somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (১১তম পর্ব-আটলান্টিকে জার্মান ইউ-বোটের আগ্রাসন)

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১০ম পর্ব পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন
প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (১০ম পর্ব - পশ্চিম ফ্রন্টে তীব্র আক্রমণ,পাল্টা-আক্রমণ)

বিভিন্ন ফ্রন্টে অক্ষশক্তির পর্যদুস্থ অবস্থায় জার্মান কাইজার ও জেনারেলরা চিন্তিত হয়ে পড়েন। এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের দায়িত্ব পড়ে জেনারেল লুডেনডর্ফের উপর। তাকে এরকম অবস্থায় নতুন এক যুদ্ধ পরিকল্পনা দেন অ্যাডমিরাল ভন হলজেনডর্ফ। তিনি পরামর্শ দেন আটলান্টিকে জার্মান ডুবোজাহাজের সাহায্যে অভিযান চালানোর। এই অভিযানের লক্ষ্য হবে আটলান্টিকে মিত্র বাহিনীর যেকোন জাহাজের চলাচল বন্ধ করে দেয়া। যাতে করে মিত্র বাহিনী কোন রসদ বা অস্ত্র ইউএসএ অথবা অন্য কোথা থেকে না আনতে পারে।


লুডেনডর্ফ

লুডেনডর্ফ এই পরিকল্পনা অনুমোদন করেন। ১ ফেব্রুয়ারী, ১৯১৭ হলজেনডর্ফের পরিকল্পনা অনুযায়ী ১০৫ টি ইউবোট মোতায়েন করা হয়। এই অভিযান শুরুর প্রারম্ভে জার্মান বাহিনী ব্যাপক সফলতা লাভ করে। মার্চ পযর্ন্ত ব্রিটেনের ১৪৭ টি জাহাজ ধ্বংস হয় যার মোট ভর ছিল ১০ লক্ষ টনেরও বেশী।


ভন হলজেনডর্ফ

এই সাবমেরিনের যুদ্ধের সবচেয়ে সফল যোদ্ধার একজন ছিলেন ভাইস অ্যাডমিরাল লোথার ভন আর্নল্ড ডে লা পিয়েরে। তার একক ধ্বংস-যজ্ঞ এই অভিযানের ব্যাপকতা সর্ম্পকে বুঝতে সাহায্য করবে। তিনি তার ইউ-৩৫ সাবমেরিন নিয়ে ১৯১৮ সাল পযর্ন্ত মোট ১৪ বার অভিযানে বের হন। এসময় ১৮৯ টি বানিজ্যিক জাহাজ এবং ২ টি গানবোট ধ্বংস করেন যার মোট ভর ছিল ৪৪৬৭০৮ টন।


লোথার ভন আর্নল্ড ডে লা পিয়েরে

এই ইউ-বোট অভিযানের কারণে ইউএসএ ৩ ফেব্রুয়ারী জার্মানীর সাথে সকল কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করে। পরবর্তীতে অন্যান্য ঘটনার প্রেক্ষিতে ৬ এপ্রিল জার্মানীর বিরুদ্ধে ইউএসএ যুদ্ধ ঘোষণা করে।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×