somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাটি ও মানুষের কথা- ১

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাটি ও মানুষের কথা

বাংলাদেশ টেলিভিশনে মাটি ও মানুষ-এর পূর্বনাম আমার দেশ। কৃষি ও গ্রাম উন্নয়নের দৃষ্টিভঙ্গী থেকে এটি প্রচার করা হতো। কখনো কৃষি, কখনো কুটির শিল্প, কখনো সমবায় এসব নিয়ে অনুষ্ঠান হতো। অনুষ্ঠানটি শুরু ১৯৭৮ সালের দিকে। বিটিভির আর্কাইভে এ বিষয়ে কোনো তথ্য সংরক্ষিত আছে কি না তা আমার জানা নেই। তবে সে সময়ের প্রযোজক আলী ইমাম এর হাতেই এর যাত্রা শুরু। পরবর্তীতে এর হাল ধরেন প্রযোজক আলীমউজ্জামান। অনুষ্ঠানটিকে কৃষি ভিত্তিক করা এবং কৃষকদের জন্য দরদী দৃষ্টিভঙ্গী নিয়ে আলীমউজ্জামান এটি এগিয়ে নিয়ে যান।

তখন টেলিভিশনের কোনো নিয়মিত উপস্থাপক ছিলেন না। কখনো কৃষিবিদ গিয়াসউদ্দিন মিলকী, প্রাণিবিজ্ঞানী জাহাঙ্গীর আলম, আবার কখনো ব্যাংকে কর্মরত জাফর ইকবাল এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করতেন।

১৯৮২ সালের দিকে নিয়মিত উপস্থাপক হিসেবে কাজ করেন দেওয়ান সিরাজ। যিনি এখনো কাজ করে যাচ্ছেন। ১৯৮২ সালের ডিসেম্বরেই আমি মাটি ও মানুষের সাথে যুক্ত হই। তবে ১৯৮৩ সালের জানুয়ারি মাসে প্রথম রেকর্ডিং করি গাজীপুরের কোনাবাড়ীতে সরিষার মাঠে। প্রচার হয় সম্ভবত ১৭ জানুয়ারী।

১৯৮৩ সালের মাঝমাঝি দেওয়ান সিরাজ চাকরি নিয়ে চলে যান মধ্যপ্রাচ্যে । তখন পুরো সঞ্চালনার দায়িত্ব পড়ে আমার কাছে।

এই সময়ে মাটি মানুষ টিমে যুক্ত ছিলেন প্রযোজক আলিমউজজামান, সহকারী আলী হাসান, আতিয়ার রহমান আতিয়ার প্রমুখ। চিত্রধারণের জন্য সঙ্গে যেতেন সমীর কুশারী, আহসান নেওয়াজ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন বুলু।

মাটি ও মানুষ নিয়ে কথা বলতে গেলে- এদের কথা কখনোই ভোলা যাবে না।

প্রথম যুগ থেকেই এই টীমের সদস্যরা কৃষকদের প্রতি যে শ্রদ্ধা ও ভালবাসা জন্ম দিয়েছিলেন তার পথ ধরেই মাটি ও মানুষ চলে আসছে। আগে, পরে এবং এখোনো।

আমার স্মৃতি থেকে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন পর্বে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:২৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×