somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলোর ক্ষমা প্রার্থনা এবং প্রাসঙ্গিক বক্তব্য

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপডেট
আজকে হাসনাত আব্দুল হাই এবং প্রথম আলো উভয়ই ক্ষমা চেয়েছে। সেটা আবার হেডলাইনও করা হয়েছে। এটা কি ভুল (আবার সেটা নাকি অনীচ্ছাকৃত)? না অপরাধ? পাঠকের হৃদয়ের রক্তক্ষরণ কি তাতে বন্ধ হবে? হেফাজতি বিকৃতির তো ক্ষমা হতে পারে না।
হাসনাত আবদুল হাইয়ের লেখাকে কেন্দ্র করে প্রথম আলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে সবাই। একজন লেখক যা খুশী লিখতে পারেন কিন্তু গ্রহণ করা বা না করার অধিকার পাঠকের। হাসনাত আব্দুল হাইয়ের লেখাটি আমি পড়েছি। রাজনৈতিক দলের নারী কর্মীদের নিয়ে তার এই কল্পকাহিনী তার সাথে গণমাধ্যমকে নিয়ে এই ধরনের ফ্যান্টাসি লেখা কোনো অবস্থাতেই কাম্য নয়। বিশেষত বর্তমান সময়ে যখন মৌলবাদী অপশক্তি নারীদের বিকৃত ভাবে উপস্থাপন করছে, যখন ১লা বৈশাখকে বলছে নারীভোগের দিবস, তখন হাসনাত আবদুল হাই এর এই লেখা পুরো বিকৃতিকেই উস্কে দেয়।
এই সময়ের তরুণ সমাজ হয়ে উঠেছে মানুষের কাছে প্রেরণার বিষয়। তাদের ভাবনা যে বৃদ্ধদের চেয়ে বেশি অগ্রসর তা কিন্তু আলাপ আলোচনাতেই বোঝা যায়। বিভিন্ন টক শোতে তরুণদের সরব উপস্থিতি অনেক লেবেল মার্কা জ্ঞানীদেরকেও হার মানায়। সেখানে শাহবাগের আন্দোলন এবং সেখানকার নারী কর্মীকে গল্পের উপাদান হিসাবে বেছে নেওয়াটাই একটা হেফাজতী বিকৃতি।
বৃদ্ধ মানুষের পারভারশনটা একটু বেশি এবং সুযোগ পেলেই আদিরসাত্মক উপাদান নিয়েই আড্ডা বেশি মারেন। হাসনাত আব্দুল হাইয়ের এটা খাকতে পারে, এবং এটা অস্বাভাবিক নয়। এটা আমার কথা না, মনোবিজ্ঞানীদের কথা।
হাসনাত হাই প্রসঙ্গ যাক। এখন প্রথম আলোর প্রসঙ্গে আসা যাক।
দেশের সবচেয়ে প্রভাবশালী পত্রিকার সাথে সাথে এখানে আছেন বিদগ্ধ সাংবাদিক ও সংবাদকর্মী। তবে তাদের পক্ষপাতদুষ্ট আচরণ আমার চোখে পড়েছে। লেখার মানের চেয়ে ব্যক্তিকে প্রাধান্য তারা বেশি দেন। বিশেষত বিশেষ পাতাগুলোতে এই বিষয়গুলো চোখে পড়ে। হাসনাত আব্দুল হাই এর হেফাজতী মার্কা এমন একটি লেখা প্রথম আলো নির্বাচন করে কিভাবে সেটাই বড় প্রশ্ন। আর এই অযোগ্যতার দায় কেবল দোষ স্বীকার বা ক্ষমা পার্থনাই যথেষ্ট নয়। এটা মনে রাখতে হবে- দেশের তরুণদের অহংকে আঘাত করে প্রথম আলো একটি বিকৃত অবস্থান নিয়েছে। কাদের মোল্লার রায় এর সময় যে ভি মার্কা ছবিটি লীড করা হয়েছিল এবং এখন যা করা হলো এর মধ্যে একটি মিল অবশ্যই পাওয়া যায়।
পত্রিকা এখন আর পত্রিকা নেই। হয়ে গেছে কর্পোরেট বডি। সংবাদ বিক্রী করে মুনাফা অর্জনটাই আসল। যে আলো ছড়িয়ে যাবে সবখানে, সেখানে প্রথম আলো প্রবেশ করেছে আঁধারের রাজ্যে।
এই আঁধার থেকে প্রথম আলো বের হয় কিভাবে সেটাই এখন দেখার বিষয়।
তবে ক্ষমা প্রার্থনা নয় হেফাজতি বিকৃতি থেকে বের হয়ে আসুন এটাই আমাদের চাওয়া।


সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×