এখনো ঘাস ফড়িং এর পালকে রোদ!
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখানে হাত দিও না-
হাত দিও না গহীন অন্ধকারে,
এখানে পদ্ম ফোঁটা ঝিলের ছবি,
ধুলময় বিবর্ণ প্রায়।
আদম ঈভ অন্ধকারে
গুনে দিন ফুরিয়ে যাওয়ার
পঁচা পাকে আটকে সুতো
ঘুড়িরা আর উড়ে না,
সময়ের ছিন্ন সুতো,
জোড়ে না নীল মুক্তমালা।।
এখানে ফেলো না পা,
কদম ফেরাও এক পা পিছে!
জেনো দিন পাল্টে গেছে
পাল্টে গেছে নিজ খেয়ালে,
বিস্মরণের চুড়োয় বসে
দেখে যাও ক্যামন আছে
আস্তা কুঁড়ে মানুষগুলো!
সেঁজানের আপেল পঁচে
অহোরাত- এমনই করেই।
এখানে ডুববে বোকা
এ পুকুরে কেউ আসে না
মজা জল সবুজ পানা,
ভাঙ্গা ঘাট একলা পরে।
বনেরই পাখির বাসা
ফাঁদে পাত ধরবে বলে।
ঘুঘুসাপ ফোঁস ফনে না
ধরা দেয় বিষ ছড়ায়ে।।
ফোঁটে না হায় ফোঁটে না
গোলাপের পাপড়ি রাঙ্গা,
বুকেরেই রক্ত বৃথা,
ওয়াইল্ডের রবিন কাঁদে।
এখানে মরতে আসা-
এখানে কেউ কাঁদে না
শুধু কাঁদে সোনালী কীট,
আটকে, লোভের জাল বুনোটে।
আমি কবি ছিন্নমাথা,
কবিতা শিকেয় তোলা।
জমা দশ আঙ্গুল আমার,
নিলামে পদ্য খাতা।
এখানে হাত দিওনা
হাত দিও না গহীন অন্ধকারে!
পারো যদি সবুজ পাতা
ফুটো শুধু বারেক হেসে,
এখনো ঘাস ফড়িং এর
পালকে রঙ মুচকি হাসে,
তোমারই ভালবাসা
মুঠোরোদ, মিঠে কড়া।।
( ২১।০৯।২০০১)
৭৯'ইন্দিরা রোড
( অনেক ভয়ে ভয়ে পোস্ট করলাম, অনেকের উৎসাহ আর ভালবাসার প্রশ্রয় পেয়ে, কিছু হয়েছিলো কিনা জানিনা! )
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন