somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের দুঃখ দুর্দশার কারন (গ্রিক পুরান)

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রমিথিউসের মানবপ্রীতি দেখে জিউস সহ্য করতে পারল না। সে মানবজাতিকে বিপদের ফেলার জন্য নীল নকশা আঁকতে শুরু করল। হেফেস্টাস ও এথেনাকে নির্দেশ দিল এমন একজন মানব নারী বানাতে, যে হবে প্রচণ্ড ছলাকলাময়ী। হেফেস্টাস ও এথেনা সেই অনুযায়ী একটি নারী দেহ সৃষ্টি করে তাতে প্রাণ দিল। সেই মানব নারীর নাম দেয়া হয় প্যান্ডোরা। বলা হয়ে থাকে এই প্যান্ডোরাই প্রথম মানব নারী। যাকে দেবতারা সরাসরি বানিয়েছেন। প্যান্ডোরার দেহে প্রান দেয়ার পর সকল প্রধান দেবদেবীরা প্যান্ডোরার চরিত্রের মধ্যে তাদের নিজ নিজ গুণ ও দোষ ঢুকিয়ে দেয়। তারপর প্যান্ডোরাকে পৃথিবীতে পাঠানো হয় এপিমিথিউসের সাথে বিয়ে দেবার জন্য। দেবতা হার্মিস প্যান্ডোরাকে এপিমিথিউসের কাছে নিয়ে যায়। এপিমিথিউসকে বলে দেয়া হয় যে প্যান্ডোরা হবে উর্বরতা, মানব প্রান সঞ্চারের এবং সংস্কৃতির ও সৃজনশীলতার উৎস। সেই সূত্রে বলা যেতে পারে প্রমিথিউস আগে মানুষ সৃষ্টি করলেও মানুষের মধ্যে যৌন মিলনের মাধ্যমে প্রজনন হতো না, মেয়েরা ছিলো বন্ধ্যা অথবা প্রমিথিউসের সৃষ্টি মানুষরা সবাই পুরুষ। যাই হোক প্যান্ডোরার মাধ্যমে প্রথম মানব শিশুর আগমন ঘটে পৃথিবীতে। এপিমিথিউসের সাথে প্যান্ডোরার বিয়েতে দেবতাদের তরফ থেকে একটি জার বা বয়াম (বোতল)যৌতুক হিসেবে দেয়া হয় এবং তাকে কঠোর ভাবে নির্দেশ দেয়া থাকে যে, সে যেন কোন অবস্থাতেই সেই বয়ামের মুখ না খোলে। কিন্তু হেফেস্টাস ও এথেনা প্যান্ডোরাকে তৈরির সময় এমন ভাবে তার প্রবৃত্তি সৃষ্টি করে দিল যাতে করে প্যান্ডোরা অত্যন্ত কৌতূহলী হয়। এবং তাই হল। প্রবৃত্তিকে দমন করতে ব্যর্থ হয়ে প্যান্ডোরা সেই বয়ামের মুখ খুলে ফেলল। এবং সাথে সাথেই মানবজাতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনে। পুরাণে কথিত আছে যে প্যান্ডরাকে যে বয়াম দেয়া হয় তার ভেতর আটকিয়ে রাখা ছিলো সকল দুঃখ-দুর্দশা, রোগ, জরা, ঝড়-ঝঞ্ঝা, হতাশা এবং দূর্ভাগ্যসহ সকল বিপদ। এবং তার সাথেই আটকে ছিলো এইসকল বিপদ থেকে মানবজাতির মুক্তির আশা। প্যান্ডোরা যখন সেই বয়ামের মুখ খুলে দেয়, এক ঝলকে সব দুঃখ-দুর্দশা বিপদ বের হয়ে পৃথিবীতে ছড়িয়ে পরে। প্যান্ডোরা যখন বুঝতে পারল সে বিরাট ভুল করে ফেলেছে ঠিক তখনই তাড়াতাড়ি করে বয়ামের মুখ বন্ধ করে দেয় প্যান্ডোরা। কিন্তু ততক্ষণে সব খারাপ এবং বিপদের জিনিষ বয়াম থেকে বের হয়ে গেছে। কেবল একটা জিনিষই বের হতে বাকি ছিলো, সেটা হল আশা। কিন্তু সেটা বের হবার আগ মুহুর্তে প্যান্ডোরা বয়ামের মুখ বন্ধ করে দেয় এবং তারপর থেকেই মানব জাতি অনন্ত
দুঃখ-দুর্দশা ভোগ করে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×