অবাক হবার কিছু তো নেই । আমি তবু অবাক হচ্ছি কেন ? নিজের উপর রাগ হচ্ছে খুব । কেন এই অতি সাধারন ঘটনাগুলিকে আমি এত বড় করে দেখছি !!! মিলন কে ? ওর বাবা কি কোন মন্ত্রী মিনিস্টার ? নাকি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ? আরে বাবা একটা ছেলেই তো মাত্র । পুলিশের ইচ্ছে হয়েছে মেরে দিয়েছে । এ নিয়ে আমাদের এত মাথা ব্যথার কি আছে ? আমরা বাঙ্গালিরা অযথাই দুশ্চিন্তা করি । আজ মিলন মরল , কাল আমি মরব । আজ মিলন কে মাথায় ইট মেরে পুলিশ মেরে ফেলেছে , তো কাল ওরা বুট আর বেয়নেট দিয়ে আমাকে মারবে । তাতে কার কি আসবে যাবে ? আমাদের বাবারা সরকারে গৃহপালিত মন্ত্রী কিংবা আমলা নন । এমনকি কোন তথাকথিত সুশীল সমাজের রুই-কাতলাও নন । আমাদের তো এভাবেই মরতে হবে । মিলন , তোমার ভাগ্য ভালো । খবরের কাগজের শিরোনাম হতে পেরেছ । তোমার বন্ধুদের ক’জনের এমন সৌভাগ্য হয়েছে বল ?
কিন্তু তারপরেও আমার মাথা ব্যথা করছে । তারপরও ক্রমাগত আমার ভেতরে আগুনের উত্তাপ আমাকে উন্মত্ত করে দিচ্ছে । চোখ বন্ধ করলেই একটা লাশ কে সজরে এলোপাথারি ভাবে লাথি দিয়ে পেটানোর দৃশ্য আমাকে পাগল করে দিচ্ছে । আমি ক্রমাগত উন্মাদ হয়ে যাচ্ছি । এবং আমি ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছি । আমাদের পরিবারে এক নতুন অতিথি আসছে অচিরেই । আমি তাকে এইসব বর্তমানের জঞ্জালভারা ভয়ানক নৃশংস দিনগুলির মাঝে কি বলে স্বাগত জানাব ? আমার ভাই , ওই ছোট্ট শিশুর পিতা, ওকে কি বলে আশ্বাস দেবে ? কিংবা আশ্বাস বলে কোন শব্দ উচ্চারণের কোন অধিকার কি আমাদের আদৌ আছে ????
স্বরাষ্ট্রমন্ত্রী ,
আপনাকে মাননীয় বলে সম্বোধন করাটা রাষ্ট্রীয় নিয়ম । কিন্তু আমি সেই নিয়ম কিংবা আইনকে জেনে শুনে বুঝে লঙ্ঘন করছি । জানি আপনি চাইলে আমাকেও কাল পুলিশ দিয়ে মিলনের মত করে মেরে ফেলতে পারেন । তবু আপনাকে মননীয় বলতে আমার বিবেক আমাকে প্রচন্ড বাধা দিচ্ছে ।
স্বরাষ্ট্রমন্ত্রী ,
আপনি কি ঘটনাটা দেখছেন ? HAVE YOU BEEN GONE THROUGH THIS MATTER ???? এটা কোন accident নয় যে আপনার জবাব দেয়ার কিছু নেই । এটা অন্য কোন মন্ত্রণালয়ের দায় নয় যে এটার জবাব দেবে । এটা কেবল এবং কেবলমাত্র আপনার দায় । আপনি কি এর কোন সমাধান করতে চান ? মনে রাখবেন আপনাদের যেমন এই আমরা , মিলনরা ,ওই চেয়ারটায় বসিয়েছি , সময় হলে ওইখান থেকে টেনে নামাতেও আমাদের এত্টুকু দেরি হবে না । তখন আপনিও আমাদের মত একেবারে সাধারণ হয়ে উঠবেন । আপনাদের আজকের অসাধারণত্বের মেকি খোলস সেদিন টেনে ছিরে ফেলা হবে । আর সেদিন আপনার এই পুলিশ বাহিনী আপনার উপর তাদের এই experiment হয়ত আবার করবে । আর সেদিন আমাদের অনেকেই আনন্দে শিষ দিয়ে উঠবে । কেননা আপনাদের মত আজকালের তথাকথিত “অসাধারণ” “মহামানবদের” মহাপতন দেখাটা অনেক সময় আনন্দের উৎস বৈ কি । আপনারা পেয়েছেনটা কি? এসব কি হচ্ছে ? এভাবে মানুষ মেরে ফেলার প্রবণতা শুরু হল কেন হঠাৎ ?? অবশ্যই এই হন্তারকের দল সাধারণ মানুষ না । এরা সাধারণের বেশে অসাধারণ মানুষ । আপনাদের মত , কিংবা আপনাদের সমাজের , আপনাদের গোত্রের । আমরা জঞ্জাল খেয়ে বড় হচ্ছি না । আপনাদের পুত্র-পোত্রগণ বিদেশে অনেক মহামুল্যবান শিক্ষা অর্জন করতে পারে , কিন্তু আমরাও অজ-মুর্খ নই । আমরা আমাদের পিতার বহু কষ্টে অর্জিত স্বল্প আয়ে মানুষ হতে শিখেছি , আমরা শিক্ষাটা অর্জন করে নিতে শিখেছি । এবং সেই শিক্ষাটা কোনভাবেই আপনাদের “সু-পুত্রগণের” কু-শিক্ষা নয়। আমরা বুঝতে শিখেছি আপনাদের কোন কথাটা মিথ্যা আর কোন কথাটা অসত্য । আমরা বুঝতে শিখেছি , কোন ঘটনাটা দৈবাৎ আর কোনটা সাজানো ।
আমরা এও বুঝতে শিখেছি যে , পরপর এতগুলি নৃশংস হত্যার পর আপনার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সত্যিই কোন অধিকার নেই । এবং আমরা এও বুঝতে শিখেছি যে , আপনি যত কিছুই হোক না কেন , কখনোই পদত্যাগ করবেন না , যতক্ষণ না পর্যন্ত আপনাকে ওখান থেকে বের করে দেয়া হচ্ছে । কারণ পদত্যাগ করতে পারার জন্যও ন্যূনতম যোগ্যতা লাগে , কিন্তু দূর্ভাগ্যবশত সেটা আপনার নেই ।
এবং মানবাধিকার কমিশনের চেয়ারমান মহোদয় ,
আপনার প্রতি কোন অভিযোগ নেই , কারণ আপনি কতটুকু করতে পারেন সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহের অবকাশ আছে । কিন্তু তারপরেও আপনাকেও কেন যেন “মাননীয়” বলতে পারছিনা । আপনার নয় , এ হয়ত আমার অযোগ্যতা । জানি , আপনি কিইবা করতে পারেন মিডিয়ার সামনে অশ্রু বিসর্জন ছাড়া ? কিছুই পারেন না । পারার কথাও না । কিন্তু একটা কাজ কিন্তু ঠিক পারেন । আপনার প্রতি আমাদের যেটুকু শ্রদ্ধা সেটুকু আর কমতে দেবেন না । না হোক এটা আপনার দায় , তবুও যে দেশে মানবাধিকার বলে কোন শব্দ নেই , সেই দেশে কেন অযথা মানবাধিকার কমিশন এর মত একটা প্রতিষ্ঠান লাগবে ? আর কেনই বা আপনাকে বা আপনাদেরকে লাগবে ??? আপনি সবাইকে দেখিয়ে দিতে পারেন কিভাবে পদত্যাগ করতে হয় । অবশ্যই তাতে আপনার সম্মান এতটূকুও কমবে না , বরং বাড়বে । কেননা ব্যর্থতা স্বীকারের মাঝে তো লজ্জা থাকলেও অসম্মান নেই । কিন্তু ব্যর্থতা অস্বীকার কি আমাদের মনুষ্যত্বকেই প্রশ্নবিদ্ধ করে না ?????
মিলন , আমাদের আর কি-ইবা করবার আছে বল !!! আমরা সবাই ন-পুংশক ।
সহস্র মিলন আর আমাদের মত যতসব ন-পুংশকের দল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন
বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।