somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন প্রতারণার আরেক নিদর্শন- DV Winning E-mail

৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইনে এ পর্যন্ত কত কোটি ডলার ও পাউন্ডের অর্থ যে জিতেছি তার ইয়াত্তা নাই! তবে বাস্তবে সেগুলোর একটি অংশ দূরে থাক, ভগ্নাংশও কপালে জোটে নি। :((

প্রথম প্রথম ই-মেইলে যখন কোন কারণ ছাড়াই বলা হতো লটারিতে আমি লক্ষ বা কোটি টাকার অর্থ জিতেছি, তখন স্বাভাবিক ভাবেই সন্দেহ জাগতো যে, কি কারণে এতো লোক বাদ দিয়ে আমাকেই জেতানো হলো!

পরে অবশ্য বুঝেছিলাম অনেক ই-মেইলেই এ রকম ভাওতাবাজির মেইল পাঠানো হয়।

সে ধারাবাহিকতায় সম্প্রতি পেলাম নতুন ধরণের একটি মেইল। হয়তো অনেকেই এ ধরণের মেইল পূর্বে পেয়ে থাকতে পারেন, তবে আমি প্রথম পেলাম বলে 'নতুন ধরণের' বললাম।

তা যাক, ই-মেইলে বলা হয়েছে যে, আমি নাকি এবারের আমেরিকার DV বিজয়ী একজন! তাই আমাকে তারা নিয়ম-কানুন সম্বলিত একটি অ্যাটাচ ওয়ার্ড ফাইল পাঠিয়েছে!

ওয়ার্ড ফাইলটি প্রিন্ট করে মন দিয়ে পড়তে শুরু করলাম। তাদের ভাষ্য অনুযায়ী, এবারের লটারি বিজয়ী হয়েছি বিধায় আমাকে বাংলাদেশি টাকায় প্রায় ৭০,০০০ টাকা তাদের প্রেরিত অ্যাড্রেসে পাঠাতে হবে। আর কনটাক্ট করার পুরো অ্যাড্রেসের সঙ্গে সাম্প্রতিক তোলা আমার কোন ফটো পাঠাতে হবে।

তবে মূল সমস্যা তারা করে ফেলেছে কনট্রাক্ট ই-মেইল দেবার ক্ষেত্রে। কারণ DV'র ফলাফল দেবার বা যোগাযোগের জন্য US অ্যামবাসি নিশ্চয়ই এতোটা অসহায় হয়ে যায়নি যে, তারা নিজেদের সার্ভার বাদ দিয়ে Yahoo'র অ্যাড্রেস ব্যবহার করবে?

অথচ অনলাইনে DV Winning E-mail দিয়ে কিছু অসৎ মানুষ অন্যদেরকে ধোঁকা দিয়ে চলেছে। এক্ষেত্রে অল্প বুঝওয়ালা কোন পার্সন যদি এদের খপ্পড়ে পড়ে, তবে তার কি পরিণতি হবে সহজেই অনুমেয়।

এ বিষয়ে অন্যদেরকে সচেতন করার মাধ্যমে সকলকে সচেতন থাকা উচিত।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৬
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×