গভীর কিছু শেখার আছে ....

কে বলেরে পিরিতি ভালো না [প্রাপ্তবয়স্ক বলে যারা নিজেদের ভাবেন, তাদের জন্য কেবল] B-)

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৯

শেয়ারঃ
0 2 0

............ ............ ............ ............ ............ ............

ইহা কেবলমাত্র ছেলেদের জন্য একটি প্রেমে উৎসাহমূলক পোস্ট। যাহারা এখনো প্রেমে পতিত হন নি কিংবা পতিত হইবার ইচ্ছা থাকা সত্ত্বেও সফলকাম হইতে পারিতেছেন না, তাহাদের নিমিত্তে এ পোস্টটি লিখিত। ইহাকে কেউ "পিরিতি বিষয়ক টিউটোরিয়াল" ভেবে নিলে তাহা নিজ দায়িত্বে নিতে হইবেক। যাহারা বিবাহিত, প্রেমাহিত (মানে প্রেমে পড়েছেন) কিংবা প্রেমে বিশ্বাসী নন, তাহাদের জন্য এ পোস্টটি নহে। এক্ষেত্রে তাহারা ভুলেও যদি এ পোস্টে ঢুঁকে পড়েন তবে পোস্টটি এড়িয়ে যেতে বলা হলো। B-)

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: বয়সকালে প্রেম না করিলে পরবর্তীকালে পরকীয়ার সম্ভাবনা বাড়ে! :P

............ ............ ............ ............ ............ ............

হলিউডি কায়দায় নির্মিত (নকল করার সামান্য চেষ্টামাত্র বললেও হলিউডি ছবিগুলোকে অপমান করা হবে ;) ) "খোঁজ- দি সার্চ" ছবির হাবিব ওয়াহিদের কম্পোজিশনে করা একটি গান শুনছিলাম। গানের পুরুষ কন্ঠটি দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ ও মেয়ে কন্ঠটি কার তা বুঝতে পারলাম না। গানের কথাগুলো বেশ মজার। গানের মুখটা এমন যে,


দিনে তে সূর্য ভালো চান্দেরই আলো না, রাত্রিতে চন্দ্র ভালো সূর্যেরই আলো না; কে বলেরে পিরিতি ভালো না, ভালো না, পিরিতি ভালো না ..... B-)


............ গানে নারী ও পুরুষ শিল্পীটি যে বিষয় নিয়ে কথা-বার্তা চালালেন তা নিয়ে ক্ষণিকের জন্যও ভাবুক করে তুললো। ;)

............ আসলেই কি পিরিতি ভালো না? :|

............ যদি ভালো না-ই হবে, তবে কেন? কেন? কেন? :|

............ আর যদি পিরিতি ভালো-ই হয়; তাহলেও সেই কেন? কেন? কেন? B-)

............ ধুর, এখানে কোন থিসিস পেপার লিখতে বসিনি যে সব "কেন"-এর যর্থার্থ উত্তর লাগে! ;)


কেন এবং কেন:

বলিউডে একটি ছবির নাম মনে পড়ছে। সেটির নাম হলো- "পেয়ার কি সাইড এফেক্ট"। সেখানে কি হয়েছিলো বা ছবির এ ধরণের নামই বা কেন হলো, তা বলে সময় নষ্ট না করে বরং বর্তমানের পেয়ার বা প্রেমের সাইড এফেক্ট কি হতে পারে সেটি নিয়ে ভাবাই মনে হয় বেশি যর্থার্থ হতে পারে! ;)

প্রেমের ক্ষেত্রে অতি ভাগ্যবান না হলে নায়িকাকে কখনো নিজে থেকে না চাইলেই পাবেন না। "না চাহিতে যারা পাওয়া যায়..." বলে কবিগুরু যে চরণগুলো দিয়ে গেছেন তাতে যদি ভক্তি করে প্রেমের ক্ষেত্রেও তা প্রয়োগ করেন তবে আপনার পেয়ার আর এ জনমে হবে না! ;)


প্রেম করার আগে প্রথমেই নিজে ঠিক করুন যে আপনার দ্বারা প্রেম হবে কি না!

প্রক্রিয়াটা খুবই সহজ। ভেবে দেখুন তো, কোন মেয়েকে ভালো লাগলে, মানে কোন মেয়েকে দেখে যদি আপনার মনের পিরিতির আঠা সেই মেয়ের জন্য ফালাফালি শুরু করে, তবে সেই মেয়েকে প্রপোজ করার আগেই সেই মেয়ের ডিসেইলস ফ্যামেলিগ্রাফি (মানে মেয়ের পরিবার সম্পর্কে জানা আর কি ;) ) সম্পর্কে আগ্রহী ওঠেন কি না! :) মেয়েটি আপনার বউ হলে বন্ধুরা কি কমেন্ট করবে তা ভেবে অস্থির হয়ে ওঠেন কি না! B-) মেয়ে যদি পালিয়ে বিয়ে করতে বলে তাহলে আপনার বাবা বন্দুক ধরবে কি না ইত্যাদি ভেবে ঘেমে ওঠেন কি না! :P ............ ইত্যাদিকার নানান ভবিষ্যৎ ধরণের প্রশ্ন আপনার মনে জাগে কি না তা খেয়াল করুন। :|

যদি জাগে তবে বুঝবেন আপনার দ্বারা প্রেম হইবেক না। /:)

............ কারণ ভেবে চিন্তে পিরিতি হয় না। :P

............ আর মেয়েকে প্রপোজ করার আগেই এত্ত কথা ভাববার কাহানী কি? ভাবখানা এমন যে, এ যেন বাঁশের আগেই বাঁশি!!!


তবু পিরিতি তো অমর:

অবশ্যই সত্যি কথা এটি। কিন্তু প্রেমই তো করতে পারছেন না, তা অমর করবেন কিভাবে? শেষে নিজেই প্রেম পিপাসায় মরে না আবার অমর হয়ে যান। :)

কোন মেয়েকের সাথে পিরিতি করার আগে শিউর হোন যে, প্রপোজ করার মতো সাহস বুকের মাঝে সঞ্চিত আদৌ আপনার আছে কিনা! নইলে শেষ মুহূর্তে সব ভজঘট করে ফেলায় আজীবন বন্ধুদেরকে, "আমার নাম মফিজ, ব্যাচেলর রইছি, মেয়ে দেহিছ" বলা লাগতে পারে! B-)

তাই বাসর রাতে বিড়াল মারার মতো যত দ্রুত পারেন পছন্দের মানুষকে নিজের পছন্দের কথাটি জানিয়ে দিন। মনে রাখবেন, মেয়েরা সাহসী পুরুষকে পছন্দ করে। অন্যের মারফতে নিজের প্রেমের কথা জানানোর মতো ভুলটি না করাই ভালো। এতে করে দুইটি সমস্যা হতে পারে-

১. মেয়েটি আপনাকে কাপুরুষ ভাবতে পারে,
২. আর এই "অন্যটি" যদি আপনার কোন বন্ধু হয় তবে সেই মেয়েটিকে পরবর্তীতে আপনার ভাবীও ডাকা লাগতে পারে! :P

তাই নিজ মুখে নিজ পছন্দটির কথা নিজ পছন্দের মানুষকে জানানোই সব থেকে উত্তম। আর এক্ষেত্রে দেরী করে কেবল বোকারাই। অনেকেই বলে থাকেন দুজন দুজনকে সময় দেয়া উচিত। কাছ থেকে আরো ভালো করে দেখার পরই কেবল ভালোবাসার পথে এগুনো ভালো। :)

কিন্তু দাদা ভাই, বেশি দেরী করলে পাখি কিন্তু উড়াল দিতে পারে। ;) আর উড়াল না দিলেও দেশে তো আর রোমিদের অভাব নেই। :) তারা তো আর আপনার জন্য বসে থাকবে না। ;) কারণ মনে রাখবেন তারা যদিও এই পোস্ট না-ও পড়েন, তবুও তারা তৈরি হচ্ছেন। :P

আর তাই নিজের সঙ্গে ভালো করে পছন্দের মানুষটিকে মিলিয়ে নিয়েই তাড়াতাড়ি জানান নিজের পছন্দের কথাটি। কারণ হাজার হোক, অনেক দিনের ব্যাপার-স্যাপার আছে। মেয়ে কতখানি দজ্জাল তা আগেই বুঝিয়া নিয়ে নিজেকে প্রস্তুত রাখাই ভালো।B-)

এক্ষেত্রে সেই মেয়ের যদি পিরিতি সংশ্লিষ্ট কোন পূর্ব ব্যাপার-স্যাপার না থাকে এবং আপনিও যদি মেয়ের তুলনায় খুব বেশি অযোগ্য না হোন তবে আশা করতে পারেন আপনার সফলতার হার ৫০% এর চেয়েও বেশি হবে। তবে মনে রাখবেন পুরো বিষয়টাই কিন্তু আপনার এপ্রোচ আর সাহসের উপর নির্ভর করবে। :)

আর তাই দেরী না করে আজই শুরু করুন আপনার প্রেমাভিযান! সফল বা বিফল যেটিই হোন না কেন, জানাতে কিন্তু ভুল কইরেন না! ;)

............ ............ ............ ............ ............ ............

 

প্রকাশ করা হয়েছে: ফানি পোস্ট  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৪

লেখক বলেছেন: Thanx. :)

২. ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২২
বো কা মা ন ব বলেছেন: ইস!!!!!!

এই পোষ্টটা আর কয়েকটা দিন আগে ক্যান দিলেন না???? :((

কট মিসড :(
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২৬

লেখক বলেছেন: ক্যান ভাই?

কি হইতো তাইলে? :)

ছ্যাকা খাইছেন? :P

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২৭

লেখক বলেছেন: কি বুঝেন নাই? :-*

৪. ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২৩
সুইট বলেছেন: মেয়ে কন্ঠটি কনা
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

৫. ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২৫
এন এইচ আর বলেছেন: প্রেমাহিত তয় এখন আবার নতুন করে প্রেম করতে মন চাইতেছে...............

বুদ্ধির ভাগ দিছেন সাথে যদি মাইরের ভাগ নেন তাহলে একটা রিস্ক নিয়ে নেই।
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩১

লেখক বলেছেন: আপনেই যদি সব প্রেম একলাই করেন, তাইলে কিন্তু সামু ব্লগের ব্যাচেলর পোলাপানগো অভিশাপ লাগবো! ;)


বুদ্ধির ভাগ দিছি দিছি, মাগার মাইরের ভাগ নিবার পারুম না। :P

৬. ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩৩
স্বপ্নকথক বলেছেন: ফান পোস্টে ইকটু সিরিয়াস কথা কই....
মেয়েরা সবসময়ই তাদের পজিশনের সুবিধা নিয়ে থাকে...
ভাবখানা এমন, আগে ইকটু বাজিয়ে দেখি। আমাকে আসলেই ভালোবাসে কিনা!
ওকে দেখেন, নো প্রবলেম...
মাগার তার একটা লিমিট আছে!!সাত মাস ঘুরিয়ে বলে, না হবে না!

কেন!!!
তুমি একদিন দেরী করে আসছিলা!!
সাতমাসে একদিন দেরী করাতে তিনি প্রমাণ পেলেন আমি তাকে ভালোবাসি না!
হোয়াট দ্যা হেল!!

লাভ সাকস ম্যান!! গার্লস আর হরিবল!! X(( X(( X(( X((
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৪৩

লেখক বলেছেন: এক্কেরে সত্যি কথা কইছেন রে ভাই............ :(

কিন্তু ঐ যে শোনেনন নি, যে কোন কিছু কেনার বিষয়ে (ইনক্লুডিং ম্যান) মেয়েদের ধারণা," ইশ্, আর কটা দিন ওয়েট করলে হয়তো আরো আপডেট মডেল পেতাম!"

X(( X(( X(( X(( X(( X(( X(( X((

৭. ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:০৭
রেফিন বলেছেন: " স্বপ্নকথক wrote: ফান পোস্টে ইকটু সিরিয়াস কথা কই....
মেয়েরা সবসময়ই তাদের পজিশনের সুবিধা নিয়ে থাকে...
ভাবখানা এমন, আগে ইকটু বাজিয়ে দেখি। আমাকে আসলেই ভালোবাসে কিনা!
ওকে দেখেন, নো প্রবলেম...
মাগার তার একটা লিমিট আছে!!সাত মাস ঘুরিয়ে বলে, না হবে না!

কেন!!!
তুমি একদিন দেরী করে আসছিলা!!
সাতমাসে একদিন দেরী করাতে তিনি প্রমাণ পেলেন আমি তাকে ভালোবাসি না!
হোয়াট দ্যা হেল!!

লাভ সাকস ম্যান!! গার্লস আর হরিবল!! "

ভাল লিখেছেন। বোঝা যায়, অভিজ্ঞতা সম্পন্ন লোক।
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩১

লেখক বলেছেন: আবার জিগায়! ;)

৮. ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৮
চাঙ্কু বলেছেন: স্বপ্নকথক বলেছেন: লাভ সাকস ম্যান!! গার্লস আর হরিবল!! :P

চিকনামিয়া বলে ভালুবাসা বলিয়া নাকি কিছু নাই :D :)
০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৬

লেখক বলেছেন: B-)B-)B-)B-)B-)

০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩১

লেখক বলেছেন:

১০. ০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৮
দেবব্রত বলেছেন: উপদেশ গুলা আরো আগে যদি দিতেন তাইলে কাম হইতো।তাইলে হয়তো পাখি উড়াল দিতো না।
link
০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৭

লেখক বলেছেন: আহারে......... :(

লিংকটা পড়তাছি। :)

১১. ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২
রাকিব বলেছেন: মাথা ঠিক আছে?....
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন:

১২. ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৬
রাকিব বলেছেন: এই কারনেই তো মাথার এই অবস্থা। নিজের লেখাটা আবার পড়ে দেখ পাবলিককে আসলেই কিছু বুঝাইতে পেরেছিস কিনা।
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪১

লেখক বলেছেন:

১৩. ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৮
মীর সাব্বির বলেছেন: ভালো বলেছেন। কথাগুলো আগে বুঝলে এতোদিন আর একা থাকা লাগতো না। এখনতো আগ্রহই হারায়ে ফেলছি। বয়সতো আর কম হইলো না। :((
+
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩২

লেখক বলেছেন:

১৪. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০০
তানজীল ইসলাম বলেছেন: Keep going................ Halar GP Internet, Page load hoite 1 Hour lage
Bangla type korte pari na..........
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৬

লেখক বলেছেন: :)

১৫. ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৬
তানজীল ইসলাম বলেছেন: *** এন এইচ আর বলেছেন: প্রেমাহিত তয় এখন আবার নতুন করে প্রেম করতে মন চাইতেছে............... বুদ্ধির ভাগ দিছেন সাথে যদি মাইরের ভাগ নেন তাহলে একটা রিস্ক নিয়ে নেই

দিনে আমি আর রাইতে আপনি (ডুয়েল) যদি রাজি থাকেন আওয়াজ দিয়েন, শুধু মাইরের না আরও কিছুর ভাগ নিতেও রাজি আছি।
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০১

লেখক বলেছেন:

 

মোট সময় লেগেছে ১.৪৯৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
২০০০ সালে দৈনিক আজকের কাগজের মাধ্যমে সংবাদপত্রে যাত্রা শুরু করে বর্তমানে দৈনিক জনকন্ঠের Cultural page in-charge হিসেবে কর্মরত রয়েছি .......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ