www.livegaan.com : বাংলা গানের পরিপূর্ণ সম্ভার
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৮
বাংলা সঙ্গীতপ্রেমীরা গান শোনার জন্য অডিও অ্যালবাম সংগ্রহের পাশাপাশি ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে বলা যায় নিয়মিতই ঢুঁ মারেন। এক্ষেত্রে অনেক সময়ই কাক্সিক্ষত গানের সন্ধানে অনেকেই গলদঘর্ম হয়ে যান। কিন্তু খুঁজে পান না নিজের পছন্দের গানটি। কারণ হিসেবে বলা যায়, ইংরেজি-হিন্দিসহ অন্যান্য ভাষার গানের জন্য ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইট থাকলেও কেবলমাত্র বাংলা গানের ওয়েবসাইট আছে হাতে গোণা।
আর এসব ওয়েবসাইটে অধিকাংশ ক্ষেত্রেই যে গানগুলো পাওয়া যায় সেগুলোও খুব বেশিদিন আগের নয়। আর পূর্বে ক্যাসেট আকারে যেসব অডিও অ্যালবাম রিলিজ হয়েছিলো সেগুলো পাওয়াটাও বলা যায় বিরল। উপরন্তু প্রবাসে যে সকল বাঙ্গালী থাকেন তারা অনেক সময়ই নিজের পছন্দের গানটি সংগ্রহও করতে পারেন না। সুতরাং প্রিয় বাংলা গানটি শোনার ঝক্কি থেকেই যায়।
আর এই সকল দিককে মাথায় রেখেই ইন্টারনেটে বাংলা সঙ্গীতপ্রেমীদের জন্য কেবলমাত্র বাংলা গান নিয়েই করা হয়েছে http://www.livegaan.com ।এই সাইটে একজন বাংলা গানের ভক্ত পাবেন তার পছন্দের প্রায় সব গানই। ১৯৫০ থেকে অদ্যবদী যেসকল গান রিলিজ পেয়েছে সেগুলোর প্রায় সবই এই ওয়েবসাইটে রাখার জন্য সাইট নির্মাতারা চেষ্টা করে যাচ্ছেন। নজরুল, রবীন্দ্র, লালন, ভাটিয়ালী, ভাওয়াইয়া, কীর্তন, ক্লাসিক্যাল, ব্যান্ড, আধুনিক, ফোক, রক, ফিউশন, মেটাল, ইনস্ট্রুমেন্টালসহ নানা ক্যাটাগরি থেকে শ্রোতারা সহজেই খুঁজে নিতে পারবেন নিজের পছন্দের গানটি।
একজন শ্রোতা যাতে সহজেই তার পছন্দের গানটি এ ওয়েবসাইট থেকে খুঁজে পান, সেজন্য অ্যালবাম, টাইটেল কিংবা আর্টিস্টের নাম দিয়ে সার্চ অপশন রাখা হয়েছে। শ্রোতাদের কাছে সপ্তাহ বা মাসের সবচেয়ে জনপ্রিয় গান কোনগুলো সেটিও জানা যাবে। রয়েছে নিজস্ব প্লে লিস্ট তৈরির সুবিধা। তবে এ সাইটে কোন ডাউনলোড অপশন রাখা হয়নি। মোটামুটি মানের ইন্টারনেট স্পিড (১২৮ কেবি) থাকলেই শ্রোতারা ইন্টারনেট থেকে সরাসরি গান শুনতে পারবেন।
দৈনিক যায়যায়দিনে প্রকাশিত
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা গান ;
প্রকাশ করা হয়েছে: রিসোর্স বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬
একরামুল হক শামীম বলেছেন:
হুমমম
লেখক বলেছেন: কি?
আঁতেল বলেছেন:
আসলেই কাজের জিনিস প্রিয়তে রাখলাম আর আপনার জন্য ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ এই একটা ফ্রি+
লেখক বলেছেন: 
ৃৃৃৃৃৃৃআসিফ বলেছেন:
ডাউনলোড আপশন না রাখার জন্য সাধুবাদ। তারপরেও কপিরাইটের ব্যাপারটা আরেকটু খোলাসা করেবেন কি?ধন্যবাদ
[link|http://www.myportablearena.com| MyPortableArena.com[ - Mobile Solutions for Life]
লেখক বলেছেন: আমাদের দেশে এখনো কপি রাইটের বিষয়টি তেমন করে জোড়ালো নয়। কিন্তু আগামী কয়েক বছর পরও যে এমনটিই থাকবে সেটা নাও হতে পারে।
আর সেজন্য যারা আপডেট সাইট নির্মাতা, তারা এখন আর ফ্রি ডাউনলোড অপশন শুরু থেকেই না রাখার চেষ্টা করছেন ও ইউজারদেরকে ডাউনলোডের বদলে সরাসরি ইন্টারনেট থেকে গান শোনা, ছবি দেখা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে উদ্ধুদ্ধ করছেন।
তবে আমাদের দেশে এখনো ইন্টারনেটের যে স্পিড, তাতে হয়তো এখন সরাসরি ইন্টারনেট থেকে কিছু করাটা একটু ঝামেলাজনক, তবে হয়তো আগামী কয়েক বছরেই এ স্পিড আরো বাড়বে বলে আশা করা যায়।
লেখক বলেছেন: ফ্রি ডাউনলোডের দিন আর বেশি দিন পাইবেন নারে ভাই। ![]()
৪নং কমেন্ট এর জবাব দেখেন।
পল্লী বাউল বলেছেন:
ডাউনলোড লিন্ক দিলে আরো ভালো হতো।
লেখক বলেছেন: উপ্রের কমেন্ট দেহেন। ![]()
আঁতেল বলেছেন:
আসিফ ও নীলপদ........ ডাউনলোড করার জন্য ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন।
লেখক বলেছেন: 
পন্ডিত বলেছেন:
আইডিএম থাকলে ডাউনলোড করা সম্ভব
লেখক বলেছেন: হুমম...
অন্ধকার বলেছেন:
চসত্কার...
লেখক বলেছেন: সত্যি তাই। ![]()
ৃৃৃৃৃৃৃআসিফ বলেছেন:
ভাই আতেল আমি ডাউনলোড লিংক না দেওয়ার জন্য সাধুবাদ দিয়েছি
লেখক বলেছেন: 
এরশাদ বাদশা বলেছেন:
ডাউনলোড অপশন না থাকলে আর ফায়দা কি?? প্লাস দিছি।
লেখক বলেছেন: ফ্রি-র দিন শেষ হইতাছে। আর তাই অহন থেইক্যাই ফ্রি খাওনের অভ্যাস বদলান! ![]()
আর প্লাস দেবার জন্য ধইন্যেপাতা। ![]()
অ্যামাটার বলেছেন:
দারুন।
লেখক বলেছেন: সেটাই ... ![]()
বংশী নদীর পাড়ে বলেছেন:
সমস্যা হয় স্ক্রলিং এ। ধন্যবাদ।
লেখক বলেছেন: ঠিক আছে। আপনার সমস্যার কথা সাইট নির্মাতাদের জানানোর ব্যবস্থা করছি।
ধন্যবাদ।
িসজার বলেছেন:
++++++++USA থাকার সময় ভাল সংগ দিয়েছে +++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
ঘাসফুল বলেছেন:
চমৎকার...
লেখক বলেছেন: সেটাই ... ![]()
লেখক বলেছেন: 
লেখক বলেছেন:
দীপান্বিতা বলেছেন:
আচ্ছা! আমি তখন থেকে ওখানে গান শুনছি......একটা গান খুব ভাল লাগলো...ওখানেতো ডাউনলোড হচ্ছে না! অন্য কোথাও আছে কি না বলতে পারেন! গুলাম আলির ‘মেঘ এসে ছুঁয়ে ছুঁয়ে যায়’ ...ইউটিউবে দেখলাম ...পেলাম না! লেখক বলেছেন: কৈ? পাই না তো। সাইট থেকে লিংক দেন।
মহসিন০৮ বলেছেন:
এই সাইট থেকে যদি কারও কোন গান পছন্দ হয় আর ডাউনলোড করতে চান তাহলে প্রথমে গানটি প্লে করুন, তারপর এই লিংকের ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করুন... Click This Link
লেখক বলেছেন: 
অনবদ্য বলেছেন:
খুব প্রিয় একটা গান পেলাম।
লেখক বলেছেন: কোনটা?
লিংক দেন, আমরাও একটু শুনি। ![]()
রিজভী বলেছেন:
এই পোস্টেও একটি মাইনাস!!! তবে পোস্টটি ইতিমধ্যে হাজারের বেশি বার পঠিত হয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে, বাংলা গানের জনপ্রিয়তা এখনও অনেক বেশি। .........
লেখক বলেছেন: Thanx ....
মোশাররফ হোসাইন বলেছেন:
গজলের একটা লিংক দিলে ভালো হয়.
লেখক বলেছেন: কষ্ট করে একটু খুঁজে দেখুন ভাই ...
লেখক বলেছেন: আমিও সেটাই দেখলাম মাত্র।
আশা করছি আগামীকালকেই সাইটটির নির্মাতাদের কাছ থেকে কারণটি জেনে এখানে তা জানাতে পারবো।















