somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি ......

২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী

কেমন আছেন ?? জানি , ভালো নেই ।
আপনাকে আঘাত করতে নয় , আমাদের দুঃখ আর শোকের , গ্লানি আর ক্ষোভের কথা গুলি জানাতেই আপনাকে এই চিঠি লেখা । আপনাকে আমাদের একজন ভেবেই লেখা । জানি এ চিঠি গন্তব্যে পৌছবার নয় । তবু লেখা এ আশায় ... চিঠি না হোক আমাদের কান্না গুলো যেন বাতাসে ভেসে হলেও পৌছে । হয়ত আজ নয় , কাল নয় , হয়ত কোন এক দিন ।


কোথায় যাচ্ছি আমরা ?? গন্তব্য আরো কত নীচে ??? আরো কতটা অধঃপতিত হলে আমাদের সচলায়তনের দ্বার খুলবে ????

আমরা ; আমাদের বাংলাদেশ ।

বিধাতাও বুঝিবা মুখ ফিরিয়ে নিয়েছেন । তাই প্রতিদিন একটার পর একটা দুর্ঘটনা । জীবনের নিশ্চয়তা অনেক আগে থেকেই নেই আমাদের । কিন্তু এখন জীবনের কোন মূল্যও যে নেই । কোন এক রাজা-রাণীর রাজত্ব কালে আমাদের একটা জীবনের দাম নেমে দাঁড়ায় একটা “ব্ল্যাক বেঙ্গল ছাগলে”র দামে । আর আজ ?? কী পেয়ে বসেছে দেশটাকে ??? একটার পর একটা লঞ্চ ডুবছে । প্রতিদিন কেঊ না কেঊ খুন হচ্ছে । এখন খুনের স্টাইল বদলেছে । কেবল মেরেই শান্তি নয় ... কেটে টুকরো টুকরো করে নদিতে ফেলে দিলে, বা বস্তা বন্দি করে মাটি চাপা দিয়ে তবে শান্তি । আজ একটা ট্রেন উলটে পড়ছে তো কাল দশটা বাস খাদে পড়ছে । মিরসরাই এ যা হল – তাতে সারা দেশে শোকদিবস পালন করলেও খুব কিছু করা হয় না । যে জীবন ঝরেছে , তাকে পাবো কি ফিরে ??? যে বাবা মা’র কোল খালি হয়েছে তা ভরতে পারে পৃথিবীর কোন রাজা-রাণী । আমার ভাইয়ের মৃত্যুর পর, আমার বোন ধর্ষিত হবার পর প্রধান-মন্ত্রীর স্বান্তনায় আমার কী হবে ? ভিকারুন্নেসায় যা হল , তার দায় কী উপর তলার কারো উপর বর্তায় না ??? হৈ-চৈ হল দিন দুয়েক । আমরা অনেকেই উত্তপ্ত সংবাদে নিজেরাও উত্তপ্ত হয়ে উঠলাম । কত জনের মুন্ডু উচ্ছেদ করলাম । তারপর ??? ওই নির্যাতিতা মেয়েটির কি হবে ? তার পরিবারের ? তার স্বপ্নের ??? মিরসরাইয়ে এত গুলি প্রাণ একসাথে ঝরে গেল । এর জবাব কে দেবে ?? কেউ না ?? আমাদের রাজা রাণীদের ছেলেমেয়েদের কারো কোন দুর্ঘটনা ঘটে না কেন ?? নাকি তারা ব্রাক্ষ্মণ ?? ব্রক্ষ্মাচারি ? তাই আমাদের বিধাতার দয়া তাদের উপর বৃষ্টির মত ঝরে পরে ??

এই ৪৪ টা প্রাণ । এদেরই তো কেউ হত ডাক্তার- হাজার প্রাণ বাচাতে , কেউ বা প্রকৌশলি- সভ্যতার বিনির্মানে , কেউ বিজ্ঞানী কিংবা হয়ত এদের মাঝেই ছিল আমাদের জাতির সত্যিকারের কোন আদর্শ রাজনিতিক – কান্ডারি । কে জানে !

মাননীয় প্রধানমন্ত্রী ,

আপনার স্বান্তনার মুল্য যে একেবারেই নগন্য এই প্রাণের নির্বাপিত সম্ভাবনার কাছে । আপনার অনুভুতিকে আঘাত করে নয় , কিন্তু , আমাদের ওই বোনটির , চোখের জল ধারা যে আমাদের জাতিগত অধঃপতনকে চিন্হিত করে আপনার দিকেও অঙ্গুলি সঙ্কেত করে । ও’র মত সহস্র প্রাণের নিরাপত্তার দায়িত্ব যে আপনি স্বেচ্ছায় কাধে তুলে নিয়েছেন । দায়িত্ব নিলে দায়টুকুও যে নিতে হয় ।

আমি নিশ্চিত মাননীয় নেত্রী ,
মিরসরাই এর ওই অতগুলি প্রাণ যে ঝরে গেল , ওরা রাজনিতির তাপ বুঝে উঠবার মত বড় হয়ে উঠে নি , ওরা কেঊই আপনার বা আপনাদের মত আমাদের প্রভুদের সম্পর্কে এখনো খুব বেশি কিছু শুনে উঠে নি , আমি নিশ্চিত মাননীয় নেত্রী , ওরা অন্য জগতে হারিয়ে যাবার আগে মুহুর্তের জন্য হলেও ভেবেছিল , তাদের প্রধানমন্ত্রী হয়ত তাদের জন্য কিছু একটা হলেও করতে পারে । আমি জানি মাননীয় নেত্রী , আপনার কিছুই করবার ছিল না । কিন্তু আমি এও জানি, আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন । এদেশের মানুষ আপনাকে সেই ক্ষমতাটুকু দিয়েছে , ভালবেসেই দিয়েছে ; ভালবাসার অবমূল্যায়ন করবেন না ।

আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বুঝি না , আমরা যোগাযোগ মন্ত্রী বুঝি না , আমরা ন্যায়-অন্যায়-রক্ষক-ভক্কক ইত্যাদি বিবিধ মন্ত্রী বুঝি না । আমরা বুঝতে চাই আপনাকে । কারণ আমরা নিয়োগ করেছি আপনাকে , আপনি করেছেন তাদেরকে । তারা আপনাকে জবাব দিতে পারে । কিন্তু আমাদের কাছে আপনাকেই , হ্যা , আপনাকেই জবাব দিতে হবে ।

আর কতবার আমাদের এই বাংলা মাকে ধর্ষিত হতে হবে ???? তার রানের উপর দিয়ে রক্ত স্রোত বয়ে চলেছে । আরও কতবার ???? আর কতবার আমার বাবাকে বেয়নেট আর বুলেটে ক্ষত-বিক্ষত হতে হবে ??? আর কতবার আমার ভাইকে বিনা কারণে পথে চলতে চলতে মরতে হবে ???? আর কতবার আমাকে কান্নার বদলে বিদ্রোহ করতে হবে ???

আমরা আর পারছিনা মাননীয় প্রধানমন্ত্রী ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×