নিঝুম রাতে একটানা ঝিঁ ঝিঁ পোকার কলতানে
ক্লান্ত পৃথিবী যখন অবসান্ন
মায়াবী রাত থাকে আলোহীন
রাতজাগা পাখি ভাগ্যান্বেষণে বের হয়
অনির্বচনীয় নিস্তব্ধতা ঘিরে থাকে
হাতড়ে হাতড়ে খোঁজে
কষ্টার্জিত স্বপ্নকে।
স্মৃতির ব্যাংক খুলে বেরিয়ে পড়ে
একে একে বেহিসেবী অতীত;
স্মরণের আকাশ ভেলায় ভাসে
বেদনারা, অকিঞ্চন আনন্দ রূপে।
জানি না খুঁজে খুঁজে মন কি চায়
প্রাপ্য আর পাওনা কতটা হয়েছে
হাতবদল;
বারংবার অনুরণিত হবে দুঃখগুলো
তবু জীবনের প্রয়োজনেই ফুরিয়ে যায়
সময়।।
# (অপরিবর্তিত) #)
[ দৈনিক আজকের কাগজে ৯ মে ২০০১ প্রকাশিত।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

