গভীর কিছু শেখার আছে ....

মিস ইউ সঞ্জীবদা :(

১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৪

শেয়ারঃ
0 0 0

আমার গত তিনটা পোস্টই ছিলো সঞ্জীবদাকে নিয়ে। দাদা বেঁচে রয়েছেন এটাই ছিলো আমার কাছে মুখ্য। সঞ্জীবদা বেঁচে রয়েছেন, এ কথাটি পোস্ট করার মাঝে কি যে এক অব্যক্ত ভালো লাগা জড়িয়ে ছিলো তা বলে বোঝানো যাবে না!

অথচ আজ আর আমি লিখতে পারছি না যে, সঞ্জীবদা বেঁচে রয়েছেন!

সঞ্জীবদা আমাদেরকে ছেড়ে চলে গেছেন।

অথচ বৃহস্পতিবার স্ট্রোক করার আগের দিন দুপুরেও দাদার সঙ্গে দেখা হলো, কথা হলো। দাদাকে বেশ বিষন্ন দেখাচ্ছিলো। কিন্তু পরের দিনই দাদার জীবনের গাড়ি যে থেমে যাবে তা কল্পনাতেও কারো আসে নি।

******************************************

আজকের কাগজে দাদার সঙ্গে পরিচয় আজ থেকে ৮ বছর আগে। দাদার কাছ থেকেই জেনেছিলাম 'হলুদ সাংবাদিকতা' কি। ফিচারে দাদার হাতের স্পর্শ ছিলো যেন যাদুর ছোঁয়া। পাতার মেকআপ, গেটআপ বদলে যেত দাদা যখন পেজ মেকআপে বসতেন। এতো তাড়াতাড়ি করে কিভাবে পাতার চেহারার পরিবর্তন আনা যায়, তা যারা তার সঙ্গে কাজ করেছেন তারাই কেবল বলতে পারবেন।

এরপর যায়যায়দিনেও দাদা সাংবাদিকতায় তার মেধার স্বাক্ষর রেখেছিলেন। সাংবাদিকতাকে যে কোন মানুষ এতো ভালোবাসতে পারে, তা তার কাছ থেকেই শিখেছিলাম।

********************************************

গানের সঙ্গে সঞ্জীবদার যে সখ্যতা ছিলো তা আর নতুন করে বলার কিছু নয়। গান নিয়ে খেলা করতে ভালোবাসতেন তিনি। সুরের মাঝে ভ্যারিয়েশন এনেছেন নিজেন মতো করে। তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও, কালা পাখি শোন তোর চোখ কান কিছু নাই, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, আগুনের কথা বন্ধুকে বলি দুহাতে আগুন তাড়ো, কার ছবি নেই কেউ কি ছিলো প্রভৃতি গান শুনলেই বোঝা যাবে কতটা দরদ দিয়ে গাইলে গান শ্রোতার হৃদয় ছুঁতে পারে!

********************************************

সঞ্জীবদা তোমাকে নিয়ে লেখার ভাষা আমার জানা নাই। তোমার কাছ থেকেই তো জেনেছিলাম জীবনের মানে কি।

********************************************

তোমাকে ভীষণভাবে মিস করছি সঞ্জীবদা।

 

প্রকাশ করা হয়েছে: সঞ্জীবদা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪
বজলু মহাজন বলেছেন: হ
খারাপ লাগতেসে (কান্না)
২. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭
শীখা বলেছেন: Yes, we all will miss u Sanjib Da.
৩. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৯
প্রচেত্য বলেছেন: সমবেদনার কোন ভাষাই এক্ষেত্রে প্রযোজ্য নয়
গাড়ী চলেনা ................. খুব প্রিয় গানের একটি ছিল
৫. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
পরাগ জাফর বলেছেন: বাংলা সংগীত এক বড় শিল্পীকে হারাল
৬. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৭
চাচামিঞা বলেছেন: Would you know my name
If i saw you in heaven?
৭. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৪
আলী আরাফাত শান্ত বলেছেন: আমার সবসময় মনে হতো অসুস্থ সঞ্জীবদা আমাদের মাঝে অবশ্যই ফিরে আসবেন।কিন্তু হায় তিনি চলে গেলেন নীরবে।আর কখনো কোন কর্নসাটে পাবোনা দলছুটের সাথে।হয়তো তার একমাস পর কেউ ভূলেও মনেও করবেনা সঞ্জীবদাকে।
৮. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৮
ভাস্কর চৌধুরী বলেছেন: সঞ্জীব দা'র শূন্যতা আমাদের চিরকাল কাঁদাবে...! তারপরও তিনি আমাদের ৫৬ হাজার বর্গমাইল জুড়ে বেঁচে থাকবেন সবার হৃদয়ে...।
৯. ১৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
নিজেরআয়না বলেছেন: সঞ্জীব, বলে ওঠো, জীবন ভালবাসি।
১১. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
তপন বাগচী বলেছেন: ভালো মানুষেরা আগেভাগেই যায় নাকি?
২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ঠিকই বলেছেন তপন। :(

 

মোট সময় লেগেছে ০.৯৩৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
২০০০ সালে দৈনিক আজকের কাগজের মাধ্যমে সংবাদপত্রে যাত্রা শুরু করে বর্তমানে দৈনিক জনকন্ঠের Cultural page in-charge হিসেবে কর্মরত রয়েছি .......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ