আমার প্রিয় পোস্ট
- সিনেমা বিষয়ক ওয়েবসাইট তালিকা - ইশতিয়াক জিকো
- `ঈশ্বরের চোখ' থেকে : কবি রণজিৎ দাশের ১০টি কবিতা - সফেদ ফরাজী......
- ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড - দুঃখবিলাস
- চমস্কির সাক্ষাতকার: আমি কোণঠাসা নই, আমাকে চালিত করে সংগ্রামী আশাবাদ - ফারুক ওয়াসিফ
- কপি করুন আপনার Scratched অথবা Damaged CD এবং DVD - তারকে
- টেসট - বৃত্তবন্দী
- ইমদাদুদ্দীন খলিলের একটি মহামূল্যবান প্রবন্ধ - মকসুদ আলম
- অপ্রধান লেখকদের ভূমিকা এবং নিয়তি / সৈয়দ আবুল মকসুদ - ফকির ইলিয়াস
- সফটওয়্যার রিভিউঃ Eset Smart Security - তাজুল ইসলাম মুন্না
- সফটওয়্যার রিভিউ: ডেক্সটপ থেকে মেইল চেক করতে ব্যবহার করুন Mozilla Thunderbird - ত্রিভুজ
- এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি ! ( ১ম পর্ব ) - স্পেকটেটর
- বিচিত্র মুখাবয়ব ! - অনুসন্ধানপ্রিয়
- Hand Art..... - রানা
- অসাধারণ কিছু ঘর বাড়ি... - মিয়াভাই সিলটী
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল ) - আবদুর রাজ্জাক শিপন
গোলাপচাদরে শুয়ে, দোলনায় দুলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় স্বপ্ন শিশুরা।
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৮
গোলাপচাদরে শুয়ে, দোলনায় দুলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় স্বপ্ন শিশুরা।
যখন আপনি শুয়ে থাকবেন, ধরুন কোনো প্রান্তরে- খোলা আকাশের নিচে; মাথার ওপরে তারকাখচিত সামিয়ানা ও চাঁদ, দু একটা গাছ খেজুর বা নারিকেল, পাশেই নদীর কুলকুলু শব্দে বয়ে যাওয়া, কাশবন, গরুর পাল, রাখাল; যেমনটা একটা ল্যান্ডস্কেপ এঁকে থাকে আবহমান মাটির শিল্পীরা কিংবা ধরুন আপনার নিজের ঘরটিতেই পরিপাটি বিছানায়, আপনার শরীরের সাথে লেগে আছে চাদরের গোলাপ, দেয়ালে আঁটকানো বসন্ত দিনপঞ্জি, নীলাভ আলোর মায়াময় রাত আপনাকে ঘিরে; একটা বিস্তৃর্ণ চরাচর জুড়ে শুধু আপনার স্বপ্নরা হেসেখেলে, গায়ে জল ছিটিয়ে দোলনায় ঝুলে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে- আপনিও। কিন্তু ঠিক এ রকমই কোনো রাতে, কোনো প্রান্তরে সে স্থানটিতেই গোলাপ ছোঁয়া শরীর, স্বপ্নশিশুর কলহাস্য, এরকম সামিয়ানা, চাঁদ, কত যুগ, নিযুত আলোকবর্ষ ধরে ঠিক এভাবেই, একই প্রান্তরে, গোলাপচাদরে শুয়ে, দোলনায় দুলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় স্বপ্ন শিশুরা।
বিগব্যাং বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
রহমান হেনরী বলেছেন:
ভালো লাগলো। মনে হলো তুলসিগঙ্গার ঢেউয়ে ভেসে ভেসে জ্যোৎস্নার মধুপান করছি....
লেখক বলেছেন: ভাইজান সব ভালো তো?
লেখক বলেছেন: না রে ভাই, জানি না এইটা আসলে কি?
ভাল লাগাটাই আসল কথা।
বিল্লাল মেহদী বলেছেন:
রবিউল ভাই, ভালো লাগলো।

















