আজকের তারিখটি লেখার সময় অনেকে হয়ত খেয়ালই করেননি এরকম আরেকটি তারিখ লেখার জন্য হাজার বছর অপেক্ষা করতে হবে। আজকের তারিখের দিন, মাস ও বছরের সবগুলো অঙ্কই একই। অর্থাৎ ৯ (০৯/০৯/০৯)। সব ৯ দিয়ে আরেকটি তারিখ লেখার জন্য অপেক্ষা করতে হবে ৩০০৯ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আজকের এই বিশেষ দিনটিকে বিয়ের জন্য বেছে নিয়েছেন বিশ্বের অগণিত জুটি। কারণ ৯ অঙ্কটিকে চীনের সংস্কৃতিতে শুভ হিসাবে বিবেচনা করা হয়। আবার আজ বুধবার, ইংরেজিতে ওয়েনেসডে। এই ইংরেজি শব্দের প্রথম তিনটি অক্ষর নিয়ে গঠিত শব্দের (ওয়েড) অর্থও বিবাহ। অন্যদিকে ইংরেজিতে ওয়েনেসডে লিখতেও লাগে ৯টি অক্ষর। একইভাবে সেপ্টেম্বর লিখতেও লাগে ৯ অক্ষর। আবার আজকের তারিখ ৯ সেপ্টেম্বর হচ্ছে ২০০৯ সালের ২৫২তম দিন। অংকগুলো যোগ করলে হয় ২+৫+২=৯। একইভাবে ৯/৯/৯ অংক তিনটি যোগ করলে হয় ২৭ এবং ২ ও ৭ যোগ করলে হয় ৯। গ্রহের বিবেচনায়ও ৯ সংখ্যাটিকে শুভ বিবেচনা করেন অনেকে। কারণ ২০০৬ সালে গ্রহ হিসাবে প্লুটোর মর্যাদা কেড়ে নেয়ার আগে গ্রহের সংখ্যাও ছিল ৯টি। বিয়ে ছাড়াও আজকের এই বিশেষ দিনে বিশ্বজুড়ে আরও অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর বেশির ভাগই কোনো ব্যবসা আনুষ্ঠানিকভাবে শুরু করার কিংবা প্রকাশনা ও ছবি মুক্তির অনুষ্ঠান। আজ প্রথমবার বিটলসের সমগ্র ক্যাটালগও সিডিতে ছাড়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে ৬ জুন (০৬-০৬-০৬), ২০০৭ সালের ৭ জুলাই (০৭-০৭-০৭) এবং ২০০৮ সালের ৮ আগস্ট (০৮-০৮-০৮) তারিখ নিয়েও পশ্চিমা বিশ্বে এ রকম মাতামাতি লক্ষ্য করা গিয়েছিল। সূত্র: ইন্টারনেট।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।