এবার সরকারকে খোদ আল্লাহর সঙ্গে তুলনা করে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, লাখ লাখ কোটি কোটি বছর পর আল্লাহ যদি আমাদের বিচার করতে পারেন তবে আমরা এখন এসব যুদ্ধাপরাধীর বিচার করতে পারব না কেন? গতকাল জাতীয় প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী স: উপলক্ষে বাংলাদেশ জাতীয় মিলাদ কমিটি আয়োজিত এক ইসলামিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন মন্ত্রী এমপিদের চেয়ে আলেমরা যুদ্ধাপরাধীদের বিচার করলে তা বেশি গ্রহণযোগ্য হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হবে।
তিনি বলেন, ওলামা-মাশায়েখরা নি:স্বার্থভাবে নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন। প্রকৃত আলেম ও পীর-মাশায়েখরা কখনো ব্যক্তিস্বার্থে ইসলামকে ব্যবহার করেননি। কামরুল ইসলাম আরো বলেন, বিভিন্ন সময় ইসলামের নামে নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে কুচক্রী মহল স্বাধীনতার বিরোধিতা করেছে। কমিটির চেয়ারম্যান সৈয়দ নাইমুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল প্রমুখ। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জনকে মিলাদুন্নবী স্মারক প্রদান করা হয়।
ধর্মীয় অনুভুতিতে চরম ভাবে আঘাত হানায় তার বিরুদ্ধে মামলা করবে সচেতন তৌহিদী জনতা।
এ ছাড়া গতকাল আওয়ামীলীগের এক সমাবেশে মতিয়া চৌধুরী বিএনপি এবং জামায়াতকে রাসুল (সঃ) এর উম্মত না বলে জিয়া এবং নিজামীর উম্মত বলার মত ধৃষ্টতা দেখানোয় তার বিরুদ্ধেও মামলা হবে।
এখন দেখার বিষয় হচ্ছে আওয়ামিলীগ কি শুরু করেছে দেশে, নিজেদেরকে আল্লাহ তাআলার মত পারদর্শি ভাবতে শুরু করা কি সত্যি ঠিক হচ্ছ?????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


