somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিভি টক শো'র সঞ্চালকদের প্রেজেন্টেশন প্রবলেম

০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি চ্যানেলেই বর্তমানে নানা ধরনের টক শোর প্রচলন রয়েছে। এসব টক শোগুলোও আবার নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক যেমন- রাজনৈতিক, ক্যারিয়ার, সামাজিক বা অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা ইত্যাদি। এসব বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গদেরকেই টক শোগুলোতে আমন্ত্রণ করা হয়, তাদের সুচিন্তিত মন্তব্য রাখার জন্য।

সাম্প্রতিক সময়ে সরকারি বিধি নিষেধের জন্য রাজনৈতিক টক শোগুলো সাময়িকভাবে বন্ধ থাকলেও অন্য টক শোগুলো কিন্তু ঠিকই চালু রয়েছে।

এ ক্ষেত্রে অনেক সময় যেটি দৃষ্টিকটু হিসেবে ফুটে ওঠে তা হলো টক শোগুলোতে সঞ্চালকের ভূমিকা কতোখানি থাকবে তা যখন সঞ্চালক নিজেই বুঝতে অপারগ হন। এটা সত্যি যে একটি টক শোর সফল পরিসমাপ্তি অনেকখানিই নির্ভর করে সঞ্চালকের ওপর। সঞ্চালকের সাবলিন ও বস্তুনিষ্ঠ ভূমিকা এ ক্ষেত্রে মুখ্য।

কিন্তু এর ব্যত্যয় ঘটে যখন সঞ্চালক নিজেই দর্শকদের বিরক্তির কারণ হয়ে ওঠেন। এর মধ্যে রয়েছে পুরো অনুষ্ঠানে নিজের প্রাধান্য বজায় রাখার জন্য সঞ্চালক নিজেই যখন মাত্রাতিরিক্ত ভূমিকা রাখা শুরু করেন বা বিতর্কিত বিষয়কে নিজেই আলোচনায় তুলে এনে টক শোকে উত্তপ্ত করার চেষ্টা করেন।

অনেক সময় বিপরীত রাজনৈতিক ঘরানার ব্যক্তিদের মধ্যে বিতর্কিত বিষয়কে তুলে আনলে অনুষ্ঠানে অপ্রীতিকর দৃশ্যের অবতারণা ঘটতে পারে। ব্যক্তি কেন্দ্রিক মৌলিক বা শারীরিক আক্রমণ ও অস্বাভাবিক নয়। সঞ্চালকের ক্ষেত্রে উচিত বিতর্কিত বিষয় আলোচনায় চলে এলে তা যাতে কোনো অপ্রীতিকর অবস্থার দিকে যেতে না পারে তার দিকে খেয়াল রাখা।

আবার সঞ্চালক যখন নিজেই মূল বক্তা হয়ে যান তখনো কিন্তু দর্শকরা হন বিরক্ত, ক্ষুব্ধ। বিষয়ভিত্তিক টক শোগুলোতে যাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় তারা নিঃসন্দেহে সেই বিষয়ের ওপর অভিজ্ঞ। এ জন্য দর্শকরা তাদের কথাকেই গুরুত্ব দেয় বেশি। সঞ্চালক যদি সেই বিষয়ে এক্সপার্টও হন তবু তার উচিত নয় মুখ্য বক্তার ভূমিকায় নামা। কারণ তার কাজ এটা নয়।

আবার অনেক অতিথি ও দর্শক নিয়ে টক শো পরিচালনা করা হলে সঞ্চালকের জন্য পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করা বাস্তবিকই বেশ কঠিন। তবে এ কঠিন বিষয়কে টেকেল করতে গিয়ে সঞ্চালকই যদি টক শোতে মূল ফোকাস হয়ে পড়েন তখন তা হয় বিরক্তিকর।

উদাহরণ স্বরূপ, বাংলাভিশনে প্রচারিত আগামীর কণ্ঠ শিরোনামের টক শোতে সঞ্চালকের ভূমিকায় পুরো অনুষ্ঠানে মূল হয়ে ওঠে, অতিথি দর্শকরা হয়ে পড়েন গৌণ। এতে করে দর্শকরা পরেবর্তী সময় সেই অনুষ্ঠানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলাটা স্বাভাবিক।

সুতরাং টক শোর সঞ্চালকদের উচিত পুরো অনুষ্ঠানে নিজের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই দিকে খেয়াল রাখা। এতে করে দর্শকরা টক শোর প্রতি আরো বেশি আগ্রহী হবে বলে আশা করা যায়।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×