১.
ঢাকা শহরে এখন একটি কমন দৃশ্য অনেকেরই চোখে পড়বে। সারি বেঁধে রাস্তার ধারে অসংখ্য গাড়ি সিএনজি গ্যাস নেবার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। বাঙ্গালীরা লাইন ধরতে পারে না বলে একটা কথা প্রচলিত থাকলেও এই ক্ষেত্রে সবাই-ই নিয়ম মেনে চলে। রাস্তার ধার দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির সংখ্যা প্রায় সময় এতই বেশি হয় যে, রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে থাকে দীর্ঘক্ষণ।
আমরা বাঙ্গালীরা তো হুজুগে অনেক কিছুই বলে ফেলি বা অনেক কিছুই করে ফেলি। তাই এসব গ্যাস স্টেশন স্থাপনের আগে চিন্তা করা উচিত ছিলো এতে গ্যাস নিতে আসা গাড়িগুলোর ভিড়ে ট্রাফিক জ্যামের সৃষ্টি হতে পারে কিনা! এখন যেসব স্থানে ট্রাফিক জ্যাম বেশি হয় সেসব স্থানের সিএনজি গ্যাস স্টেশনগুলোকে অন্যত্র স্থাপনের চিন্তা কার্যকর হতে পারে।
********************************************************************
২.
সিএনজি গ্যাসের দাম বেড়েছে। ফলে বাস মালিকরাও তাদের বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন। তবে সরকারের কঠোর পদক্ষেপের কারণে আপাতত বাস মালিকরা তাদের বর্ধিত ভাড়া আদায় থেকে বিরত রয়েছেন। এর কারণ হলো ইতিপূর্বে সরকার তেলের দাম বাড়ানোর পরে সিএনজি বাস মালিকরাও নিজে থেকেই বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন। কেন করেছেন, কে জানে?
এখন সিএনজি গ্যাসের দাম বাড়ার কারণে তারা আবার বাস ভাড়া বাড়াতে চান। কারণ, গ্যাসের দাম বেড়েছে। কিন্তু এর আগে তারা যে বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন তার সমন্বয় করেছেন কি?
না, করেন নি।
আর এ কারণে এবার তাদের ভাড়া বাড়ানোর মিশন প্রারম্ভেই ভেস্তে গেছে। এক্ষেত্রে প্রারম্ভেই তাদের ভাবা উচিত ছিলো, পরবর্তীতে সিএনজি গ্যাসের দাম বাড়লে যদি বাস ভাড়া বাড়ানো না যায়!
আর হলোও তাই!!
# দৈনিক বাংলাবাজারের উপ-সম্পাদকীয়তে ১৪ জুন, ২০০৮ প্রকাশিত #
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


