সঞ্জীব চৌধুরীর যত গান ...
২০ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪২
সঞ্জীবদার অনেকগুলো গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছিলো। আমরা সেই সব গানগুলো এই পোস্টে লিখে রাখতে পারি। এতে করে সঞ্জীবদা'র স্মৃতি হয়তো অনেক পরে আমাদের কাছে ফিকে হয়ে গেলেও তার গানগুলো রয়ে যাবে অমলিন।
* আমাকে অন্ধ করে দিয়েছিলো চাঁদ
* তোমার বাড়ির রঙের মেলায় (বাপ্পার সঙ্গে ডুয়েট)
* কার ছবি নেই কেউ কি ছিলো
* তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও
* কালা পাখি শোন তোর চোখ কান কিছু নাই
* আগুনের কথা বন্ধুকে বলি দুহাতে আগুন তাড়ো
* গাড়ি চলে না
*
*
[ প্লিজ, অন্য ব্লগাররা যে গানগুলো জানেন, তা এখানে এ্যাড করুন। ]
ছবি ক্যাপশন :
সঞ্জীবদা স্ট্রোক করার আগে দিন তোলা হয় এই ছবিটি।
প্রকাশ করা হয়েছে: সঞ্জীবদা বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফাহমিদুল হক বলেছেন:
'আকাশচুরি' এবং 'এই নষ্ট শহরে' তালিকায় থাকা উচিত।
মাঠশালা বলেছেন:
*সপ্নবাজি*আমার বয়স হলো সাতাশ
*ছুড়িচিকিৎসা
*কাটাবন অথবা কাটামন (সঠিক নামটি মনে পড়ছে না)
*ভুল দরজায়
এই মূহুর্তে আর মনে পড়ছে না।
ফাহমিদুল হক বলেছেন:
আর তার শ্রেষ্ঠ গান হলো 'সাদা ময়লা রঙিলা পালে'।
রিজভী বলেছেন:
ধন্যবাদ মাঠশালা।
রিজভী বলেছেন:
ধন্যবাদ সংস্থাপক।
লাল মিয়া বলেছেন:
সাদা ময়লা রঙিলা পালের লিঙ্ক দিয়েন তো কেউ। এভারগ্রীন বাংলায় পাই নাই।
প্রচেত্য বলেছেন:
ভাল লাগল প্রয়াসটি
ফাহমিদুল হক বলেছেন:
'আকাশচুরি' গানের লিরিক দেয়া হয়েছে, ফ্রন্টপেজে
ইমির বলেছেন:
রিক্সা কেন আস্তে চলেনা?এই গান টা কই?
তারিফএজাজ বলেছেন:
এভাবে আস্তে আস্তে সব গানের লিরিক চলে আসবে। আমিও কিছু যোগ করব। ধন্যবাদ।
ফাহমিদুল হক বলেছেন:
'আকাশচুরি' [লিরিকটা এখানেই দেয়া ভালো, এক জায়গায় থাকলো]
বন্ধ জানালা, বন্ধ দরজা, কোন ঘরে ছুটে চলি
অন্ধ এ চোখ, অন্ধ এ বুক, অন্ধের করতালি
বন্ধ আকাশ, জোছনা উদাস কোন পথে তারে খুঁজি
অন্ধ হৃদয়, অন্ধ সময়, তবুও অন্ধ এ চোখ বুজি
আকাশ হয়েছে চুরি, হলো ছিনতাই স্বপ্নপুরী
কেন হৃদয় হয়েছে চুরি, কেন জোছনার হৃদয় খুঁড়ি
নিশ্চুপ কথা, নিশ্চুপ ব্যথা, নিশ্চুপ একা মানুষ
শূন্য বনানী, কেউ তা জানেনি, ছিনতাই হলো সবুজ
বন্ধ পাখির ওড়াউড়ি
আকাশ হয়েছে চুরি, হলো ছিনতাই স্বপ্নপুরী
কেন হৃদয় হয়েছে চুরি, কেন জোছনার হৃদয় খুঁড়ি
বন্ধ জানালা ...
ফিরে চাই মন, সেই সবুজ বন, এসো স্বপ্নশ্রাবণ
ফিরে এসো চাঁদ, বাঁধ ভাঙ্গো সাধ, আকাশে তারার প্লাবন
বাতাসে ওড়াও মনের ঘুড়ি
আকাশ হয়েছে চুরি, হলো ছিনতাই স্বপ্নপুরী
কেন হৃদয় হয়েছে চুরি, কেন জোছনার হৃদয় খুঁড়ি
বন্ধ জানালা ...
[রিজভীর উৎসাহে এই লিরিকটা ব্লগারসমীপে পেশ করা হলো। আমার অবশ্য এই চমৎকার গানটির গীতিকার কে জানা নেই। কারও জানা থাকলে জানাবেন। গানটিতে খানিকটা রক-ধাঁচ রয়েছে। রকপ্রিয়দের এটা ভালো লাগবেই, অন্যদেরও মন্দ লাগবে না।]
রিজভী বলেছেন:
ধন্যবাদ ফাহমিদুল হক।
সাগ্নিক বলেছেন:
রঙ্গীলা
মৃন্ময় আহমেদ বলেছেন:
বেশ বেশ। ভালো লাগলো... প্রায় সবই তো দেয়া হয়ে গেলো।। শুধু প্রতিটা সাথে লিংক প্রয়োজন। যাদের কাছে নাই তাদের জন্য... ওকে আবার একটু মিলিয়ে নিই-দলছুটের
১. আহ্
২. হৃদয়পুর
৩. আকাশচুরি
৪. জোছনাবিহার
সঞ্জীব সোলো- স্বপ্নবাজি।
এছাড়া-
বহুরূপি এলবামে- কালা পাখি।
মৃন্ময় আহমেদ বলেছেন:
ব্যাচলরে- তোমার ভাঁজ খোলো...
মৃন্ময় আহমেদ বলেছেন:
তখন ছিলো ভীষন অন্ধকার আকাশ ছিলো কালো.. গানটা বাপ্পার কন্ঠে।
রিজভী বলেছেন:
ধন্যবাদ মৃন্ময় আহমেদ।
মৃন্ময় আহমেদ বলেছেন:
বাড়ি কোথায় বলো।
কেএসআমীন বলেছেন:
গানের লিংক তো কাজ করছে না। সমস্যা কোথায়?
মৃন্ময় আহমেদ বলেছেন:
আচ্ছা! 'বাড়ি কোথায় বলো' অ্যালবামের সাথে সঞ্জীব চৌধুরী কিভাবে সম্পৃক্ত? কন্ঠ শুনে আমি দ্বিধাগ্রস্ত।
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:
কেমন আছেন,রিজভী ভাই?পরীক্ষার ঝামেলায় পোস্টটা দেখতে পারি নাই।
ভালো লাগলো......
রিজভী বলেছেন:
ধন্যবাদ নিশা। আমিও ব্যস্ত থাকায় কমেন্টের রিপ্লাই দিতে দেরি হলো।
আপনার কাছে যদি থাকে, যদি লিঙ্ক অথবা মেইল দেন কৃতজ্ঞ থাকব।
লেখক বলেছেন: "কালা পাখি" গানটি আমার কাছে অডিও ক্যাসেটে আছে। সিডি বা কম্পিউটারে নেই। গানটি আমারও অসম্ভব প্রিয় একটি। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন। আমিও দেখি, পেলে আপনাকে মেইল করে দেবো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















৫