somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদে ধারাবাহিক অনুষ্ঠানের সংখ্যা বেড়েছে, নতুনত্ব নেই

৩১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবারের মতো এবারের ঈদেও বিটিভিসহ দেশীয় স্যাটেলাইট চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। অধিকাংশ চ্যানেলের ঈদ আয়োজন শেষ হবে কাল। তবে গতানুগতিক ধারার এসব অনুষ্ঠানে উল্লেখ করার মতো কোনো নতুনত্ব চোখে পড়েনি। দর্শকরাও বিজ্ঞাপনের ভিড়ে ঈদ অনুষ্ঠান দেখতে রীতিমতো হাবুডুবু খেয়েছেন। অনেক সময় এমনও হয়েছে যে, ৪০ মিনিটের একটি নাটক বিজ্ঞাপন আর সংবাদ বিরতিতে শেষ হয়েছে ১ ঘণ্টা ৪০ মিনিটে! সারাবছরের বিজ্ঞাপনের ব্যবসা ঈদেই যদি চ্যানেলগুলো এভাবে করতে থাকে তবে অচিরেই দর্শক খরায় তারা বিজ্ঞাপনের ব্যবসাও হারাবেন। কারণ দর্শক দেশীয় চ্যানেল থেকে মুখ ফিরিয়ে ভারতীয় চ্যানেলগুলোর দিকে ঝুঁকবেন। তখন বিজ্ঞাপনদাতারাও দর্শকদের বিষয়টি বিবেচনা করে ভারতীয় চ্যানেলগুলোকেই বিজ্ঞাপন দেয়ার কথাও হয়তোবা চিন্তা করতে পারেন!

এবারের ঈদ আয়োজনে ধারাবাহিক নাটকের সংখ্যা বৃদ্ধির সঙ্গে অন্যান্য ধারাবাহিক অনুষ্ঠানও বেশ বেড়েছে। সারাবছর ধারাবাহিক নানা অনুষ্ঠান দেখার পরও ঈদে এসেও যেন দর্শকদের মুক্তি নেই।
সাম্প্রতিক বছরগুলোতে আমাদের নির্মাতারা যেন আইডিয়া খরায় ভুগছেন। আর এ কারণে একই কুমিরের বাচ্চা বারবার দর্শকদের বিভিন্ন পোশাক পরিয়ে তারা দেখাচ্ছেন। তারকাদের আড্ডা, তারকাদের টক শো, তারকাদের গেম শো- সব কিছুতেই তারকা। নির্মাতারা তারকাদের ছাড়া বিকল্প কিছু যেন ভাবতেই পারছেন না। অথচ এবার চ্যানেল আই ও গাজী টিভিতে কৃষকদের নিয়ে নির্মিত অনুষ্ঠান দুটিতে কিন্তু দর্শক কোনো অংশেই কম ছিল না। বরং বেশিই ছিল। সুতরাং তারকাদের নিয়ে গৎবাঁধা অনুষ্ঠান নির্মাণ বাদ দিয়ে বিকল্প কিছু ভাবা যেতে পারে। ভারত কিংবা আমেরিকাতে তারকা ছাড়াও সাধারণ মানুষদের বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করা হয়। ফলে এসব অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে। এছাড়া বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সম্পৃক্ত করে অনুষ্ঠান নির্মাণের চিন্তা করা যেতে পারে।

ঈদে দর্শকরা ম্যাগাজিন অনুষ্ঠান দেখার জন্য বরাবরই উন্মুখ থাকেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে অধিকাংশ চ্যানেলেই ম্যাগাজিন অনুষ্ঠানের নামে যা প্রচার হচ্ছে, তা মূলত সংগীতানুষ্ঠান আর গেম শোয়েরই জগাখিচুরি। ফলে অন্য অনুষ্ঠানগুলোর সঙ্গে ম্যাগাজিন অনুষ্ঠানের তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না।

এবারের ঈদে অধিকাংশ চ্যানেলেরই প্রতিদিনের আয়োজনে বাংলা সিনেমা প্রচার করা হয়। কিন্তু এসব সিনেমার সিলেকশনে বাড়তি কিছু চোখে পড়েনি। সারাবছর যে টাইপের ছবি প্রচার হয়, ঈদেও তেমনই ছবি প্রচার হয়। ফলে চলচ্চিত্র নিয়ে তাদের ঈদ আয়োজন যে কী সেটি বোঝা যায়নি। তবে সেক্ষেত্রে ধন্যবাদ পেতে পারে চ্যানেল আই ও চ্যানেল নাইন। চ্যানেল আই বরাবরের মতো এবারের ঈদেও দুটি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছে। তারা ঈদের দিন জিদ্দি বউ ও ঈদের পরের দিন লালটিপ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার করে। অপরদিকে চ্যানেল নাইন ঈদের চতুর্থ দিন রাতে প্রচার করে হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ‘ঘেটু পুত্র কমলা’। দর্শকরা ভিন্ন ধাঁচের এই ছবিগুলো পছন্দ করেছেন।


[ফটো ক্যাপশন : হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ‘ঘেটু পুত্র কমলা’ দর্শক টেনেছে]
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×