লিনাক্স সমন্ধে আমি অবগত হই বেশ আগে ... সম্ভবত ১৯৯৯-২০০০ সালের দিকে আমার কম্পিউটার ডিপ্লোমা করার সময়। সেই সময় রেড হ্যাট ৬ ইন্সটল করেছিলাম। তার পর আর কোন খোঁজ খবর নাই। গত ২০০৬ সালের দিকে জানলাম উবুন্টু লিনাক্স সমন্ধে। আর তখন থেকেই আগ্রহ আরও বেড়ে যায় এবং একটা লাইভ সিডি জোগাড় করে ইন্সটল করি। কিন্তু বেশ কিছু সমস্যার কারণে আবার ফিরে আসি উইন্ডোজএ। কিন্তু আমার আগ্রহ রয়েই যায় লিনাক্সর প্রতি। আর সেই কারণে ডাউনলোড করি লিনাক্স মিন্ট,পাপ্পি লিনাক্স, গো লিনাক্স,সুসি লিনাক্স, লিনসপায়ার লিনাক্স, ড্যাম স্মল লিনাক্স। এর পর গতমাস থেকে একপ্রকার বাধ্য হয়েই(ভাইরাসের কারণে) ইন্সটল দিলাম লিনাক্স মিন্ট। সেই থেকে এখন পর্যন্ত লিনাক্সই রয়ে গেছি এবং আশা করি আর কখনও ফিরে যাবো না উইন্ডোজে। কিছু প্রোগ্রাম চালাতাম উইন্ডোজএ যেটা এখনও লিনাক্স এ চালাচ্ছি ওয়াইন ব্যবহার করে। আমার বিশ্বাস যদি কেউ একনাগারে ১ মাস লিনাক্স ব্যবহার করে তবে তার আর কখনই উইন্ডোজে ফিরে যাবার দরকার হবে না।
যে সমস্ত কারণে আমি এখন লিনাক্স ব্যবহার করি-
১। পুরা ফ্রি- কিনতে পয়সা লাগে না।
২। সবচেয়ে বড় কারণ - ভাইরাস। আমি এখন পুরা ভাইরাস থেকে মুক্ত।
৩। আর একটা বড় কারণ হল যখন লিনাক্স ইন্সটল হয় সাথে ইন্সটল হয়ে যায় .. ওর্য়াড প্রসেসর,ডাটাবেইজ প্রোগ্রাম, স্প্রেডশিট, গ্রাফ্রিসের কাজের জন্য গিম্প, মেইলের জন্য থান্ডারবার্ড, ইন্টারনেট ব্রাউজের জন্য মনজিলা সহ আরও অনেক দরকারী সফটওয়ার যা কিনা উইন্ডোজ ইন্সটল করার পর নতুন করে করতে হয় .. যাতে অনেক সময় নষ্ট হয়। কিন্তু লিনাক্সে একই সাথে সব ইন্সটল হয়ে যায়।
৩। চমৎকার গ্রাফ্রিকস ইফেক্ট যা উইন্ডোজ কখনো দিতে পারবে না।
৪। সহজলভ্য অনেক প্রোগ্রাম যা সহজেই নেট ইউজ করে নামানো যায়।( আমি মাত্র ৬৮ টাকায় ১ দিনের জন্য আমার নকিয়া ফোনটা গ্রামীনের সিম ব্যবহার করে নেট থেকে ডাউনলোড করেছি)
এছাড়া আরও বহু কারণ আছে যা সময় পেলে আরও একদিন লেখার ইচ্ছা রইল। (বলে রাখা ভাল আমি কিন্তু লিনাক্সের একজন প্রাথমিক ইউজার .. বস না তার পর্ও আমার কোন সমস্যা হচ্ছে না লিনাক্স। (আপডেট করলাম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

