আজ ১ এপ্রিল। ইতিহাসের এক কলংকজনক দিন। ৮শত বছর আগে এমন দিনে স্পেনে মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দেয়ার এক নির্মম নিষ্ঠুর ষড়যন্ত্র করেছিল খ্রিস্টানরা। আর ৮শ’ বছর পর এখনও মানুষকে বোকা বানাতে বিশ্বজুড়ে অনেকে প্রকৃত ইতিহাস না জেনে পালন করে থাকে ‘এপ্রিল ফুল’ নামে তথাকথিত উৎসব।
জানা যায়, স্পেনে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে এক যুদ্ধে পরাজিত হয়ে কিছু সংখ্যক মুসলমান গ্রানাডায় আশ্রয় নেয়। তখন স্পেনের রাজা ৮ম বার্নাডেট ঘোষণা দেন, মুসলমানরা যদি মসজিদের ভেতর গিয়ে আশ্রয় নেয় তাহলে তাদের মুক্তি দেওয়া হবে। রাজার কথায় বিশ্বাস করে মুসলমানরা সকলে দলে দলে বিভক্ত হয়ে মসজিদের ভেতর আশ্রয় নেয়। আর তখন খ্রিস্টান সৈন্যরা মসজিদে আগুন লাগিয়ে দিয়ে তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করে।
ইন্টারনেট থেকে পাওয়া অন্য এক তথ্যে জানা যায়, স্পেনে যখন মুসলিম শাসন চলছিল তখন তা ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয় তৎকালীন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সে ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রানাডার মুসলমানদের একটা দুর্গের মতো ঘরে বন্দী করে ফেলে খ্রিস্টানরা। তখন খ্রিস্টান আর্মি তাদের মুক্ত করে দেয়ার লোভ দেখিয়ে জাহাজে করে নিরাপদে চলে যাওয়ার পরামর্শ দেয়। তারা মুসলমানদের ঘর ও অন্যান্য জিনিসের নিরাপত্তার আশ্বাসও দেয়। খ্রিস্টান সৈন্যদের কথায় মুসলমানরা যখন জাহাজের দিকে রওয়ানা করল খ্রিস্টান সৈন্যরা তখন তাদের ঘর বাড়ি লুট করল আর আগুন দিয়ে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিল।
মুসলমানরা যখন জাহাজের দিকে রওয়ানা হল তখন খ্রিস্টান সৈন্যরা জাহাজও জ্বালিয়ে দিল আর মুসলমানদের আক্রমণ করে নারী, শিশুসহ সকলকে নির্মমভাবে হত্যা করে উল্লাসে মেতে ওঠে। মুসলমানদের বোকা বানিয়ে মুসলিম ইতিহাসের এক রক্তাক্ত জঘন্য উৎসবে মেতেছিল খ্রিস্টানরা, আর এখনও সে ধারাবাহিকতা চলছে সারা বিশ্বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


