somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাক্স-চ্যানেল আই ২০০৮ : সেরা ১০ সুপারস্টারের কথা

১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে সারাদেশ থেকে প্রায় ৪ হাজার প্রতিযোগী তাদের নাম নিবন্ধন করে লাক্স-চ্যানেল আই সুপার স্টার ’০৮ প্রতিযোগিতায়। এর মধ্য থেকে প্রথমে ১৫০ জনকে বাছাই করা হয় প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য। লুক’স পার্টনার ফারজানা শাকিল ও তার দলের ফটোগ্রাফি নিয়ে গুলশান ইমানুয়েল হলে প্রদর্শনীর আয়োজনের পর ১৫০ প্রতিযোগী থেকে ১০০তে নামিয়ে আনা হয়। এর পর সংখ্যাটি ৫০ থেকে নেমে আসে ২৫-এ। শারীরিক সৌন্দর্যের পাশাপাশি অভিনয়, মডেলিং, বুদ্ধিমত্তা, মেকআপ, টেলিভিশন কার্যক্রম ভিন্ন ভিন্ন রাউন্ড পার হয়ে মূল লড়াইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে শীর্ষ ১০ প্রতিযোগীকে। আগামী ১৭ জানুয়ারি শনিবার এই ১০ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গালা রাউন্ড। আর সেদিনই জানা যাবে কে হচ্ছেন লাক্স-চ্যানেল আই সুপার স্টার ২০০৮।

আরাবী রহমান
১৯ বছরের আরাবী রহমানের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। ঢাকার নারিন্দায় তিনি বড় হয়েছেন। তিনি জনপ্রিয় সুপার তারকা হতে চান এবং ভবিষ্যতে বাংলাদেশের একজন প্রতিশ্রুতিশীল প্রতিভূ হয়ে উঠতে চান। আরাবী বর্তমানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়াশোনা করছেন। তিনি অবসর কাটান বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, ছবি দেখে, গান শুনে এবং উপন্যাস পড়ে। ফুচকাসহ বাংলাদেশি সব খাবারই তার প্রিয়। জীবনের লক্ষ্য সম্পর্কে আরাবীর মতামত হলো, আমি ভাগ্যে বিশ্বাস করি না। আত্মপ্রত্যয় এবং কঠিন শ্রমের মধ্য দিয়ে সাফল্য আসে।

ইশরাত জাহান চৈতী
১৯ বছরের চৈতীর উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। গাজীপুরের ছায়াবীথিতে বড় হয়েছেন তিনি। একজন খ্যাতিমান মডেল হতে চান। বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন। গান শুনে এবং ইতিহাস বিষয়ক বই পড়ে সময় কাটাতে তিনি পছন্দ করেন। তার স্বপ্ন একজন প্রতিভাময়ী অভিনেত্রী ও সুপার মডেল হওয়া। তিনি চিকেন ডিশ, পিজা, ফুচকা, আইসক্রিমসহ বিভিন্ন ধরনের খাবার পছন্দ করেন। চৈতী মনে করেন, অর্থের চেয়ে খ্যাতি অনেক বড়।

রেবেকা সুলতানা দীপা
৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার দীপার বয়স ২৩ বছর। দীপা বড় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায়। বর্তমানে তিনি ঢাকার বাসিন্দা। ইডেন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করছেন। ভালো একজন মডেল ও অভিনেত্রী হতে চান দীপা। উপন্যাস পড়া, গান শোনা এবং ভ্রমণ করায় তার আগ্রহ রয়েছে। তার মায়ের হাতের যে কোনো রান্নাই তার প্রিয়। তার নীতি হলো, অতীতকে ভুলে যাওয়া, বর্তমানকে ব্যবহার করা এবং ভবিষ্যৎকে অনুভব করা।

রুখসানা আক্তার হীরা
২০ বছরের হীরার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। নারায়ণগঞ্জের কাশিপুরে তিনি বড় হয়েছেন। হীরা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী। গান শোনা এবং ইতিহাস বিষয়ক বই পড়তেই তিনি বেশি পছন্দ করেন। তিনি একজন প্রতিভাময়ী অভিনেত্রী ও সুপার মডেল হতে চান। গরুর মাংস, পিৎজা, ফুচকা, আইসক্রিম হীরার বেশি পছন্দ। তিনি বলেন, আমি মনে করি অর্থ, খ্যাতি এবং অন্য কোনো কিছু থেকে সততা অনেক বড়।

ফৌজিয়া লিসানি
ফৌজিয়ার বয়স ২২ বছর। উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। নোয়াখালীর মাইজদীতে তার জন্ম। বর্তমানে ঢাকা সিটি কলেজে তিনি স্নাতক করছেন এবং মডেল হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। মডেলিংয়ের পাশাপাশি করপোরেট জগতে একটি সম্মানজনক অবস্থান তৈরি করতে চান। গান শোনা, ছবি আঁকা এবং কাপড়ে নকশা আঁকায় তার আগ্রহ বেশি। বিভিন্ন ভর্তা দিয়ে খিচুড়ি খেতে তিনি পছন্দ করেন। তিনি বলেন, আমি বর্তমানকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কারণ বর্তমানই গড়বে আমার ভবিষ্যৎ।

নুসরাত জাহান অরিন
৫ ফুট লম্বা অরিনের বয়স ২০ বছর। ফরিদপুর জেলার গোপালপুরে অরিন বড় হয়েছেন। একজন সফল মডেল ও উপস্থাপিকা হতে চান অরিন। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তিনি। ইন্টারনেট ব্রাউজিং এবং গান শোনায় তার বেশি আগ্রহ। অরিন মোরগ-পোলাও, পিৎজা ও আলু ভর্তা খেতে পছন্দ করেন। তার মতে, সততা থেকে জন্ম নেয় আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাসই একজনকে গড়ে তোলে।

শম্পা দাশ
৫ ফুট ৬ ইঞ্চি লম্বা শম্পার বয়স ২৪ বছর। কিংবদন্তি নায়িকা সূচিত্রা সেনের জন্মস্থান বলে সুপরিচিত পাবনার সুজানগরে তিনি বড় হয়েছেন। তিনি একজন সুপার মডেল হতে চান এবং ম্যাজিস্ট্রেট হিসেবে নিজেকে গড়ে তুলতে চান। তিনি ইলিশ মাছ এবং চকোলেট খেতে পছন্দ করেন। তিনি বলেন, খ্যাতির মধ্য দিয়ে সততা আসে না, সততা দিয়ে খ্যাতি আনা যায়।

সাঈদ উম্মে তাজী
২৩ বছরের তাজীর উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি। রাজশাহীতে তার জন্ম। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন। তার লক্ষ্য এমন কিছু করা যা দিয়ে তিনি পরিচিত হবেন। বিশেষ করে সামাজিক উন্নয়ন ও মানবতার ক্ষেত্রে। বই পড়া, গান শোনা এবং ভ্রমণে তার আগ্রহ বেশি। তাজীর পছন্দ চকোলেট, আইসক্রিম, ফুচকা। তিনি মনে করেন, প্রতিকূলতায় ইতিবাচক থাকা এবং কঠোর পরিশ্রম করা।

আয়শা তাসকিন
৫ ফুট ২ ইঞ্চি লম্বা তাসকিনের বয়স ২০ বছর। তিনি বড় হয়েছেন ঢাকার বারিধারায়। বর্তমানে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়ছেন। গান করা এবং ভ্রমণে আগ্রহ রয়েছে তাসকিনের। তিনি রান্না করতে ভালোবাসেন। ভুনা গরুর মাংস দিয়ে খিচুড়ি তার পছন্দ। মেক্সিকান ও থাই ফুডও তার পছন্দ। তার জীবনের মটো হলো, স্বপ্ন দেখতে হবে বড় কিছুর।

ফারজানা ফেরদৌস তনিমা
তনিমার বয়স ২২ বছর। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ঢাকার পল্টন এলাকায় বড় হয়েছেন তনিমা। তার জীবনের লক্ষ্য হলো একজন সফল ব্যবসায়ী হিসেবে গড়ে ওঠা। তনিমা বর্তমানে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। একজন প্রতিভাদীপ্ত অভিনেত্রী হওয়ার স্বপ্নও তিনি দেখেন। তিনি একজন শখের রাঁধুনি। তেহারি ও আইসক্রিম খেতে পছন্দ তার। সত্যের প্রতি নিষ্ঠাবান থাকাই তার মূল লক্ষ্য।


[ ফটো (ক্রমান্বয়ে) : আরবী, চৈতী, দীপা. হীরা, লিসানী, অরিন, শম্পা, তাজী, তাসকিন ও তনিমা ]
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×