অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম ১০ জনের পারফরমেন্স নির্ভর একটি ভিসিডির মোড়ক উন্মোচন করেন। আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় অনুষ্ঠানে সেরা তিন প্রতিযোগী একক গান পরিবেশন করেন। এছাড়া দেশের প্রখ্যাত পাঁচ সঙ্গীতশিল্পী কণকচাঁপা, সুবীর নন্দী, আবদুল জব্বার, আবিদা সুলতানা এবং আলম আরা মিনুর সঙ্গে গান পরিবেশন করেন অন্য পাঁচ প্রতিযোগী।
ম্যাজিক তিন চাকার তারকা প্রতিযোগিতার গ্র্যান্ড গালা রাউন্ডের এই পর্বটি এটিএন বাংলা আগামী ১ নভেম্বর রাত ৮টায় প্রচার করবে।
যে ভাবে শুরু প্রতিযোগিতা :
ঢাকার একটি সামাজিক সংগঠন শিশির বিন্দু তিন চাকার তারকা প্রতিযোগিতা আয়োজন শুরু করে। প্রথম থেকেই এটি সব মহলে সাড়া জাগায়। পরবর্তীতে এর সঙ্গে স্কয়ার ও এটিএন বাংলা যুক্ত হয়। প্রতিযোগিতার প্রাথমিক পর্বেই তিন হাজার প্রতিযোগী অংশ নেন। ঢাকার চারটি স্পটে প্রাথমিক বাছাই পর্ব শেষে নির্বাচিত হন ১০৭ জন। পরে আরো কয়েকটি রাউন্ড পার হয়ে ১০৭ জনের ভেতর গালা রাউন্ডের দুই পর্বে নির্বাচিত ২০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। পরে ১০ জন থেকে ৫ জন এবং পরবর্তী সময়ে তাদের ভেতর থেকে সেরা তিনজনকে বাছাই করা হয়। গত ১ সেপ্টেম্বর থেকে প্রতি সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় ধারাবাহিকভাবে প্রতিযোগিতাটির প্রচার শুরু হয়। প্রতিযোগিতার অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিল্পী মমতাজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

