পথে-প্রান্তরে (পর্ব-৬) : দক্ষিণের শেষ প্রান্তে (১ম কিস্তি)
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর ঘুরতে গিয়েছিলাম সেন্টমার্টিনে। বড়দিনের ছুটি ছিলো রবিবার আর শুক্র-শনিবার সাপ্তাহিক বন্ধের আগে-পিছে যদি কোন ছুটি পাওয়া যায় তবে কোথাও সময় নিয়ে ভালো করে ঘুরে আসা যায়। কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বিড়ম্বনায় পড়তে হয় যাতায়তের টিকিট আর বাসস্হানের ব্যবস্থা করতে গিয়ে। এরকম কোন তিনদিনের ছুটি থাকলে দুই মাস আগেই সব বুকড হয়ে যায়। এই অভিজ্ঞতা পূর্বে হওয়ায় অক্টোবর মাসেই সব বুকড করে রেখেছিলাম। ডিসেম্বরের ২২ তারিখে শুরু হলো যাত্রা, সন্ধ্যা ৭টায় বাস ছাড়লো ঢাকা থেকে আর মাঝখানে কুমিল্লা অার চট্টগ্রামে দু'বারের যাত্রাবিরতির পর ২৩ তারিখ সকাল ৭ টায় গিয়ে নামলাম টেকনাফের কুতুবদিয়া জাহাজঘাটে। বিড়ম্বনার শুরু হলো হাত-মুখ ধোঁয়া আর প্রকৃতির ডাক সম্পন্ন করতে গিয়ে। টয়লেটের যে র্দুগন্ধময় অবস্থা ছিলো তার মধ্যেই বাধ্য হয়ে ঢুকলাম। আর নাস্তা করতে গিয়ে যেরকম পরোটা খেলাম তা ইহ-জনমে খাইনি। ময়দার দলা কোন রকমে পিষে ভেজে রাখা, মনে হলো যেন কাঁচা ময়দাই খেলাম। অার অাসল বিড়ম্বনা শুরু হলো জাহাজে উঠতে গিয়ে, ধারণক্ষমতার আড়াইগুণ যাত্রী ছিলো জাহাজে। খুব কষ্টে নিজের আসন খুঁজে বসলাম। জাহাজ যখন চলতে শুরু করলো তখন এই কোলাহল থেমে গেল নাফ নদীর দু'ধারের প্রকৃতির ছোঁয়ায়। অার জাহাজ যখন সাগরে গিয়ে পড়লো তখন সকলের নিমগ্নতা সাগরের বিশালতায় কেন্দ্রীভূত হলো।

জাহাজে যাত্রীরা উঠছেন

লোকারণ্য জাহাজ

সাগরের মাঝখানে

সাগর থেকে দেখা জেটি ঘাট

দ্বীপের ভূ-খন্ড থেকে দেখা জেটি ঘাট
(চলবে)
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬

এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন...
...বাকিটুকু পড়ুন
ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন