আমার কল্পনা আমি ভিন্ন ভাবে দেখছিলাম দুর হতে,
কোন এক অজানা কারনে সেটা যেন দুরের কারও,
কিছু ছিল আবেগ আর অভিমানে ভরা দুঃস্বপ্নের মত
আর আমার অস্তিত্ব আমি দেখেছি বিপন্ন এক ধুসর চিত্রপটে।
আমাদের ছিল না অন্ন, ছিল না কোন আশ্রয়!
তবুও আমি সুখেই ছিলাম।
কেননা এক বুক স্বপ্ন ছিল এখানে,
ছিল অনেক মমতাময়ী মাটির প্রতি টান আর ভালোবাসা।
অতঃপর আমি খুঁজে পেলাম আশ্রয়,
পেলাম খাবার আমার মুখে
তারপর এল স্বপ্ন ভরা সফলতা এবং এল প্রচুর সুযোগ।
আমার হাতে আর কোন সময়ই নেই।
ধীরে ধীরে আমি হলাম এক যন্ত্রমানব,
আমার আমিকে আমি হারিয়ে ফেললাম
হারালাম আমার সুখের স্বপ্নগুলো
কিংবা বলা যায়
আমি আমাকে হত্যা করলাম শেষে!!!
এখন একটা শরীর বয়ে নিয়ে যাচ্ছি আমি!!
ভীষণ অচেনা-
আমার সর্বস্ব আমি হারিয়ে ফেলেছি
আমার স্বপ্নরা এখন দুঃস্বপ্নে পরিণত
আমার মানসী কন্যারা আমার আর হয়ে উঠল না !!
অবশেষে আমি আমাকে বিক্রি করে দিলাম সভ্যতার কাছে ।
ঠিক সভ্যতা না হয়ে সেটা হলো সভ্যতার যন্ত্র
আমার মাঝে আর কোন মমতা নেই
এখন আমি রিক্ত, ক্ষত, বিক্ষত !!
আমি মেনে নিলাম, আমি যা ছিলাম সেটা সত্য ছিল
তবে এখন যা সেটা সত্য ছিল না !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



