গভীর কিছু শেখার আছে ....

সঞ্জীবদা, উই মিস ইউ .... /:)

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৯

শেয়ারঃ
0 2 0

গত বছরের এই দিনেও বিশ্বাস হতে মন কিছুতেই চায়ছিলো না যে, সঞ্জীবদাকে হারাতে হবে! তাই গত বছরের ১৭ নভেম্বর সামহোয়ারইনের কয়েকটি পোস্টে যখন বলা হলো সঞ্জীবদা আর আমাদের মাঝে নেই, তখন প্রবল আপত্তি তুলে ছিলাম। নিউজ আপডেট দিয়ে বিকেলে সবাইকে আশ্বস্ত করলাম যে, দাদা এখনও আমাদের ছেড়ে যান নি।

সন্ধ্যার মধ্যেই সকল কাজ শেষ হয়ে যায় আমার। কিন্তু সেদিন ২য় এডিশন ছাড়া পর্যন্ত মধ্য রাত অবধি অফিসে থেকে বিভিন্ন ভাবে দাদার খোঁজ রাখার চেষ্টা করেছি ও ব্লগে যতটা সম্ভব আপডেট দেবার চেষ্টা করেছি।

পরের দিন ১৮ নভেম্বর বাংলাদেশ ইনফো তো খবরই দিয়ে দিলো যে, সঞ্জীবদা মারা গেছেন! অথচ বিকেলে যখন রাগ করেই পোস্টটা দিলাম যে, সঞ্জীবদা এখন বেঁচে আছেন, তখন শুধু আমি কেন, সকলেই মনে প্রাণে চাইছিলেন সঞ্জীবদা আবার যেনো আমাদের সবার মাঝে আবারো ফিরে আসেন। অবশ্য ডাক্তার এর আগেই তাকে কিনিক্যালি ডেড ঘোষণা করেছিলেন। মাত্র ১% এ থেকে সারভাইব করে। মিরাকল ব্যাপারটার প্রতি অনেকেই আস্থা রাখেন না। কিন্তু সঞ্জীবদার ফিরে আসার মতন সেদিনের কোন মিরাকল ঘটনাটি সকলেই যেন মনে প্রাণে চাইছিলেন! /:)

অথচ পরের দিন ১৯ নভেম্বর আমি আর সেই আগের মতন জোর নিয়ে বলতে পারছিলাম না যে, ‘ভুল তথ্য দেন কেন, সঞ্জীবদা এখনও বেচে আছেন!’ /:)

কারণ ততণে সঞ্জীবদা আমাদের ছেড়ে চলে গেছেন। :((

********************************************************************

কত স্মৃতি জড়িয়ে আছে সঞ্জীবদার সঙ্গে আমাদের। সেটি প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন। সঞ্জীবদাকে কৃতজ্ঞতা জানানোর কথাগুলো ব্লগেই কেবল থেকে গেলো। তার অসামান্য গায়কী প্রতিভা দিয়ে এখন তিনি বেচে আছেন। ক্ষণজন্মা হয়ে যে ক'টি গানই তিনি গেয়েছেন সকলেরই হৃদয় ছুয়ে গেছে সেগুলো। সঞ্জীবদার সবচেয়ে কাছের বাপ্পা মজুমদারও তার লেখাতেও জানিয়ে ছিলেন সঞ্জীবদার প্রতি তার অপরিসীম ভালোবাসা আর বিনয়।

কিন্তু সবই তো অতীত। /:)

********************************************************************

একটি বছর চলে গেছে। সঞ্জীবদাকে মনে করার সময় কি তার কাছের লোকদের আর মনে আছে? X(

পার্থ বড়ুয়া আর বাপ্পা মজুমদার, সঞ্জীবদার স্মরণে যুগ্মভাবে একটি অ্যালবাম করার ঘোষণা দিয়েছিলো এক বছর আগে। অথচ একটি বছরেও সেই প্রতিশ্রুতির কোন সুরাহা হলো না! X((

সঞ্জীবদার একমাত্র কন্যা কিংবদন্তীর জন্য এতো বড় মিডিয়া ইন্ডাস্ট্রির কেউ কি এখন পর্যন্ত কিছু করতে পেরেছে? X(

মিউজিশিয়ান প্রিন্স মাহমুদ গত সপ্তাহে বেশ আক্ষেপ করেই বলছিলেন যে, সঞ্জীবদার গান এখন এফএম রেডিও বা চ্যানেলগুলোতে প্রচারিত হয়। কিন্তু এর ন্যূনতম রয়ালিটিও কি কিংবদন্তীর পাওয়ার অধিকার নেই? সঞ্জীবদার কাছের মানুষরা কি পারে না কিংবদস্তী জন্য কিছু উদ্যোগ নিতে? নাকি বছরের এই একটি দিনেই সঞ্জীবদাকে স্মরণ করবে কেবল? X((

আগামীকাল দলছুট ব্যান্ড ও জি সিরিজ সঞ্জীব চৌধুরীকে নিয়ে এক স্মরণসভার আয়োজন করেছে। এই আয়োজনে সঞ্জীব চৌধুরীর লেখা ‘টুকরো কথা’ গানটি নিয়ে একটি সিডিও প্রকাশ করা হবে। এই অ্যালবামটিতে স্থান পেয়েছে বাপ্পার একটিই গান। বাণিজ্যিক ব্যাপারের বাইরেও কি সত্যিকারের কোন উদ্যোগ নিয়ে সঞ্জীবদাকে স্মরণ করার কোন পথ কি এদের জানা নেই? X(

********************************************************************

সঞ্জীবদা আজ নেই কিন্তু রয়ে গেছে কেবল তার গানগুলো আর তার মেয়ে কিংবদন্তী। এই দুটোকেই রক্ষার কোন উপায় কি এইসব মিডিয়া নিয়ন্ত্রকদের জানা নেই? /:)

 

প্রকাশ করা হয়েছে: সঞ্জীবদা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
মিসিরআলী বলেছেন: সহমত।

অন্তত কিংবদন্তীর জন্য হলেও কি কিছু করার নেই সকলের?

ভালো লিখেছেন।

পোস্টটি স্টিকি করা হলে এ বিষয়টি সকলের দৃষ্টি গোচর হবে ।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: "কিংবদন্তীর ব্যাপারে হলেও কিছুই কি করার নেই?"

একমত।

ধন্যবাদ মিসিরআলী।

২. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭
মেসবাহ য়াযাদ বলেছেন: সঞ্জীবদাকে নিয়ে কাল একটা পোস্ট দেবার ইচ্ছে ছিলো।
দাদাকে খুব কাছ থেকে দেখেছি, বিভিন্ন সময়ে। বিভিন্ন ঘটনায়...

সঞ্জীবদার স্মরণে আজ চ্যানেল আই সন্ধ্যা ৭.৫০ মিনিটে তাদের ক্ষুদে গানরাজ অনুষ্ঠানটি উৎসর্গ করবেন। বাপ্পা, আনিসুল হক উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে...
৩. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৮
জেরী বলেছেন: সঞ্জীবদা, উনার গান সবসময় মিস করবো।

কিংবদন্তীর ভবিষ্যত যেন ভালো হয় এই কামনা করি......।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: ধন্যবাদ জেরী।

৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৭
মনিরুজ্জামান কবির বলেছেন: সঞ্জীবদাকে আমিও মিস করি।উনার আত্মা শান্তিতে থাকুক।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ মনির ভাই।

৫. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩০
আফরোজ_জাহান বলেছেন: ওনার গান আমার খুব ভাল লাগে। ওনার মেয়ের জন্য আমাদের কিছু করা দরকার।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: সেটাই.....

৬. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩২
মোহাম্মদ আরজু বলেছেন: সঞ্জীবদা শান্তিতে থাকুন।
---------------------------
ওনার গানের লিংক থাকলে দিয়ে দেন।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: অফিসে যখন আসবেন তখন আমার কাছ সঞ্জীবদার গানগুলো নিয়ে নিয়েন।

৭. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪২
স্বপ্নশিকারী বলেছেন: শ্রদ্ধা গুনীজেনর প্রতি।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫১
প্রচেত্য বলেছেন: রিয়েল্লি মিস হিম
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: হুমমম....

১০. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
অ্যামাটার বলেছেন: সত্যিই...খুব মিস করি...
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: :(

১১. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২
চাঙ্কু বলেছেন: সঞ্জীবদা, উই মিস ইউ ।
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: :(

১২. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২
সুরভিছায়া বলেছেন: মর্মের দরজায় কড়া নেড়ে বড় অসময়ে চলে গেছে । তাকে আজ স্মরন করি শ্রদ্ধায় ।
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩. ১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
বাবুবাংলা বলেছেন: সঞ্জীব’দার পরিজন, সঞ্জীব’দার কিংবদন্তী ভালো আছে

আজকের যায়যায়দিন পত্রিকার রিপোর্টঃ
সঞ্জীব’দার স্ত্রী শিল্পী কিংবদন্তীকে নিয়ে তাঁর মায়ের সঙ্গে নিজ বাড়ীতে থাকছেন। কোন অসুবিধা হচ্ছে না। শিল্পীর ভাষ্যে, “সঞ্জীব চলে যাবার পর অনেকেই আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি। বলেছি, ভবিষ্যতে কখনো দরকার হলে চেয়ে নেব। দুস্থ শিল্পী হিসেবে নিজের জন্য সাহায্য তোলা হবে-এটা খুবই অপছন্দ করতো সঞ্জীব। আমার নিজেরও পছন্দ নয়। হাসপাতালে থাকাকালে সঞ্জীবের জন্য অনেকেই অনেক কিছু করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এখনো যারা সহযোগিতা করতে চাইছেন, তাদের কাছেও আমি কৃতজ্ঞ।“

এ ব্যাপারে বাপ্পা মজুমদারের মন্তব্য, “দাদা দলছুটের আজীবন সদস্য। দলছুটের পক্ষ থেকে দাদার জন্য একটা ফান্ড করা হয়েছে। দলছুটের স্টেজ শো এবং অ্যালবামের রয়্যালটি থেকে দাদার অংশ নিয়মিত দাদার ফান্ডে জমা হচ্ছে। এটাকা আমরা শিল্পীর হাতে তুলে দিতে চেয়েছিলাম। শিল্পী এটাকা নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং বলেছে, টাকাগুলো কোন সামাজিক কাজে ব্যবহার করতে কিংবা গরীব দুঃখী আর এতিমদের মধ্যে বিতরন করতে”।

যায়যায়দিন আরো জানিয়েছে, সঞ্জীব’দার স্ত্রী শিল্পীর সাথে একই বাসায় তার মা, বোন এবং বোনের স্বামী থাকেন। মা ও বোন ব্যাংকে কর্মরত এবং বোনের স্বামী দাক্তার। শিল্পী একসময় নিজে চাকূরী করলেও সঞ্জীব’দার চলে যাবার পর সব ছেড়ে এখন বাসায়ই থাকছেন। কিংবদন্তীকে ভালো করে বড় করে তোলার আগে অন্যকিছুতে ব্যস্ত হবার কোন পরিকল্পনা নেই। কারন শিল্পী জানেন, তিনিই এখন কিংবদন্তীর একই সঙ্গে বাবা এবং মা।

Click This Link

Click This Link
১৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৪. ১৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
রিজভী বলেছেন: সঞ্জীবদাকে নিয়ে যত কথা
আজ প্রকাশিত হয়েছে দৈনিক যায়যায়দিনে। আগ্রহী পাঠকরা দেখবেন আশা করি।
১৫. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৩
তপন বাগচী বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ। তাঁকে নিয়ে লেখা শেষ হবে না।
২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: হুমম... :(

১৬. ২০ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
সাইফুর বলেছেন: ওনাকে মিস করি
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: :(

১১ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৩৪

লেখক বলেছেন: সেটাই .. :(

 

মোট সময় লেগেছে ০.৯৪১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
২০০০ সালে দৈনিক আজকের কাগজের মাধ্যমে সংবাদপত্রে যাত্রা শুরু করে বর্তমানে দৈনিক জনকন্ঠের Cultural page in-charge হিসেবে কর্মরত রয়েছি .......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ