বন্ধুর সাথে হাটছে তো পাশ থেকে কোন লোক চলে যাওয়ার পর আবার পিছন ফিরে আবার পূর্ণ দুষ্টিতে দেখছে। ব্যাপারগুলো মনে হয় আসলেই অরুচিকর। দৃষ্টি কিন্তু অনেক বলে দেয়। আমার সাধারণ জ্ঞানে বুঝি যা চোখ দিয়ে রেপ করার মতো। এরকম দৃষ্টি যখন কোন বয়স্ক জনের তার মেয়ের বয়সী কারও দিকে দেখি তখন পুরুষ হিসাবে আসলেই নিজেকে ছোট মনে হয়। এটা ঠিক সুন্দর কিছুর উপর মানুষের আকর্ষণ চিরন্তন। আর নারী সুন্দর হলে ঋষির ধ্যান ভাঙ্গে। তবুও দৃষ্টি শালীনতা সবার দরকার। আমি আমার ছোট্ট জ্ঞানে মনে করি এ ব্যাপারে আমাদের পুরুষদের আরও শালীন হওয়া উচিত। মেয়েদের মুখে যেন শুনতে না হয় পুরুষরা চোখ দিয়েও রেপ করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

