প্রতি বছরের মতন এবারও ভালোবাসা দিবসে অফিস করবো।

প্রিয় মানুষ অবশ্য রয়েছেন একজন, কিন্তু তাকে প্রতিবারের মতন এবারও সময় দিতে পারবো না।

প্রতিবারই পারলে অন্যান্য সহকর্মীদের রিলিফ দেই, দিনটি তারা যাতে তাদের সঙ্গী নিয়ে উৎযাপন করতে পারে।

কারণ আমার কাছে ভালোবাসা দিবস শুধু একটি দিনের জন্য নয়, সারা জীবন ধরেই তো ভালোবাসার মানুসকে ভালোবাসা দেয়া উচিত!

অবশ্য একটি দিনকে বিশেষ ভাবলেও যে খুব বেশি ক্ষতি হবে তার-ও পক্ষপাতি আমি নই। বরং ভালোবাসার দিনে অন্যান্য দিনের চেয়ে একটু ভালোবাসা প্রিয় মানুষকে দিলে ক্ষতি কি? এতে করে মিল মহব্বত-ও ভালো থাকে!

যা হোক, আমারটা তো কইলাম, এবার অন্যান্যদেরটা জানতে বহুত ইচ্ছা করতাছে, কে কিভাবে এবারের ভালোবাসার দিনটি কাটাচ্ছেন?